এবার ভাড়ায় পাবেন iPhone আর MacBook! বড় কিস্তির ঝামেলা থেকে মুক্তি

Apple device subscription

টেক ডেস্কঃ আপনি কি সবসময় নতুন আইফোন বা ম্যাকবুক চান, কিন্তু দাম শুনেই মাথা ঘুরে যায়? চিন্তা নেই! অ্যাপল এমন একটা নতুন প্রোগ্রাম নিয়ে আসছে, যেখানে আপনি মাসিক ভাড়ায় এই ডিভাইসগুলো ব্যবহার করতে পারবেন। কোনো বড় অঙ্কের টাকা একসঙ্গে দিতে হবে না।

ব্লুমবার্গের রিপোর্ট অনুসারে, অ্যাপল শিগগিরই ‘অ্যাপল আপগ্রেড’ নামে একটি নতুন সাবস্ক্রিপশন প্রোগ্রাম চালু করতে যাচ্ছে। এর মাধ্যমে আইফোন, ম্যাকবুক, আইপ্যাড এবং অ্যাপল ওয়াচের মতো প্রোডাক্টগুলো ভাড়ায় নিয়ে ব্যবহার করা যাবে। মাসে মাসে একটা নির্দিষ্ট টাকা দিলেই চলবে। লিজের সময় শেষ হলে ডিভাইস ফেরত দিতে হবে, অথবা অল্প কিছু অতিরিক্ত টাকা দিয়ে নতুন মডেলে আপগ্রেডও করতে পারবেন।

কীভাবে কাজ করবে এই প্রোগ্রাম?

  • আইফোন ও অ্যাপল ওয়াচ: ২৪ মাসের লিজ।
  • ম্যাকবুক: ৩৬ মাসের লিজ।

লিজের মাঝে ইচ্ছে হলে অতিরিক্ত টাকা দিয়ে আপগ্রেড করার সুযোগ থাকবে। এটা অনেকটা আমেরিকায় গাড়ি ভাড়া নেওয়ার মতো।

এই প্রোগ্রামটি আগামী ২৮ জুলাই থেকে শুরু হবে বলে জানা গেছে। প্রথমে শুধু আমেরিকায় চালু হবে অ্যাপল স্টোর এবং অনলাইন স্টোরে। ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেবে ক্লার্না গ্রুপ।

কী কী করতে হবে?

এই সুবিধা নিতে হলে আপনাকে ডকুমেন্টস জমা দিতে হবে এবং ক্রেডিট চেকিংয়ের মধ্য দিয়ে যেতে হবে। ক্রেডিট স্কোর দেখা হতে পারে। তবে এতে অ্যাপল কেয়ার অন্তর্ভুক্ত থাকবে না। কিছু এন্ট্রি লেভেলের আইফোন ও আইপ্যাড এই প্রোগ্রামের বাইরে রাখা হতে পারে।

অ্যাপলের এই নতুন উদ্যোগ অনেক সাধারণ মানুষকে দামি অ্যাপল প্রোডাক্ট ব্যবহারের সুযোগ করে দেবে। বড় কিস্তির চাপ ছাড়াই নতুন টেকনোলজি উপভোগ করতে পারবেন। আমেরিকায় শুরু হলেও ভবিষ্যতে অন্য দেশেও ছড়িয়ে পড়তে পারে এই সুবিধা।

 

এই মুহূর্তে

ইউপিআই পেমেন্টে আসছে বড় পরিবর্তন: এবার ফোন নম্বর গোপন রাখবে এনপিসিআই, বাড়বে গোপনীয়তা

Motorola Edge 60 Pro পেল Android 17 বিটা আপডেট: ডাইনামিক আইল্যান্ড ও নতুন Moto AI ফিচার সহ!

OPPO Reno 16c Baby Monster এডিশন আসছে ভারতে, K-Pop ফ্যানদের জন্য থাকছে বিশেষ চমক!

আসছে Redmi K100 সিরিজ, Geekbench-এ দেখা মিলল ‘Snapdragon 8 Elite Gen 5’ প্রসেসরের!