ভারতীয় স্মার্টফোন মার্কেটে আবারও উঠল বাজেট-5G ঝড়। মাধব শেঠ-এর নেতৃত্বাধীন NxtQuantum Shift Technologies-এর নতুন AI+ ব্র্যান্ড আনছে তাদের প্রথম দুটি স্মার্টফোন – AI+ Pulse এবং AI+ Nova 5G। এই ফোন দু’টি ৮ জুলাই দুপুর ১২:৩০টা নাগাদ অফিসিয়ালি লঞ্চ হতে চলেছে ভারতে এবং পাওয়া যাবে Flipkart, Flipkart Minutes ও Shopsy-তে।
কী থাকছে AI+ Nova 5G ও Pulse স্মার্টফোনে?
লঞ্চের আগেই Flipkart-এ বিশেষ টিজারে তুলে ধরা হয়েছে এই ফোনগুলোর কিছু আকর্ষণীয় স্পেসিফিকেশন—
- ৫০–মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা
- ৫,০০০mAh ব্যাটারি
- ১TB পর্যন্ত এক্সপ্যান্ডেবল স্টোরেজ
- Dual rear camera + Waterdrop notch ফ্রন্ট সেলফি ক্যামেরা
- কালার অপশন: Black, Blue, Green, Pink, Purple
প্রসেসর ও পারফরম্যান্স
AI+ Nova 5G-তে থাকবে শক্তিশালী 6nm Unisoc T8200 চিপসেট। অন্যদিকে, AI+ Pulse 4G চলবে 12nm Unisoc T7250 প্রসেসরের ওপর।
দাম ও কোথায় কিনবেন
এই ফোনগুলো হবে সম্পূর্ণ Made in India, এবং দাম শুরু হবে মাত্র ₹৫,০০০ থেকে। এই দামে এত স্পেসিফিকেশন ও 5G কানেক্টিভিটি নিঃসন্দেহে এটিকে এন্ট্রি লেভেল মার্কেটে গেম–চেঞ্জার করে তুলবে।
AI+ ব্র্যান্ডটি ২০২৫ সালের মে মাসে ঘোষণা করে মাধব শেঠ, যিনি পূর্বে Realme India-র CEO ছিলেন। তাঁর লক্ষ্য, ভারতে ডিজাইন, ইঞ্জিনিয়ারিং ও প্রোডাকশন-এ তৈরি এমন স্মার্টফোন বাজারে আনা, যেগুলি আন্তর্জাতিক মানের হবে কিন্তু দাম থাকবে সবার নাগালের মধ্যে।
যারা বাজেটের মধ্যে ভালো 5G ফোন খুঁজছেন, তাদের জন্য AI+ Nova 5G ও Pulse হতে চলেছে একদম পারফেক্ট চয়েস। ৮ জুলাই চোখ রাখুন Flipkart-এ, নতুন যুগের স্মার্টফোন হাতের মুঠোয় পাওয়ার জন্য!