Samsung Galaxy A55-র জয়জয়কার! জনপ্রিয়তায় পেছনে ফেললো Apple-কেও

Feature T&L

সম্প্রতি ট্রেন্ডিং স্মার্টফোনের তালিকায় সবার উপরে রয়েছে Samsung Galaxy A55। মাঝারি বাজেটের এই ফোনটি জনপ্রিয়তায় হারিয়েছে Samsung Galaxy S24 Ultra এবং Oppo Find X8 Pro-কে, যারা যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছে।

Galaxy S24 FE এবং iPhone 16 Pro Max তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে। অন্যদিকে, Redmi Note 13 Pro, Galaxy A15 এবং Galaxy A16 5G-সহ Samsung-এর মোট ছয়টি মডেল স্থান পেয়েছে, যা ব্র্যান্ডটিকে সর্বাধিক সফল করে তুলেছে।

Galaxy A55: মাঝারি দামে প্রিমিয়াম অভিজ্ঞতা

চলতি বছরের মার্চে লঞ্চ হওয়া Galaxy A55 দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে। এর গ্লাস ব্যাক, মেটাল ফ্রেম এবং উন্নত ডিজাইন ব্যবহারকারীদের মুগ্ধ করেছে। 6.6 ইঞ্চির Super AMOLED ডিসপ্লে, Full HD+ রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেটের সাথে ফোনটি অত্যন্ত স্মুথ ভিউয়িং এক্সপিরিয়েন্স প্রদান করে। Corning Gorilla Glass Victus Plus ফোনের টেকসইত্ব বাড়িয়েছে।

Samsung-এর Exynos 1480 চিপসেট এবং AMD RDNA2-ভিত্তিক Xclipse 530 GPU দ্বারা চালিত এই ডিভাইসটি 12 GB RAM এবং 256 GB পর্যন্ত স্টোরেজ অফার করে। ক্যামেরা সেটআপেও রয়েছে 50 MP-এর OIS-সহ প্রধান লেন্স, 12 MP আলট্রাওয়াইড এবং 5 MP ম্যাক্রো লেন্সসেলফির জন্য সামনে দেওয়া হয়েছে 32 MP ক্যামেরা

Galaxy A55 চালায় One UI 6.1, যার ভিত্তি Android 14। চারটি OS আপডেট এবং পাঁচ বছরের সিকিউরিটি প্যাচের প্রতিশ্রুতি ফোনটির ভবিষ্যৎ ব্যবহারে বাড়তি ভরসা যোগ করেছে। ফোনটি IP67 রেটিংসহ জল এবং ধুলো প্রতিরোধী, আছে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং স্টেরিও স্পিকার

5000 mAh ব্যাটারি এবং 25 Watt ফাস্ট চার্জিং সমৃদ্ধ এই ফোনটি বাজারে Ice Blue, Lemon, Lilac এবং Navy রঙে উপলব্ধ। এর প্রাথমিক ভ্যারিয়েন্টের দাম শুরু হচ্ছে €480  (8GB+128GB) ভারতীয় মুদ্রায় প্রায় 44,000।

Samsung-এর স্মার্ট কৌশলের ফলাফল

মাঝারি দামে শক্তিশালী পারফরম্যান্স, সুন্দর ডিজাইন এবং দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্টের কারণে Galaxy A55 দ্রুত জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে। লঞ্চের কয়েক মাস পরেও জনপ্রিয়তায় শীর্ষস্থান ধরে রেখে এটি প্রমাণ করেছে যে Samsung-এর Business Strategy  যথেষ্ট কার্যকরী।

এই মুহূর্তে

২০২৮ ভলভো এক্সসি৪০ এল নতুন রূপে, কিন্তু মার্কিন বাজারে আর মিলবে না ইভি মডেল!

শিশুদের সুরক্ষায় মুম্বাইয়ের যুগান্তকারী উদ্যোগ: চালু হলো ‘খুলি বাত’ AI হোয়াটসঅ্যাপ চ্যাটবট

১৯০টি পরমাণু বোমা তো রয়েছেই, হাতে আরও ২২৫ বোমার সমান প্লুটোনিয়াম ভারতের

অ্যানথ্রপিকের চাঞ্চল্যকর অভিযোগ: চিনা এআই মডেল ভুয়ো অ্যাকাউন্ট ব্যবহার করে ক্লাউড ডেটা চুরি করেছে!