Soundcore, যা Anker Innovations-এর অডিও ব্র্যান্ড, সম্প্রতি বাজারে নিয়ে এসেছে AeroClip—একটি নতুন ধরণের ওপেন-ইয়ার ক্লিপ-অন ইয়ারবাড (Clip on Earbud), যা দীর্ঘ সময় ব্যবহারেও আরামের পাশাপাশি আশপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকতে সাহায্য করবে।
নতুন ডিজাইন, আরও বেশি আরামদায়ক অভিজ্ঞতা!
বেশিরভাগ নয়েজ-ক্যানসেলিং ইয়ারবাড যেখানে ব্যবহারকারীদের তার আশেপাশের পরিবেশ থেকে বিচ্ছিন্ন করে ফেলে, সেখানে AeroClip ব্যতিক্রম। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ব্যবহারকারীরা গান উপভোগ করার পাশাপাশি আশেপাশের শব্দও শুনতে পাবেন।
এই ইয়ারবাডে ব্যবহৃত হয়েছে ফ্লেক্সিবল ওপেন-রিং কানেক্টর, যা কানের কার্টিলেজের উপর সহজেই ক্লিপ হয়ে বসে যায়। এর ভেতরে থাকা টাইটানিয়াম ওয়্যার নিশ্চিত করে নিরাপদ এবং আরামদায়ক ফিটিং। ছোট কান যাদের, তাদের জন্য রয়েছে অতিরিক্ত ইয়ার গ্রিপস, যা আরও ভালোভাবে মানিয়ে যাবে।
আগের C30i মডেলের তুলনায় AeroClip-এর অ্যাকোস্টিক চেম্বার 37% ছোট, ফলে কানে কম চাপ পড়ে এবং দীর্ঘক্ষণ ব্যবহারেও অস্বস্তি হয় না। এর অন্যরকম ডিজাইন এটিকে হাঁটা, দৌড়ানো বা সাইকেল চালানোর জন্য উপযুক্ত করে তুলেছে।
শক্তিশালী সাউন্ড, স্মার্ট বেস অপ্টিমাইজেশন!
ইয়ারবাডটিতে রয়েছে 12mm টাইটানিয়াম-কোটেড ড্রাইভার, যা স্পষ্ট শব্দ, শক্তিশালী বেস, এবং ব্যালান্সড অডিও সরবরাহ করে। এর পাশাপাশি, AI অ্যালগরিদম স্বয়ংক্রিয়ভাবে লো-ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দেয়, যার ফলে ব্যবহারকারীরা আরও উন্নত Base পারফরম্যান্স উপভোগ করতে পারেন।
ব্যবহারকারীরা চাইলে Soundcore অ্যাপ (অ্যান্ড্রয়েড ও iOS উভয়েই উপলব্ধ) ব্যবহার করে সাউন্ড সেটিংস কাস্টমাইজ করতে পারবেন।
সম্পূর্ণ টাচ কন্ট্রোল ও স্মার্ট ভয়েস কমান্ড
AeroClip-এ রয়েছে Full-Surface Tap Control, যা ব্যবহারকারীদের সহজেই মিউজিক, কল, পডকাস্ট এবং Google Maps নির্দেশনা নিয়ন্ত্রণ করতে দেয়। এছাড়া Google Assistant ও Siri-র মাধ্যমে ভয়েস কমান্ড সাপোর্ট করে।
দীর্ঘ ব্যাটারি লাইফ ও দ্রুত চার্জিং
- একবার চার্জে 8 ঘণ্টা পর্যন্ত চলতে পারে (50% ভলিউমে)।
- চার্জিং কেস সহ মোট 32 ঘণ্টা প্লেব্যাক টাইম!
- মাত্র 10 মিনিট চার্জেই 3 ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ!
অন্যান্য আকর্ষণীয় ফিচার
- PX4 ওয়াটার রেজিস্ট্যান্স – হালকা জল বা ঘামে কোন সমস্যা হবে না!
- মাল্টি-পয়েন্ট কানেকশন – একসঙ্গে দুটি ডিভাইসের সাথে সংযোগ সম্ভব!
- চারটি বিমফর্মিং মাইক্রোফোন – উন্নত কল ক্ল্যারিটি নিশ্চিত করে!
দাম ও কোথায় পাবেন
Soundcore AeroClip এখন মার্কিন যুক্তরাষ্ট্রে বাজারে এসেছে Midnight, Champagne Mist, এবং Rosy Brown—এই তিনটি আকর্ষণীয় রঙে।
দাম: $129.99
কিনতে পারবেন Amazon.com এবং Soundcore.com-এ।
ভারতে কবে এই অত্যাধুনিক ইয়ারবাড আসবে সেই বিষয়ে পরিষ্কার কোন খবর নেই এখনও।