শুনেছেন? বাজারে এলো Motorola-র নতুন Moto Buds Loop এবং Moto Buds Bass, পাবেন ফাটাফাটি সাউন্ড !

Moto Buds Loop, Moto Buds Bass

Motorola আবারও চমক দিল ভারতীয় মার্কেটে। সংস্থাটি বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে লঞ্চ করল তাদের নতুন দুটি TWS ইয়ারফোনMoto Buds Loop এবং Moto Buds Bass। এর মধ্যে Moto Buds Loop বিশেষভাবে আলোচনায় এসেছে, কারণ এটিকে টিউন করেছে বিশ্বখ্যাত অডিও ব্র্যান্ড Bose। ফলে সাউন্ড কোয়ালিটি নিয়ে প্রত্যাশা আকাশছোঁয়া।

দাম আর পাওয়া যাবে কবে?

ভারতীয় মার্কেটে Moto Buds Loop-এর দাম ধরা হয়েছে ₹7,999, আর তুলনামূলক সাশ্রয়ী Moto Buds Bass পাওয়া যাবে মাত্র ₹1,999 টাকায়।

  • Moto Buds Loop সেল শুরু হবে ১লা সেপ্টেম্বর থেকে।
  • Moto Buds Bass মিলবে ৮ই সেপ্টেম্বর থেকে।

দুটি ডিভাইসই পাওয়া যাবে Flipkart, Motorola India e-store, আর সিলেক্টেড অফলাইন রিটেল দোকানে।

কালার অপশনেও বৈচিত্র আছে। Moto Buds Bass পাওয়া যাবে Blue Jewel, Dark Shadow, আর Posy Green-এ। অন্যদিকে, Moto Buds Loop লঞ্চ হয়েছে এক্সক্লুসিভ Trekking Green কালারে।

Moto Buds Loop – ফিচারস আর স্পেসিফিকেশন

  • ১২ মিমি ড্রাইভার, টিউন করেছে Bose
  • Spatial Sound Technology, মানে 3D-র মতো অডিও এক্সপেরিয়েন্স।
  • প্রতিটি ইয়ারফোনে রয়েছে ডুয়াল মাইক সিস্টেমCrystalTalk AI – ফলে কলের সময় ব্যাকগ্রাউন্ড নয়েজ কমে যাবে।
  • Moto AI আর Smart Connect ফিচার সাপোর্ট করে।
  • Bluetooth 5.4 কানেক্টিভিটি, একই সাথে ২টি ডিভাইসে কানেক্ট হতে পারে।
  • IP54 রেটিং – ধুলো আর স্প্ল্যাশ রেসিস্ট্যান্ট।
  • ব্যাটারি ব্যাকআপ: এক চার্জে ৮ ঘণ্টা, আর কেস মিলিয়ে মোটে ৩৯ ঘণ্টা
  • মাত্র ১০ মিনিট চার্জেই চলবে ৩ ঘণ্টা

Moto Buds Bass – ফিচারস আর স্পেসিফিকেশন

  • 4mm কম্পোজিট ডাইনামিক ড্রাইভার সহ Hi-Res LDAC Codec সাপোর্ট।
  • ৫০dB পর্যন্ত Active Noise Cancellation (ANC) – তিনটে মোডে (Transparency, Adaptive, Off)।
  • Spatial Audio সাপোর্ট।
  • Moto Buds App-এর মাধ্যমে ANC, EQ মোড আর টাচ কন্ট্রোল কাস্টমাইজ করা যাবে।
  • Google Fast Pair, Bluetooth 5.3, আর Low-latency streaming সাপোর্ট।
  • প্রতিটি ইয়ারবাডে রয়েছে ৩টি মাইক – CrystalTalk AI, ENC, আর anti-wind noise reduction-এর সাথে।
  • ব্যাটারি ব্যাকআপ: একবার চার্জে ৭ ঘণ্টা, আর কেস মিলিয়ে মোটে ৪৮ ঘণ্টা
  • ১০ মিনিট চার্জে ২ ঘণ্টা প্লেব্যাক টাইম
  • IP54 রেটিং – ডাস্ট আর ওয়াটার রেসিস্ট্যান্ট।

যারা প্রিমিয়াম সাউন্ড আর লং ব্যাটারি ব্যাকআপ চান, তাদের জন্য Moto Buds Loop একেবারে পারফেক্ট অপশন। আর যারা বাজেট ফ্রেন্ডলি TWS চান সাথে দারুণ ANC আর লং টাইম ইউসেজ, তাদের জন্য Moto Buds Bass হতে পারে বেস্ট চয়েস।

ভারতীয় বাজারে ইতিমধ্যেই প্রচুর প্রতিযোগী থাকলেও, Motorola-র এই দুটি নতুন প্রোডাক্ট যে কাস্টমারদের দৃষ্টি আকর্ষণ করবে, তা বলাই যায়।

এই মুহূর্তে

ভারতীয় বিমান বাহিনী চালু করলো ‘সংকল্প-২০২৬’: রুশ যুদ্ধবিমানের দেশীয়করণে নতুন দিগন্ত

মহাকাশে আত্মনির্ভর ভারত: নভোচারী প্রযুক্তির দেশীয় উন্নয়নে জোরালো পদক্ষেপ

ভারতের প্রতিরক্ষা স্বনির্ভরতা মিশনে রাশিয়ার নতুন কৌশল: T-90MS ট্যাঙ্কের যৌথ উৎপাদন ও প্রযুক্তি হস্তান্তরের প্রস্তাব, ভারত-রাশিয়া প্রতিরক্ষা অংশীদারিত্বে নতুন মোড়

২০৩০ সালের মধ্যে বছরে ৫০টি AL-31FP ইঞ্জিন তৈরি করবে HAL, Su-30MKI বহরকে রাখবে সর্বদা প্রস্তুত