এক চার্জে 54 ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ! মাত্র ₹1,799 তে পাবেন Oppo Enco Buds 3 Pro ইয়ারবাডস

Oppo Enco Buds 3 Pro

ভারতের বাজারে সোমবার অফিসিয়ালি লঞ্চ হলো Oppo Enco Buds 3 Pro—একটি নতুন প্রিমিয়াম ফিচার-সমৃদ্ধ TWS ইয়ারবাড। একই দিনে সংস্থাটি Oppo K13 Turbo এবং K13 Turbo Pro স্মার্টফোনও লঞ্চ করেছে।

এই নতুন Enco Buds 3 Pro-তে থাকছে 12.4mm Dynamic Driver প্রতিটি ইয়ারবাডে, Dual Device Connectivity এবং IP55 রেটিং, যা ধুলো ও জল থেকে সুরক্ষা দেবে। Oppo দাবি করছে, এতে রয়েছে TÜV Rheinland Battery Health Certification, যা দীর্ঘমেয়াদি ব্যাটারি পারফরম্যান্স বজায় রাখতে সাহায্য করবে।

সবচেয়ে নজরকাড়া দিক হলো এর ব্যাটারি ব্যাকআপ—কেসসহ একটানা ৫৪ ঘণ্টা পর্যন্ত মিউজিক শোনা যাবে! এছাড়া আছে Touch Controls, আর গেমারদের জন্য বিশেষ Gaming Mode যা মাত্র 47ms Ultra-Low Latency দেবে, ফলে অডিও-ভিডিওর মধ্যে কোনও ল্যাগ থাকবে না।

দাম ও উপলভ্যতা

ভারতে Oppo Enco Buds 3 Pro-এর দাম রাখা হয়েছে মাত্র ₹1,799। বিক্রি শুরু হবে ২৭ আগস্ট থেকে, Flipkart এবং Oppo India-র অফিসিয়াল ওয়েবসাইটে। কালার অপশন থাকবে দুটি—Black এবং White

স্পেসিফিকেশন ও ফিচার

  • ডিজাইন: ইন-ইয়ার স্টেম ডিজাইন
  • ড্রাইভার: 12.4mm Dynamic Driver (Titanium Plating সহ)
  • অডিও: ডিপ ও ব্যালান্সড বেস, Enco Master Customisable Equaliser (Hey Melody অ্যাপের মাধ্যমে), 3টি প্রিসেট + 6 ব্যান্ড EQ
  • কানেক্টিভিটি: Bluetooth 5.4, Dual Device Connectivity, AAC ও SBC Audio Codec
  • অন্যান্য ফিচার: Google Fast Pairing, Touch Controls, IP55 ডাস্ট ও ওয়াটার রেসিস্ট্যান্স, 47ms Low Latency Gaming Mode

ব্যাটারি ও চার্জিং

  • প্রতি ইয়ারবাড ব্যাটারি: 58mAh
  • চার্জিং কেস ব্যাটারি: 560mAh
  • প্লেব্যাক টাইম: এক চার্জে ইয়ারবাডে 12 ঘণ্টা, কেসসহ মোট 54 ঘণ্টা
  • দ্রুত চার্জ: মাত্র 10 মিনিট চার্জে 4 ঘণ্টা মিউজিক
  • চার্জিং পোর্ট: USB Type-C
  • ওজন: প্রতিটি ইয়ারবাড 3g, কেসসহ মোট 47.2g

মাত্র ₹1,799 মূল্যে Oppo Enco Buds 3 Pro দিচ্ছে প্রিমিয়াম ফিচার, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ, গেমিংয়ের জন্য লো লেটেন্সি মোড এবং দুর্দান্ত অডিও কোয়ালিটি—যা বাজেট TWS মার্কেটে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

এই মুহূর্তে

AMCA ও Tejas Mk2 ফাইটার জেটের উন্নয়নে জোর, ভারত জারি করল একাধিক গুরুত্বপূর্ণ টেন্ডার

অ্যাপলের প্রথম ওএলইডি ম্যাকবুক আলট্রা আসছে এই বছরই! টেক দুনিয়ায় নতুন ঝড় তোলার অপেক্ষায়

সিএনজি’র মূল্যবৃদ্ধিতে ধস বাজাজ ফ্রিডম ১২৫-এর বিক্রি, সর্বকালীন সর্বনিম্ন স্তরে

DRDO-র প্রতিরক্ষা উদ্ভাবনে ভারতের সামরিক বাহিনীতে আসছে যুগান্তকারী পরিবর্তন