Samsung ফিরিয়ে আনছে ‘Classic’ ঘড়ির মডেল! আসছে নতুন Galaxy Watch 8 Classic

Feature T&L

দীর্ঘ অপেক্ষার পর সম্ভবত আবার ফিরে আসছে Samsung-এর জনপ্রিয় ক্লাসিক ঘড়ির ডিজাইন। সূত্র অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট Samsung এবার তাদের আসন্ন Galaxy Watch 8 সিরিজের সঙ্গে ফিরিয়ে আনতে চলেছে বহু প্রতীক্ষিত Galaxy Watch 8 Classic মডেল।

গত বছর Galaxy Watch 7 সিরিজ লঞ্চের সময় Samsung শুধুমাত্র স্ট্যান্ডার্ড মডেল ও নতুন Galaxy Watch Ultra বাজারে আনে। কিন্তু সকলের পছন্দের Classic মডেলটি তখন বাদ পড়েছিল। এবার সেই ঘাটতি পূরণ করতে চলেছে সংস্থা।

Galaxy Watch 8 Classic কোথায় দেখা গেছে?

টেক সাইট XpertPick সম্প্রতি জানিয়েছে যে, Samsung Galaxy Watch 8 Classic (মডেল নম্বর SM-L505U) ইতিমধ্যেই Bluetooth SIG সার্টিফিকেশন পেয়ে গেছে। যদিও এই সার্টিফিকেশন-এ তেমন কিছু প্রযুক্তিগত স্পেসিফিকেশন সামনে আসেনি, তবুও এটি স্পষ্ট করছে যে, Samsung এবার আবার তার ক্লাসিক ডিজাইনের ঘড়ি ফিরিয়ে আনছে।

এর আগে এই একই মডেল নম্বর সহ ঘড়িটি GSMA database-এ দেখা গিয়েছিল। এছাড়াও SafetyKorea ওয়েবসাইটেও এটি ব্যাটারি সার্টিফিকেশন পেয়েছে, যেখানে ব্যাটারি মডেল নম্বর ছিল EB-BL505ABY

কেন এত জনপ্রিয় ছিল Classic মডেল?

Classic মডেল এবং স্ট্যান্ডার্ড Galaxy Watch মডেলগুলির ফিচারের মধ্যে খুব বেশি পার্থক্য না থাকলেও, Classic মডেলটির জনপ্রিয়তা ছিল অনেক বেশি। কারণ এতে ছিল একটি রোটেশানাল ফিজিক্যাল ডায়াল, যা একদিকে যেমন ট্র্যাডিশনাল ঘড়ির মত দেখতে, অন্যদিকে স্মার্টওয়াচের আধুনিক ফিচারও বজায় থাকে।

কবে আসছে বাজারে?

আশা করা হচ্ছে, Galaxy Watch 8 Classic ও স্ট্যান্ডার্ড Galaxy Watch 8 মডেল দুটোই চলতি বছরের শেষদিকে বাজারে আসতে পারে। এই দুটি ঘড়ির পাশাপাশি লঞ্চ হতে পারে নতুন ফোল্ডেবল ফোন Galaxy Z Fold 7Galaxy Z Flip 7

এই মুহূর্তে যদিও অফিসিয়ালভাবে কিছু জানানো হয়নি, তবে যত দিন এগোবে, ততই নতুন ফিচার ও তথ্য সামনে আসবে বলে মনে করা হচ্ছে।

এই মুহূর্তে

ইউপিআই পেমেন্টে আসছে বড় পরিবর্তন: এবার ফোন নম্বর গোপন রাখবে এনপিসিআই, বাড়বে গোপনীয়তা

Motorola Edge 60 Pro পেল Android 17 বিটা আপডেট: ডাইনামিক আইল্যান্ড ও নতুন Moto AI ফিচার সহ!

OPPO Reno 16c Baby Monster এডিশন আসছে ভারতে, K-Pop ফ্যানদের জন্য থাকছে বিশেষ চমক!

আসছে Redmi K100 সিরিজ, Geekbench-এ দেখা মিলল ‘Snapdragon 8 Elite Gen 5’ প্রসেসরের!