মাত্র ₹1,799 দামে পেয়ে যাবেন Oppo Enco Buds 3 Pro, জেনে নিন ফিচার আর অফারের খুঁটিনাটি

Oppo Enco Buds 3 Pro

ভারতের বাজারে ৩ সেপ্টেম্বর ২০২৫ থেকে পাওয়া যাচ্ছে নতুন Oppo Enco Buds 3 Pro। দুপুর 12টা থেকেই এই ইয়ারবাডস পাওয়া যাবে Flipkart এবং Oppo India e-store–এ। এর আসল দাম ধরা হয়েছে মাত্র ₹1,799। তবে বিশেষ অফারে আগামী 4 সেপ্টেম্বর পর্যন্ত মিলছে 200 ছাড়ে, মানে ক্রেতাদের হাতে আসবে মাত্র 1,599 টাকায়

কালার ভ্যারিয়েন্ট ও ডিজাইন

নতুন এই ইয়ারবাডস দুটি রঙে পাওয়া যাবে – Glaze White আর Graphite Grey। দেখতে একেবারে প্রিমিয়াম, আর ওজনও হালকা, ফলে দীর্ঘক্ষণ কানে রাখলেও অস্বস্তি হবে না।

অডিও পারফরম্যান্স

Oppo Enco Buds 3 Pro–এ রয়েছে 12.4mm ডাইনামিক ড্রাইভার টাইটানিয়াম প্লেটিং সহ। এর ফলে পাওয়া যাবে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড আর আরও বেশি বেস। সঙ্গে আছে Enco Master Equaliser, যেখানে তিনটি প্রিসেট মোড এবং কাস্টমাইজড সিক্স-ব্যান্ড EQ রয়েছে। মানে গান শোনার অভিজ্ঞতা হবে একেবারে নিজের মতো।

ব্যাটারি ব্যাকআপ

এই ইয়ারবাডসের সবচেয়ে বড় আকর্ষণ এর বিশাল ব্যাটারি লাইফ। Oppo-র দাবি, একটানা 54 ঘণ্টা পর্যন্ত চলবে। শুধু ইয়ারবাডস দিয়েই মিলবে প্রায় 12 ঘণ্টা প্লেব্যাক। আবার মাত্র 10 মিনিট চার্জে পাওয়া যাবে টানা 4 ঘণ্টা গান শোনার সুবিধা। এটিকে TÜV Rheinland certified করা হয়েছে, মানে দীর্ঘদিন ব্যবহারেও ব্যাটারির স্বাস্থ্য ঠিক থাকবে।

গেমারদের জন্য বাড়তি সুবিধা

গেম খেলতে যারা ভালোবাসেন, তাদের জন্য আছে মাত্র 47ms আল্ট্রা লো ল্যাটেন্সি মোড। এতে গেমপ্লে হবে আরও স্মুথ, আর অডিও-ভিডিওর ল্যাগ একেবারেই চোখে পড়বে না।

কানেক্টিভিটি ও কন্ট্রোল

Bluetooth 5.4, Google Fast Pair, আর dual-device pairing–এর সুবিধা থাকায় একসঙ্গে একাধিক ডিভাইসের সঙ্গে সহজেই কানেক্ট করা যাবে। এছাড়া রয়েছে স্মার্ট টাচ কন্ট্রোলস আর AI অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট

Oppo Enco Buds 3 Pro পেয়েছে IP55 rating, ফলে ধুলো-ময়লা আর জল ছিটে গেলেও কোনো সমস্যা হবে না।

সব মিলিয়ে, এই দামে এমন প্রিমিয়াম ফিচার সত্যিই বিরল। যারা বাজেট ফ্রেন্ডলি কিন্তু স্মার্ট ইয়ারবাড খুঁজছেন, তাদের জন্য Oppo Enco Buds 3 Pro হতে পারে পারফেক্ট চয়েস।

এই মুহূর্তে

আগস্ট ২০২৬-এ আসছে Google Pixel 11, Vivo S2 সহ ৫টি সেরা smartphones launching in August 2026: সম্পূর্ণ তালিকা!

Hugging Face প্ল্যাটফর্মে ভয়ঙ্কর AI Deepfake-এর রমরমা: নারী ও শিশুদের টার্গেট করে তৈরি হচ্ছে অশালীন ছবি

ভারতীয় বিমান বাহিনী চালু করলো ‘সংকল্প-২০২৬’: রুশ যুদ্ধবিমানের দেশীয়করণে নতুন দিগন্ত

মহাকাশে আত্মনির্ভর ভারত: নভোচারী প্রযুক্তির দেশীয় উন্নয়নে জোরালো পদক্ষেপ