Flipkart Big Billion Days Sale -এ দুর্দান্ত ছাড় দেবে Nothing!  ফোন, ইয়ারফোন, ওয়াচ সবেতেই বাম্পার অফার

Nohing

ভারতের প্রযুক্তিপ্রেমীদের জন্য এক দারুণ খবর! আগামী ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় অনলাইন সেল, Flipkart Big Billion Days Sale 2025। এই মেগা সেলে ইলেকট্রনিক্স থেকে শুরু করে ফ্যাশন—সবকিছুতেই থাকবে আকর্ষণীয় ছাড়। তবে সবচেয়ে বেশি নজর কাড়ছে স্মার্টফোন সেগমেন্ট। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে, জনপ্রিয় টেক কোম্পানি Nothing, তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে একাধিক চমকপ্রদ অফার।

কার্ল পাইর এই সংস্থাটি তাদের নতুন এবং জনপ্রিয় সব ডিভাইসের ওপর বড় ছাড় ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে তাদের সর্বশেষ স্মার্টফোন, অডিও ডিভাইস এবং স্মার্টওয়াচ। যদি আপনি দীর্ঘদিন ধরে নতুন ফোন বা ইয়ারবাডস কেনার কথা ভেবে থাকেন, তবে এই সেল আপনার জন্য সেরা সুযোগ।

Nothing Phone 3a Nothing Phone 3a Pro

  • সেলে Nothing Phone 3a মিলবে মাত্র ₹20,999-এ (₹2,000)ছাড়।
  • আর Nothing Phone 3a Pro মিলবে ₹24,999-এ (₹3,000)ছাড়।

CMF Phone 2 Pro

  • এই ফোনটির বেস 8GB + 128GB মডেল সেলে পাওয়া যাবে মাত্র ₹14,999-এ, যা লঞ্চ সময় ছিল ₹18,999, অর্থাৎ সোজা ₹4,000 ছাড়

অডিও গ্যাজেটস — Nothing Ear, Nothing Ear (a), Nothing Ear Open, CMF Buds Pro 2

  • Nothing Ear: ₹11,999 → ₹7,499
  • Nothing Ear (a): ₹7,999 → ₹4,499
  • Nothing Ear Open: ₹9,999 (নতুন লঞ্চ)
  • CMF Buds Pro 2: ₹3,199

CMF Watch Pro 2

  • এই স্মার্টওয়াচটি সেলে মিলবে মাত্র ₹3,999-এ (₹1,000) ছাড়।

Nothing জানিয়েছে, পুরনো Nothing Phone 1Nothing Phone 2 ব্যবহারকারীরা আপগ্রেড প্রোগ্রামের মাধ্যমে মাত্র ₹34,999-এ নতুন Nothing Phone 3 কিনতে পারবেন। এই ফোনটি জুলাই মাসে লঞ্চ হয়েছিল ₹79,999-এ।

এই মুহূর্তে

Vivo X300e-এর প্রথম সেল শুরু, সঙ্গে Snapdragon 8 Gen 5 ও ৭২০০mAh ব্যাটারি

অ্যান্থ্রপিকের ক্লাউড এআই ব্রাচ: গোপনে পরীক্ষা চলাকালীন তিনটি সংস্থার সিস্টেমে হানা দিল এআই মডেল!

আজ ভারতে আসছে OnePlus N6x: 7,000mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লে সহ বাজেট স্মার্টফোন

গুগল পে-তে যুগান্তকারী AI ফিচার ‘Ask Google Pay’: ভারতে খরচ ট্র‍্যাক করা এবার আরও বুদ্ধিমান!