ভারতের স্মার্টফোন রিনিউয়াল ব্র্যান্ড Control Z আবারও নিয়ে এসেছে এক দুর্দান্ত ফ্ল্যাশ সেল অফার। জনপ্রিয় ফ্ল্যাগশিপ ফোন OnePlus 8T পাওয়া যাবে মাত্র ₹9,999 টাকায়! এই সেল দেওয়া হবে ১৮ই মে-তে, শুধুমাত্র Control Z-এর অফিসিয়াল ওয়েবসাইটে।
এর আগেও এপ্রিল মাসে একই ধরনের একটি ফ্ল্যাশ সেল হয়েছিল, যেখানে OnePlus 8T-এর রিনিউড ইউনিট ঘণ্টাখানেকের মধ্যেই হট-কেকের মত বিক্রি হয়ে গিয়েছিল।
₹10,000-এর কমে এই OnePlus 8T-এ আপনি কী পাচ্ছেন?
OnePlus 8T যদিও এখন আর নতুন ফোন নয়, কিন্তু আজকের তারিখেও এটি অনেক নতুন ₹15-20 হাজারের স্মার্টফোনকে পারফরম্যান্সে হার মানাতে পারে। কী আছে এতে?
- Snapdragon 865 Processor: এটা সেই সময়ের ফ্ল্যাগশিপ চিপসেট। আজকের দিনে ₹10,000-এর ফোনে এমন শক্তিশালী চিপসেট পাওয়া স্বপ্নের মতো। গেমিং, মাল্টিটাস্কিং অনায়াসে চলে।
- 6.55-inch 120Hz Fluid AMOLED Display: সাধারণ ফোনে 60Hz রিফ্রেশ রেট যেখানে থাকে, সেখানে এই ফোনে 120Hz — মানে চোখ ধাঁধানো স্মুথ স্ক্রলিং। AMOLED হওয়ায় কালার, কনট্রাস্ট, ব্ল্যাক লেভেল সব একেবারে প্রিমিয়াম।
- 65W Warp Charge: মাত্র কয়েক মিনিটেই ফুল চার্জ! আজকের দিনেও এমন ফাস্ট চার্জ অনেক মিড-রেঞ্জ ফোনেও নেই।
- 48MP Quad Camera Setup: এক নয়, চার-চারটি ক্যামেরা। 48MP মেইন সেন্সরসহ আলাদা আলাদা লেন্সে ফটোগ্রাফিতে দারুণ ভ্যারাইটি পাওয়া যায়।
- Premium Build & Design: গ্লাস ও মেটালের ফিনিশ – হাতে নিলেই প্রিমিয়াম ফিল।
“Renewed” মানে কী?
Control Z “used” নয়, বরং “renewed” ফোন বিক্রি করে। প্রতিটি ডিভাইস পায় বহু ধাপের কোয়ালিটি চেক। সবচেয়ে গুরুত্বপূর্ণ – original display রাখা হয়, মানে ভিউয়িং কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নয়।
এরসঙ্গে থাকছে ১২ মাসের ওয়ারেন্টি, যা রিনিউড ফোন নিয়ে সাধারণ মানুষের সন্দেহ দূর করে।
আগের সেলের রেসপন্স?
Control Z জানায়, আগের ফ্ল্যাশ সেলে চাহিদা এতটাই বেশি ছিল যে এক ঘণ্টার মধ্যেই ফোন শেষ! সংস্থার প্রতিষ্ঠাতা যুগ ভাটিয়া বলেন, “মানুষ এখন স্মার্ট ও ভ্যালু-ড্রিভেন অপশন খুঁজছে। আগের সেলের প্রতিক্রিয়া অভাবনীয় ছিল।”
নতুন ফোনে অনেক সময় শুধু অল্প কিছু আপগ্রেড থাকে, আর দাম থাকে আকাশছোঁয়া। সেখানে renewed flagship ফোন, যেমন OnePlus 8T, অনেক সময় বেশি ভ্যালু দেয়। যাঁরা লেটেস্ট ভার্সন খোঁজেন না, তাঁদের জন্য এটা সেরা সুযোগ।
তাহলে তৈরি তো? ১৮ই মে-তে Control Z-এর ওয়েবসাইটে ঢুঁ মারতে ভুলবেন না, কারণ এমন অফার আবার কবে আসবে কে জানে!