Amazon Summer Sale-এ ফাটাফাটি অফার! কিনে নিন OnePlus 13R সঙ্গে একদম ফ্রি OnePlus Buds 3

Feature T&L

প্রযুক্তিপ্রেমীদের জন্য দারুণ খবর! Amazon Great Summer Sale শুরু হতে চলেছে ১লা মে, ২০২৫ থেকে, আর এই সেলেই আপনি পেয়ে যেতে পারেন প্রিমিয়াম ফোন OnePlus 13R মাত্র ₹৩৯,৯৯৯ টাকায় – যার আসল দাম ছিল ₹৪২,৯৯৯! শুধু তাই নয়, এর সঙ্গে একদম ফ্রি পাওয়া যাবে এক জোড়া OnePlus Buds 3, যার বাজার মূল্য ₹৫,৪৯৯!

OnePlus 13R-এর বিশেষ ফিচার

OnePlus 13R হলো এক প্রিমিয়াম মিড-রেঞ্জ স্মার্টফোন, যার মধ্যে আছে ৬.৭৮-ইঞ্চির AMOLED ডিসপ্লে (রেজোলিউশন ২৭৮০x১২৬৪ পিক্সেল), ১ থেকে ১২০Hz পর্যন্ত অ্যাডাপটিভ রিফ্রেশ রেট, 2160Hz PWM ডিমিং, এবং Corning Gorilla Glass 7i প্রটেকশন।

এই ফোনের শক্তি জোগাচ্ছে Snapdragon 8 Gen 3 চিপসেট এবং Adreno 750 GPU, সঙ্গে রয়েছে 12GB বা 16GB RAM ও সর্বোচ্চ 512GB UFS 4.0 স্টোরেজ

ফোনটি চলে OxygenOS 15 (Android 15-এর ওপর ভিত্তি করে) এবং এতে চারটি OS আপডেট ও ছয় বছরের সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি রয়েছে।

ক্যামেরা সেকশনেও চমক!

ফোনটিতে আছে ট্রিপল ক্যামেরা সেটআপ:

  • ৫০MP Sony LYT-700 প্রধান সেন্সর (OIS সহ)
  • MP Sony IMX355 আল্ট্রা-ওয়াইড সেন্সর
  • ৫০MP Samsung JN5 টেলিফটো সেন্সর (২x জুম)

সেলফির জন্য সামনে আছে ১৬MP Sony ক্যামেরা।

ব্যাটারি ও অন্যান্য স্মার্ট ফিচার:

  • ৬০০০mAh ব্যাটারি সহ ৮০W SuperVOOC ফাস্ট চার্জিং
  • ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
  • ইনফ্রারেড সেন্সর, স্টেরিও স্পিকার
  • IP65 রেটিং (ডাস্ট ও স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট)
  • কানেক্টিভিটি: 5G SA/NSA, Dual 4G VoLTE, Wi-Fi 7, Bluetooth 5.4, NFC, GPS, USB Type-C

OnePlus Buds 3: ফ্রি কিন্তু ফিচারে ভরপুর!

OnePlus Buds 3-এ আছে ১০.৪mm woofermm tweeter, ফলে আপনি পাবেন ১৫Hz থেকে ৪০KHz পর্যন্ত এক বিশাল ফ্রিকোয়েন্সি রেঞ্জ। এতে রয়েছে Active Noise Cancellation (ANC), যা ৪৯ dB পর্যন্ত আওয়াজ কমাতে সক্ষম। ANC-এর দুটি লেভেল আছে: ২০dB ও ১০dB।

এছাড়াও, এতে আছে:

  • LHDC 5.0 সাপোর্ট – হাই-কোয়ালিটি অডিও প্লেব্যাকের জন্য
  • IP55 রেটিং – ধুলো ও জল প্রতিরোধী
  • টাচ কন্ট্রোল

ব্যাটারি পারফরম্যান্স:

  • ANC অন থাকলে: ৬.৫ ঘন্টা (ইয়ারবাডে), ২৮ ঘন্টা (কেস সহ)
  • ANC অফ থাকলে: ১০ ঘন্টা (ইয়ারবাডে), ৪৪ ঘন্টা (মোট)
  • মাত্র ১০ মিনিট চার্জেই ৭ ঘন্টা ব্যবহার!

এত কিছু যদি একসঙ্গে ফ্রি মেলে, তাহলে দেরি না করে Amazon Great Summer Sale-এর দিনেই লুফে নিন আপনার OnePlus 13R!

এই মুহূর্তে

গোপনীয়তার সুরক্ষায় আপোষ নয়! অ্যাপলের স্মার্ট গ্লাস আসতে বিলম্ব, মেটার ভুল থেকে শিক্ষা নিচ্ছে সংস্থা

খাদ্য সরবরাহ শিল্পে প্রবেশ করছে ফ্লিপকার্ট! জোম্যাটো, সুইগি-র কপালে চিন্তার ভাঁজ?

অ্যানথ্রপিক-এর স্যামসাং ও এসকে হাইনিক্স-এর সাথে বড় AI চিপ চুক্তি, কাস্টম চিপের দৌড়ে নতুন মোড়

র‍্যামের দাম আকাশছোঁয়া, iPhone 18 Pro Max-এর OLED ডিসপ্লেতে খরচ কমাতে মরিয়া Apple