Realme Buds Air 7 Pro: 48 ঘন্টা ব্যাটারি লাইফ সাথে দুর্দান্ত ফিচার! আসছে ‌23 এপ্রিল!

Feature T&L

Realme আবারও ঝড় তুলতে চলেছে অডিও মার্কেটে! আসছে তাদের নতুন ‌TWS (True Wireless Stereo) Earbud— Realme Buds Air 7 Pro, যা ‌GT 7 smartphone-এর সঙ্গেই লঞ্চ হবে ‌23 এপ্রিল। আগের মডেলের উন্নত সংস্করণ হিসেবে এটি বাজারে আসছে একাধিক ফ্ল্যাগশিপ ফিচার নিয়ে।

স্পেসিফিকেশন ও ফিচার

এই নতুন Earbud-এ থাকছে Dual Dynamic Drivers, যা উচ্চমানের Hi-Res অডিও সরবরাহ করবে। প্রতিটি ফ্রিকোয়েন্সি রেঞ্জে আলাদা আলাদা শব্দ স্পষ্টভাবে শোনা যাবে।

থাকছে 53dB Deep Sea Noise Cancellation, যা আগের থেকে অনেক উন্নত Adaptive Algorithm দিয়ে কাজ করবে। ব্যস্ত রাস্তাঘাট বা ট্রেন-বাসেও শব্দমুক্ত অভিজ্ঞতা দেবে এই Earbud।

ব্যাটারি লাইফ? চমকে উঠবেন! চার্জিং কেস-সহ মোট 48 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে Buds Air 7 Pro। একবার চার্জ দিলে অনেকটা সময় নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন।

ডিজাইন ও কালার অপশন

নতুন Earbud-এর ডিজাইন হবে In-Ear Fit এবং স্টেমসহ, তবে এবার কেসটি থাকবে Square-Shaped Opaque finish-এ, যা আগের Buds Air 7-এর Transparent-Lid case থেকে আলাদা।
কালার অপশন থাকছে চারটি: White, Red, Green এবং Grey

আগের মডেল Buds Air 7 এর হাইলাইটস

Buds Air 7 লঞ্চ হয়েছিল ফেব্রুয়ারিতে, যেখানে ছিল ‌12.4mm Titanium-Plated Drivers এবং Copper SHTW voice coil
এই মডেলটি ‌LHDC 5.0 সাপোর্ট করে, যাতে ‌96kHz/1000kbps রেট-এ Hi-Res অডিও স্ট্রিম করা যায়।

Realme Link অ্যাপ-এর মাধ্যমে ‌Sound Tuning কাস্টোমাইজ করার সুবিধাও ছিল।

এছাড়া ছিল ‌52dB Intelligent Deep Sea Noise Reduction 3.0, ‌six-mic array, ‌AI Call Noise Cancellation, ‌3D Spatial Audio ও ‌high-mid-low frequency manual tuning-এর সুবিধা।

স্মার্ট ও মজবুত

Buds Air 7 ছিল ‌IP55 rated— মানে জল ও ধুলোর বিরুদ্ধে রক্ষা করবে।

Bluetooth 5.4, Dual device pairing, ‌45ms low-latency mode, ‌Swift Pair for Windows ইত্যাদি সুবিধাও থাকছে, যা গেমারদের ও মাল্টিটাস্কারদের জন্য দারুণ সুবিধাজনক।

সব মিলিয়ে ‌Realme Buds Air 7 Pro হতে চলেছে একটি শক্তিশালী ও প্রিমিয়াম মানের TWS Earbud। যাঁরা মিউজিক ভালোবাসেন বা ফোন কলে পরিষ্কার শব্দ চান, তাঁদের জন্য এটি হতে পারে একেবারে পারফেক্ট সঙ্গী।

এই মুহূর্তে

ইউপিআই পেমেন্টে আসছে বড় পরিবর্তন: এবার ফোন নম্বর গোপন রাখবে এনপিসিআই, বাড়বে গোপনীয়তা

Motorola Edge 60 Pro পেল Android 17 বিটা আপডেট: ডাইনামিক আইল্যান্ড ও নতুন Moto AI ফিচার সহ!

OPPO Reno 16c Baby Monster এডিশন আসছে ভারতে, K-Pop ফ্যানদের জন্য থাকছে বিশেষ চমক!

আসছে Redmi K100 সিরিজ, Geekbench-এ দেখা মিলল ‘Snapdragon 8 Elite Gen 5’ প্রসেসরের!