বিনামূল্যে Google আপনার ফোনের ব্যাটারি পাল্টে দেবে! কোন মডেলে পাবেন এই সুবিধা জেনে নিন

Feature T&L

যদি আপনি ব্যাটারি ফুলে যাওয়া বা গরম হয়ে যাওয়ার সমস্যায় ভুগে থাকেন, তাহলে আপনার জন্য এসেছে একেবারে দারুণ খবর! Google ঘোষণা করেছে যে, তারা বিনামূল্যে সেই সব ব্যাটারি পাল্টে দেবে। অর্থাৎ ব্যাটারি পাল্টে আপনার পুরানো ফোনটি হয়ে যাবে নতুনের মতন। এই সুযোগ এসেছে ভারতীয় ব্যাবহারকারীদের জন্য।

কী কারণে এই ব্যাটারি সমস্যা হচ্ছে?

সম্প্রতি বেশ কিছু Pixel 6a7a ইউজার অভিযোগ জানিয়েছেন, তাদের ফোনের ব্যাটারি ফুলে গিয়ে ফোনের পেছনের কভার বা স্ক্রিন ফেঁপে উঠছে। এর ফলে শুধু ফোনের পারফরম্যান্স কমছে না, একই সঙ্গে ফোনে সুরক্ষার ঝুঁকি তৈরি হচ্ছে। বিষয়টি গুরুত্ব দিয়ে Google সিদ্ধান্ত নিয়েছে, ভারতের বাজারে থাকা Pixel 6a এবং Pixel 7a ডিভাইসের মধ্যে যেগুলোর ব্যাটারি ফুলে গেছে, সেগুলোর ব্যাটারি একদম ফ্রি-তে বদলে দেওয়া হবে

কীভাবে এই ফ্রি ব্যাটারি বদলের সুবিধা পাবেন?

১. আপনার ফোনে ব্যাটারি ফুলে যাওয়ার লক্ষণ দেখা দিলে
২. সরাসরি গিয়ে Google-এর অথোরাইজড সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন।
৩. সেখানে ফোনটি পরীক্ষা করে নিশ্চিত করা হবে যে সমস্যাটি সত্যিই ব্যাটারি ফুলে যাওয়ার কারণে হয়েছে।
৪. যাচাইয়ের পরেই আপনার Pixel 6a বা 7a-এর ব্যাটারি একদম ফ্রিতে বদলে দেওয়া হবে।

কীভাবে বুঝবেন আপনার ফোনে এই সমস্যা আছে?

  • ফোনের পেছনের কভার বা স্ক্রিন উঁচু হয়ে গেছে
  • ফোন অতিরিক্ত গরম হচ্ছে
  • চার্জ দ্রুত শেষ হয়ে যাচ্ছে বা পারফরম্যান্স কমে যাচ্ছে

এই রকম উপসর্গ দেখলে দেরি না করে কাছাকাছি Google Service Center-এ যোগাযোগ করুন।

Google-এর এই পদক্ষেপের গুরুত্ব

Google-এর এই সিদ্ধান্ত ব্যবহারকারীদের জন্য যেমন নিরাপত্তার নিশ্চয়তা, তেমনি সংস্থার দায়িত্ববোধের প্রতীক। সাধারণত এই ধরনের সমস্যা খুব বেশি দেখা যায় না, তবে একবার হলেও ব্যাটারি ফুলে যাওয়া ফোনের জন্য বিপজ্জনক হতে পারে। তাই সংস্থার এই বিনামূল্যে ব্যাটারি পাল্টানোর প্রোগ্রাম ব্যবহারকারীদের জন্য নিঃসন্দেহে একটি বড় স্বস্তির খবর

  • Google-এর অফিসিয়াল ওয়েবসাইট দেখে আপনার নিকটবর্তী সার্ভিস সেন্টারের ঠিকানা জেনে নিন।
  • ফোনটি পরীক্ষা করিয়ে বিনামূল্যে ব্যাটারি বদলান
  • আপনার Pixel 6a বা Pixel 7a-কে আবার নতুনের মতো করে তুলুন!

এই মুহূর্তে

পুরোনো অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ: বন্ধ হচ্ছে YouTube অ্যাপ!

অ্যামাজনে Samsung Galaxy S25 সিরিজের দামে বিরাট পতন: ₹৩৮,০০০ সাশ্রয়ের সুযোগ!

ইউপিআই পেমেন্টে আসছে বড় পরিবর্তন: এবার ফোন নম্বর গোপন রাখবে এনপিসিআই, বাড়বে গোপনীয়তা

Motorola Edge 60 Pro পেল Android 17 বিটা আপডেট: ডাইনামিক আইল্যান্ড ও নতুন Moto AI ফিচার সহ!