HMD Fusion Venom Edition: 108MP ক্যামেরা নিয়ে আসছে HMD, নজরকাড়া ডিজাইন

Feature T&L

HMD Global এবার নতুন চমক নিয়ে হাজির হয়েছে। জনপ্রিয় সিনেমা Venom: The Last Dance এর সঙ্গে গাঁটছড়া বেঁধে তারা বাজারে আনছে HMD Fusion Venom Edition। সংস্থাটি এই বিশেষ মডেলকে বলছে “আল্টিমেট সিম্বায়োটিক ফোন।” আসুন, এই ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন ও ডিজাইনের খুঁটিনাটি একবার দেখে নেওয়া যাক।

ডিজাইন: নতুন রূপে Fusion Venom

বাকি স্পেশাল এডিশন ফোনগুলির মতো এই ফোনেও ভিন্ন এবং আকর্ষণীয় লুক থাকবে বলে আশা করা হচ্ছে। নতুন কালার ভ্যারিয়েন্ট, এক্সক্লুসিভ ওয়ালপেপার এবং অতিরিক্ত অ্যাক্সেসরিজ পাওয়া যেতে পারে।

টিজার ভিডিওতে দেখা যাচ্ছে, ফোনের উপরে Venom-এর সিম্বায়োটিক থিম থাকায় এটি আরও গাঢ় এবং মেটালিক লুক নিয়ে আসতে পারে। মূল Fusion মডেলের মতোই এতে Modular ডিজাইন থাকবে, যেখানে ফ্ল্যাশলাইট, 5W ওয়্যারলেস চার্জিং মডিউল এবং রঙিন কেসের বিকল্প থাকবে। এছাড়াও, ফোনটি Open-source Hardware এবং Gen2 রিপেয়ারেবল ফিচারও সাপোর্ট করবে, যা ব্যবহারকারীদের জন্য বাড়তি সুবিধা দেবে।

স্পেসিফিকেশন: পাওয়ারফুল পারফরম্যান্স

Venom Edition এর হার্ডওয়্যার অনেকটাই মূল মডেলের মতো হতে পারে।

  • ডিসপ্লে: 6.56-ইঞ্চির HD+ LCD ডিসপ্লে, 90Hz রিফ্রেশ রেট এবং 600 Nits পিক ব্রাইটনেস।
  • প্রসেসর: 4nm Snapdragon 4 Gen 2 চিপসেট, 2.2GHz পারফরম্যান্স কোর।
  • ক্যামেরা: 108MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP ডেপ্থ সেন্সর। সামনে থাকবে 50MP সেলফি ক্যামেরা।
  • ব্যাটারি: 5000mAh ব্যাটারি, সঙ্গে 33Watt চার্জিং অ্যাডাপ্টার।
  • মেমোরি: 4GB, 6GB বা 8GB RAM এবং 128GB বা 256GB স্টোরেজের অপশন।
  • কানেক্টিভিটি: Bluetooth 5.1, Wi-Fi 6, এবং USB-C 2.0 সাপোর্ট।
  • সফটওয়্যার: Android 14-এর স্টক সংস্করণ, 2 বছরের OS আপডেটের প্রতিশ্রুতি।

এর আগে HMD Barbie থিমযুক্ত একটি ফিচার ফোন লঞ্চ করেছিল। তবে Venom Edition হবে একটি পূর্ণাঙ্গ স্মার্টফোন (Smartphone)। সিনেমা Venom: The Last Dance মুক্তি পাবে 25 অক্টোবর, আর ফোনের লঞ্চ নিয়ে শিগগিরই আরও বিস্তারিত তথ্য প্রকাশ পাবে। ফোন এবং সিনেমা দুটির জন্যই অপেক্ষায় থাকুন!

এই মুহূর্তে

ইউপিআই পেমেন্টে আসছে বড় পরিবর্তন: এবার ফোন নম্বর গোপন রাখবে এনপিসিআই, বাড়বে গোপনীয়তা

Motorola Edge 60 Pro পেল Android 17 বিটা আপডেট: ডাইনামিক আইল্যান্ড ও নতুন Moto AI ফিচার সহ!

OPPO Reno 16c Baby Monster এডিশন আসছে ভারতে, K-Pop ফ্যানদের জন্য থাকছে বিশেষ চমক!

আসছে Redmi K100 সিরিজ, Geekbench-এ দেখা মিলল ‘Snapdragon 8 Elite Gen 5’ প্রসেসরের!