এত সস্তায় ফোল্ডেবল ফোন! বড় চমক নিয়ে হাজির স্বদেশী কোম্পানি Ai+

Ai Nova Flip

স্মার্টফোনের বাজারে এখন ফোল্ডেবল বা ভাঁজ করা ফোনের ট্রেন্ড চলছে। কিন্তু সমস্যা হলো, Samsung, Oppo বা Motorola-র মতো বড় ব্র্যান্ডের ফোল্ডেবল ফোনগুলোর দাম এতটাই বেশি যে সাধারণ মানুষের পক্ষে কেনা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। লাখ টাকার নিচে ভালো ফোল্ডেবল ফোন পাওয়া যেন দিবাস্বপ্ন! তবে এই ছবিটা এবার পুরোপুরি বদলে যেতে চলেছে।

খবর এসেছে, একটি ভারতীয় কোম্পানি শীঘ্রই লঞ্চ করতে চলেছে দেশের সবচেয়ে সস্তা ফ্লিপ-স্টাইল ফোল্ডেবল ফোন। ফোনটির নাম দেওয়া হয়েছে Ai+ Nova Flip। আর সবচেয়ে বড় চমক হলো শোনা যাচ্ছে এটি পাওয়া যাবে 40,000 টাকা-রও কমে!

নেপথ্যে কে?

এই নতুন ফোনটি আনছে Ai+ ব্র্যান্ড, যার মূল কোম্পানি হলো NxtQuantum। টেক-প্রেমীরা হয়তো জানেন, এই উদ্যোগের সাথে জড়িয়ে আছেন ভারতের মোবাইল বাজারের অন্যতম পরিচিত মুখ এবং Realme India-র প্রাক্তন সিইও মাধব শেঠ2025 সালে দুটি বাজেট ফোন দিয়ে যাত্রা শুরু করা এই কোম্পানিটি এবার তাদের সবচেয়ে প্রিমিয়াম কিন্তু সাশ্রয়ী প্রোজেক্ট নিয়ে মাঠে নামছে।

কেমন দেখতে হবে Ai+ Nova Flip?

ডিজাইনের দিক থেকে এটি হবে ক্ল্যামশেল বা ঝিনুকের মতো, যা মাঝখান থেকে ভাঁজ করা যায়।

  • ডিসপ্লে: ফোনটির ভেতরে থাকবে একটি বড় মেইন স্ক্রিন, যার ওপরের দিকে পাঞ্চ-হোল কাটআউটে থাকবে সেলফি ক্যামেরা।
  • কভার ডিসপ্লে: ফোন ভাঁজ করা অবস্থায় সময় বা নোটিফিকেশন দেখার জন্য বাইরে থাকবে একটি ছোট ও সুন্দর কভার ডিসপ্লে।
  • ক্যামেরা: পেছনের দিকে থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ।

সবচেয়ে বড় আকর্ষণ: দেশি অপারেটিং সিস্টেম

হার্ডওয়্যারের পাশাপাশি সফটওয়্যারেও বড় বিপ্লব আনতে চলেছে এই ফোন। এটি চলবে কোম্পানির নিজস্ব তৈরি NxtQuantum OS-এ। বর্তমানের অনেক ফোনেই অপ্রয়োজনীয় অ্যাপ বা ‘ব্লোটওয়্যার’ থাকে যা বিরক্তির কারণ হয়, কিন্তু এই ফোনে সেসব কিছুই থাকবে না। কোম্পানি দাবি করছে, এই OS ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটার সুরক্ষা নিশ্চিত করবে এবং ডেটার ওপর পুরো নিয়ন্ত্রণ ব্যাবহারকারির হাতেই থাকবে।

কবে আসছে বাজারে?

অপেক্ষা খুব বেশি দীর্ঘ হবে না। 2026 সালের প্রথম তিন মাসের মধ্যেই (জানুয়ারি থেকে মার্চ) এই ফোনটি বাজারে লঞ্চ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে আর তখনই এর প্রসেসর, RAM, স্টোরেজ এবং ব্যাটারি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।

যারা ফোল্ডেবল ফোন ব্যবহারের শখ রাখেন কিন্তু বাজেটের কারণে পিছিয়ে আসেন, তাদের জন্য Ai+ Nova Flip নিঃসন্দেহে একটি গেম-চেঞ্জার হতে চলেছে!

এই মুহূর্তে

পুরোনো অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ: বন্ধ হচ্ছে YouTube অ্যাপ!

অ্যামাজনে Samsung Galaxy S25 সিরিজের দামে বিরাট পতন: ₹৩৮,০০০ সাশ্রয়ের সুযোগ!

ইউপিআই পেমেন্টে আসছে বড় পরিবর্তন: এবার ফোন নম্বর গোপন রাখবে এনপিসিআই, বাড়বে গোপনীয়তা

Motorola Edge 60 Pro পেল Android 17 বিটা আপডেট: ডাইনামিক আইল্যান্ড ও নতুন Moto AI ফিচার সহ!