নিজের নামে ফোন বিক্রি করবেন ডোনাল্ড ট্রাম্প! ওবামার ফোন থেকে কতটা আলাদা হবে?

Feature T&L

Donald Trump এবার শুধু রাজনীতিতেই নয়, মোবাইল টেলিকম ব্যবসাতেও পা রাখলেন। সোমবার Trump Organisation ঘোষণা করল এক নতুন মোবাইল সার্ভিস – Trump Mobile, যা তিনটি বড় মার্কিন মোবাইল ক্যারিয়ারের সঙ্গে যৌথ উদ্যোগে চালু হচ্ছে।

এই নতুন পরিষেবায় থাকছে 5G কানেক্টিভিটি এবং Unlimited Plan, যার মাসিক খরচ $47.45। ব্যবহারকারীরা চাইলে নিজেদের পুরনো ফোন রেখেও Trump Mobile-এর T1 Mobile পরিষেবায় স্যুইচ করতে পারবেন। আগস্টে সংস্থাটি একটি নিজস্ব স্মার্টফোন বাজারে আনছে – T1 Phone, যার ডিজাইন হবে ঝকঝকে গোল্ডেন এবং প্রচার হচ্ছে এই ফোনটি “Engineered for performance and proudly designed and built in the United States।”

Obama Phone’ আর ‘Trump Phone’-এর ফারাক কী?

অনেকেই এই উদ্যোগকে তুলনা করছেন Obama Phone-এর সঙ্গে। তবে প্রকৃতপক্ষে, দুটো প্রকল্পের উদ্দেশ্য এবং কাঠামো একেবারেই আলাদা।

Obama Phone’ নামে পরিচিত যে, সেটা আদতে Lifeline Assistance নামের একটি সরকারি কর্মসূচি, যার সূচনা হয়েছিল ১৯৮৫ সালে Ronald Reagan-এর সময়। ২০০৮ সালে George W. Bush আমলে এর আওতায় মোবাইল ফোন যুক্ত হয়। এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল আমেরিকার দরিদ্র মানুষকে কম খরচে বা বিনামূল্যে ফোন পরিষেবা দেওয়া—চাকরির খোঁজ, জরুরি মুহূর্ত এবং যোগাযোগ রক্ষার জন্য।

Obama-র আমলে এই প্রকল্প জনপ্রিয়তা পাওয়ায় ‘Obama Phone’ নামটি চালু হয়। এই পরিষেবায় সাধারণত SafeLink Wireless-এর মতো সংস্থা একেবারে বেসিক স্মার্টফোন, ২৫০ মিনিট থেকে আনলিমিটেড মিনিট, টেক্সট এবং সীমিত ডেটা (সাধারণত কয়েকশো MB) দেয়। কিছু ক্ষেত্রে $9.25 বা $34.25 (ট্রাইবাল ল্যান্ডে) মাসিক ভর্তুকি দেওয়া হয় ফোন বা ব্রডব্যান্ডের জন্য।

অন্যদিকে, Trump Phone পুরোপুরি একটি বাণিজ্যিক পণ্য। এটি একেবারে প্রিমিয়াম দামে বিক্রি হবে, যার সঙ্গে কোনো সরকারি ভর্তুকি নেই। এটি মোবাইল মার্কেটে একধরনের ব্যক্তিগত ব্র্যান্ডিং প্রচেষ্টা।

X-এ প্রতিক্রিয়া

  • Obama-র ফোনে নাম ছিল না, আর কমআয়ের প্রমাণ দেখালেই ফ্রি ফোন ও মিনিট পাওয়া যেত। Trump Mobile মানে শুধু একটা iPhone-এ ট্রাম্পের নাম বসিয়ে বিক্রি করা।”
  • Obama had Obama Phones. Trump has Trump Phones.
  • Obama যদি প্রেসিডেন্ট থাকাকালীন ফোন বিক্রি করতেন, তাহলে সবাই তেলে-বেগুনে জ্বলে উঠত। এখন Trump করলেই চুপ?”
  • MAGA logic: Obama ফ্রি ফোন দিলে খারাপ, Trump ফোন বেচলে ভালো! সত্যিই আমরা খুব খারাপ সময়ে বাস করছি।”

এই ফোন মার্কেটিং কৌশলকে, অনেকেই রাজনৈতিক স্টান্ট হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বলছেন এটি নিছক এক ব্যবসায়িক উদ্যোগ। তবে স্পষ্টতই বলা যায় Obama Phone—একটা সহানুভূতির ওপর গড়া আর Trump Phone ব্র্যান্ড তৈরির চেষ্টা।

এই মুহূর্তে

আগস্ট ২০২৬-এ আসছে Google Pixel 11, Vivo S2 সহ ৫টি সেরা smartphones launching in August 2026: সম্পূর্ণ তালিকা!

Hugging Face প্ল্যাটফর্মে ভয়ঙ্কর AI Deepfake-এর রমরমা: নারী ও শিশুদের টার্গেট করে তৈরি হচ্ছে অশালীন ছবি

ভারতীয় বিমান বাহিনী চালু করলো ‘সংকল্প-২০২৬’: রুশ যুদ্ধবিমানের দেশীয়করণে নতুন দিগন্ত

মহাকাশে আত্মনির্ভর ভারত: নভোচারী প্রযুক্তির দেশীয় উন্নয়নে জোরালো পদক্ষেপ