Techne And Logos

Noise Buds Nero: স্টাইল আর প্রযুক্তির সংমিশ্রণ তাও বাজেটের মধ্যেই

Feature T&L

Noise নিয়ে এল নতুন TWS – Noise Buds Nero। আধুনিক ব্যবহারকারীদের প্রয়োজনীয়তা ও স্টাইলের কথা মাথায় রেখে ডিজাইন করা এই Earbud-এ মিলবে দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি ও টেকসই পারফরম্যান্স।

এই Earbud-টির বিশেষ আকর্ষণ হলো এর ইউনিক rubberised finish case। এটি শুধু দেখতেই স্টাইলিশ নয়, বরং স্ক্র্যাচ ও ডাস্ট-প্রতিরোধী। ফলে প্রতিদিনের ব্যবহারে এটি বেশ আরামদায়ক ও সুবিধাজনক। একটানা 45 ঘণ্টা Playback time-এর সঙ্গে এটি নিশ্চিত করবে দীর্ঘ সময়ের বিনোদন। আর সব থেকে চমকপ্রদ বিষয় হলো, মাত্র 899 টাকায় এই Earbud-টি বাজারে পাওয়া যাচ্ছে।

Noise Buds Nero-র Quad Mic ENC প্রযুক্তি নিশ্চিত করে পরিষ্কার ভয়েস কল, এমনকি ব্যস্ত ও জোরালো পরিবেশেও। এতে থাকা 10 mm ডায়নামিক ড্রাইভার ব্যবহারকারীদের দেবে গভীর ও প্রাণবন্ত সাউন্ড কোয়ালিটি। গেমিং, মিউজিক কিংবা মুভি স্ট্রিমিং—সব ক্ষেত্রেই এর 40 মিলি সেকেন্ডের কম ল্যাটেন্সি এক চমৎকার অভিজ্ঞতা দেয়। উপরন্তু, Instacharge Technology-এর মাধ্যমে মাত্র 10 মিনিট চার্জ করেই পাওয়া যাবে 150 মিনিটের প্লেব্যাক টাইম।

ওয়ার্কআউট বা আউটডোর অ্যাডভেঞ্চারের সময় ব্যবহারকারীদের চিন্তামুক্ত রাখার জন্য IPX5 ওয়াটার রেসিস্ট্যান্স প্রযুক্তি যুক্ত করা হয়েছে। HyperSync Technology ও Bluetooth v5.3 থাকায় ডিভাইসটি দ্রুত সংযোগ স্থাপন করে।

5টি আকর্ষণীয় রঙে পাওয়া যাচ্ছে Noise Buds Nero—Charcoal Black, Snow White, Midnight Blue, Olive Green, এবং Deep Wine। এটি gonoise.com ও Myntra-তে পাওয়া যাচ্ছে। স্টাইল ও ইনোভেশনের সংমিশ্রণে এই TWS প্রযুক্তি-প্রেমীদের নতুন পছন্দ হতে চলেছে।

এই মুহূর্তে

Apple-এর iOS 27.2 আপডেট: আরও স্মার্ট Siri AI ও মেসেজে নতুন ফিচার!

এবার ইনস্টাগ্রামেও ছাড়া যাবে ৯০ মিনিটের ভিডিও, ইউটিউবকে চ্যালেঞ্জ জানাতে এই পদক্ষেপ?

S-400-এর ঢাল হিসেবে Pantsir-S1 Air Defence Systems-এর দিকে নজর ভারতের, ড্রোন মোকাবিলায় কম খরচের সমাধান?

Hyundai Bayon-এর অন-রোড প্রাইস: বেঙ্গালুরুতে সর্বাধিক, চণ্ডীগড়ে সর্বনিম্ন!