স্মার্টফোন বাজারে ফের চমক দিতে প্রস্তুত HONOR। সংস্থার পরবর্তী বহু প্রতীক্ষিত শক্তিশালী প্রোডাক্ট HONOR 400 Pro এখন চিনের বাজারে লঞ্চের অপেক্ষায়। আর লঞ্চের আগেই ফাঁস হয়েছে এই ফোনের স্পেসিফিকেশন আর সম্ভাব্য দাম, যা ইতিমধ্যেই নেটিজেনদের মধ্যে হইচই ফেলে দিয়েছে।
কী ফিচার নিয়ে আসছে HONOR 400 Pro?
অনেকদিন ধরেই গুঞ্জন চলছিল, এবার সামনে এসেছে। দেখে নেওয়া যাক এই ফোনে থাকছে কী কী:
- ডিসপ্লে: 7 ইঞ্চির AMOLED স্ক্রিন, যেখানে থাকছে 120Hz Refresh Rate এবং 5000 nits পর্যন্ত পিক ব্রাইটনেস – মানে রোদে দাঁড়িয়েও স্পষ্ট দেখা যাবে স্ক্রিন।
- প্রসেসর: ভেতরে থাকছে শক্তিশালী Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেট, যা ৩.০৫GHz Octa-Core CPU সহ গেমিং হোক বা মাল্টিটাস্কিং – সবটাই করবে বাজিমাত।
- RAM & Storage: থাকছে 12GB RAM, স্টোরেজ অপশন এখনো স্পষ্ট নয়, তবে প্রো মডেল হিসেবে বড় স্টোরেজ ভ্যারিয়েন্ট আশা করাই যায়।
- ক্যামেরা:
– 200MP প্রাইমারি সেন্সর (OIS সহ)
– 50MP Telephoto
– 12MP Ultra-Wide
এই কম্বিনেশন নিঃসন্দেহে ছবি তোলার অভিজ্ঞতাকে এক নতুন স্তরে নিয়ে যাবে। - Battery: 5300mAh ব্যাটারি সঙ্গে থাকছে 100W Fast Charging, মানে কয়েক মিনিটেই ফুল চার্জ!
- Operating System: Android 15 ভিত্তিক MagicOS 9.0 – সবথেকে আপডেটেড সফটওয়্যার অভিজ্ঞতা।
- IP68 + IP69 রেটিং থাকায় জল-ধুলো প্রতিরোধে সক্ষম।
দাম কত হতে পারে?
যদিও HONOR 400 Pro-এর অফিসিয়াল দাম এখনও ঘোষণা হয়নি, তবে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী HONOR 400 (স্ট্যান্ডার্ড মডেল)-এর ইউরোপের দাম হতে পারে ৪৬৮.৮৯ ইউরো (প্রায় ₹42,000)। প্রো মডেল হিসেবে 400 Pro-এর দাম হবে তার থেকেও কিছুটা বেশি।
একনজরে
- 200MP ক্যামেরা – ছবি প্রেমীদের জন্য আদর্শ।
- Snapdragon 8 Gen 3 – স্মুথ পারফরম্যান্স গেমারদের স্বপ্নপূরণ।
- 100W চার্জিং – আর কখনও চার্জ নিয়ে চিন্তা নয়।
- IP68/IP69 সার্টিফিকেশন – রাফ অ্যান্ড টাফ ইউজের জন্য আদর্শ।
কবে আসছে ভারতে?
চিনের MIIT এবং 3C সার্টিফিকেশন ইতিমধ্যেই পেয়ে গেছে এই ফোন, মানে শীঘ্রই চিনে লঞ্চ হচ্ছে। তবে ভারতের বাজারে কবে আসবে, সেটা এখনও স্পষ্ট নয়। HONOR-এর অফিশিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করতেই হবে।
HONOR 400 Pro হতে চলেছে একটি প্রিমিয়াম ক্যাটাগরির স্মার্টফোন, যেটা শক্তিশালী ফিচার, দারুন ডিজাইন আর লেটেস্ট টেকনোলজির মিশেলে তৈরি। HONOR 400 Pro নিয়ে আপনি কতটা এক্সসাইটেড? কমেন্টে জানান আপনার মতামত!