2024 সালের সেরা গেমিং স্মার্টফোন খুঁজছেন! তাহলে দেখে নিন একনজরে

Feature T&L

স্মার্টফোনে Gaming-এর মান প্রতি বছরই উন্নত হচ্ছে। 2024 সালে Gaming জগতের সেরা স্মার্টফোন হিসেবে উঠে এসেছে Red Magic 10 Pro+, ASUS ROG Phone 9 Pro, এবং Apple iPhone 16 Pro Max। চলুন, এই মডেলগুলোর বৈশিষ্ট্যগুলো বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Red Magic 10 Pro+

Gaming-এর জন্য বিশেষভাবে তৈরি Red Magic 10 Pro+ স্মার্টফোনটি গেমারদের জন্য একটি চমৎকার পছন্দ। এর 6.85-ইঞ্চি OLED ডিসপ্লে 1.5K রেজোলিউশন, 144Hz রিফ্রেশ রেট এবং 960Hz Touch স্যাম্পলিং রেট প্রদান করে। এতে Snapdragon 8 Elite প্রসেসর ব্যবহৃত হয়েছে, যা এই ফোনটিকে বাজারের অন্যতম দ্রুত অ্যান্ড্রয়েড স্মার্টফোনে পরিণত করেছে।

7,050 mAh ব্যাটারি এবং 120 watt ফাস্ট চার্জিং প্রযুক্তি গেমিংয়ের সময় দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ নিশ্চিত করে। 520 Hz Gaming Shoulder Key এবং লিকুইড মেটাল কুলিং সিস্টেম যুক্ত Physical Fan ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। এর দাম শুরু হচ্ছে প্রায় 5,999 ইউয়ান ($ 832)

ASUS ROG Phone 9 Pro

Gaming দুনিয়ায় ASUS ROG Phone 9 Pro এর নামই যথেষ্ট। এতে রয়েছে 6.78-ইঞ্চি AMOLED ডিসপ্লে, যা 185 Hz রিফ্রেশ রেট এবং FHD+ রেজোলিউশন সমর্থন করে। Snapdragon 8 Elite প্রসেসরের পাশাপাশি এটি একটি 360° SoC কুলিং সিস্টেম Gen 3 যুক্ত করেছে, যা গেমিংয়ের সময় ফোনকে ঠান্ডা রাখে।

ফোনটিতে 2.1 স্টেরিও সাউন্ড সিস্টেম এবং হার্ডওয়্যার শোল্ডার বাটন রয়েছে, যা মোবাইল গেমিংয়ের অভিজ্ঞতাকে আরও উন্নত করে। এই মডেলের দাম প্রায় $1,199

Apple iPhone 16 Pro Max

Gaming-এর পাশাপাশি বহুমুখী ব্যবহারের জন্য iPhone 16 Pro Max একটি সেরা পছন্দ। এতে রয়েছে A18 Pro Bionic চিপসেট এবং 6.9-ইঞ্চি LTPO Super Retina XDR OLED ডিসপ্লে, যা 120 Hz রিফ্রেশ রেট সমর্থন করে।

যদিও এতে শোল্ডার বাটন এবং কুলিং সিস্টেমের মতো বৈশিষ্ট্য নেই, তবে ক্যামেরা, ব্যাটারি পারফরম্যান্স, এবং AI-ভিত্তিক ফিচার এই ফোনটিকে অনন্য করে তোলে। এর প্রাথমিক দামও প্রায় $1,199

এই তিনটি স্মার্টফোন Gaming জগতে তাদের নিজস্ব বৈশিষ্ট্যে শীর্ষে রয়েছে, এবং এগুলো আপনার প্রয়োজন অনুসারে সেরা পছন্দ হতে পারে।

এই মুহূর্তে

আগস্ট ২০২৬-এ আসছে Google Pixel 11, Vivo S2 সহ ৫টি সেরা smartphones launching in August 2026: সম্পূর্ণ তালিকা!

Hugging Face প্ল্যাটফর্মে ভয়ঙ্কর AI Deepfake-এর রমরমা: নারী ও শিশুদের টার্গেট করে তৈরি হচ্ছে অশালীন ছবি

ভারতীয় বিমান বাহিনী চালু করলো ‘সংকল্প-২০২৬’: রুশ যুদ্ধবিমানের দেশীয়করণে নতুন দিগন্ত

মহাকাশে আত্মনির্ভর ভারত: নভোচারী প্রযুক্তির দেশীয় উন্নয়নে জোরালো পদক্ষেপ