Ray-Ban Meta Glasses-কে টক্কর দিতে হাজির Rokid AI Glasses! Dual-Eye Display সহ দুর্দান্ত সব ফিচার

The Rokid AI Glasses

টেকনোলজির এই দ্রুতগতির সময়ে, হাতে ধরা স্মার্টফোন থেকে চোখ সরিয়ে এবার সরাসরি চোখে পরার যন্ত্রের দিকেই ঝুঁকছে গোটা দুনিয়া। মেটার Ray-Ban Meta Glasses-এর জনপ্রিয়তার পর এবার সেই বাজারে এক নতুন চমক নিয়ে এলো Rokid নামের একটি সংস্থা। তারা সদ্য সামনে এনেছে Rokid AI Glasses, যা শুধুমাত্র একটি স্মার্ট চশমা নয়, এটি যেন আপনার দৈনন্দিন জীবনের এক নতুন সঙ্গী, যা আপনার চারপাশের পৃথিবীকে আরও সহজ ও স্মার্ট করে তুলবে। Ray-Ban Meta Glasses-এর সাথে এর মূল পার্থক্য কী এবং কেন এটি এত আলোচনায়, চলুন জেনে নিই বিস্তারিত।

দাম ও লঞ্চ অফার

Rokid AI Glasses-এর দাম ধরা হয়েছে $599 (প্রায় ₹52,500) । তবে লঞ্চ অফারে প্রথম দিকের ক্রেতারা এটি পেতে পারেন $479 (প্রায় ₹42,000)-এ।
সংস্থার ঘোষণা অনুযায়ী, প্রথম $1 Million (প্রায় ₹8.77 কোটি) তোলা পর্যন্ত ফ্রি দেওয়া হবে একটি $99 (প্রায় ₹8,700)-এর চার্জিং কেস। নভেম্বর মাস থেকে বাজারে পাওয়া যাবে এই চশমা।

ফিচার ও স্পেসিফিকেশন

টেকপ্রেমী, কনটেন্ট ক্রিয়েটর, ট্রাভেলার কিংবা নতুন ভাষা শেখার আগ্রহীদের জন্য বিশেষভাবে তৈরি হয়েছে এই AI স্মার্ট গ্লাস। এর প্রধান বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে:

  • Dual Micro-LED Display: সর্বোচ্চ 1,500 nits brightness, 10-level dimming system এবং 23° FoV
  • AI NavigationReal-Time Translation: ৮৯টি ভাষায় লাইভ সাবটাইটেল ও ভয়েস প্লেব্যাকের সুবিধা।
  • Teleprompter Mode: প্রেজেন্টেশনের সময় কাজে লাগবে।
  • App NotificationsPhone Call রিমাইন্ডার
  • 12MP Camera: হ্যান্ডস-ফ্রি ফটো ও PoV Video Recording (১ মিনিট, ৩ মিনিট বা ১০ মিনিট অপশন)।
  • Hi Rokid Companion App-এর মাধ্যমে সেটিং কাস্টমাইজ করা যাবে।

চশমাটিতে ব্যবহার করা হয়েছে Dual-Chip ArchitectureQualcomm AR1 এবং NXP RT600 চিপসেট। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এটি চলে OpenAI GPT-5 Model-এর উপর ভিত্তি করে।

অডিও ও বিনোদন

গ্লাসে রয়েছে Built-in Speakers এবং ৪টি Microphone, যা নয়েজ কমিয়ে ভয়েস পরিষ্কারভাবে তুলে ধরে। গান শোনার সময় চোখের সামনে ভেসে উঠবে AR Lyrics, যেন লাইভ কারাওকে অভিজ্ঞতা।

ব্যাটারি ও টেকসই ব্যবহার

210mAh Battery দিয়ে একটানা 45 মিনিট ভিডিও রেকর্ডিং এবং প্রায় 6 ঘণ্টা মিউজিক প্লেব্যাক সম্ভব। এছাড়াও রয়েছে একটি 3000mAh Charging Case, যা দিয়ে একসাথে 10 বারের বেশি চার্জ করা যাবে। চশমার ওজন মাত্র 49g এবং এটি IPX4 Water Resistant

ব্যবহারকারীরা চাইলে Prescription Lens (Myopia/Astigmatism) ফিট করাতে পারবেন। পাশাপাশি এর Object RecognitionText Translation ফিচার বিদেশে ভ্রমণ বা ভাষা শেখার জন্য বিশেষ সহায়ক হবে।

মূল কথা, Rokid AI Glasses শুধু একটি সাধারণ স্মার্ট ওয়্যারেবল নয়, বরং দৈনন্দিন জীবন, ঘুরতে যাওয়া, ভাষা শেখা এবং বিনোদনকে নতুন মাত্রা দিতে হাজির হয়েছে। এখন দেখার বিষয়, এটি সত্যিই Ray-Ban Meta Glasses-এর জনপ্রিয়তাকে টেক্কর দিতে পারে কিনা!

এই মুহূর্তে

ইয়ান লেকান অ্যানথ্রোপিকের ৫০% চাকরি হারানোর পূর্বাভাস খারিজ করলেন মেটার প্রধান এআই বিজ্ঞানী

AI Chatbot আত্মহত্যা: চ্যাটবটের পরামর্শে ব্যক্তির মৃত্যু, উঠছে গুরুতর প্রশ্ন

পশ্চিমবঙ্গ নির্বাচন ২০২৬: বাঁশের বেড়া থেকে এআই প্রযুক্তি, অভূতপূর্ব সুরক্ষা

Project বিষ্ণুর ET-LDHCM হাইপারসনিক মিসাইল: ভারত Mach 8 গতির পথে