আইপিএল হোক বা বিশ্বকাপ, সকালের দৌড় হোক বা ফুটবল খেলা—এবার খেলার সঙ্গী হতে চলেছে এক নতুন প্রযুক্তি। Meta এবং Oakley একত্রে আনছে Oakley Meta HSTN Smart Glass, যা ক্রীড়াবিদ ও ভ্লগারদের (Vlogers) জন্য একেবারে গেম-চেঞ্জার হতে চলেছে। এই বছরের শেষের দিকেই ভারতের বাজারে আসছে এই অত্যাধুনিক AI স্মার্ট গ্লাস।
কী আছে এই গ্লাসে?
- Ultra HD 3K ক্যামেরা: গ্লাসে থাকা ক্যামেরা দিয়ে আপনি হ্যান্ডসফ্রি হাই-রেজোলিউশন ভিডিও রেকর্ড করতে পারবেন। দৌড়ানো, সাইক্লিং, ফুটবল—সব পারফরম্যান্স সহজে ক্যাপচার করুন।
- Meta AI সহায়ক: শুধু বললেই কাজ করবে! “Hey Meta, record a video” বললেই রেকর্ডিং শুরু, “Hey Meta, weather update” বললেই সঙ্গে সঙ্গে আবহাওয়ার খবর, মানে স্মার্ট ফিচারে ঠাসা।
- Integrated Open-ear স্পিকার: ইয়ারবাড ছাড়াই গান বা পডকাস্ট শুনুন, আবার চারপাশের শব্দও শুনতে পারবেন। দৌড়ানো বা বাইক চালানোর সময় নিরাপত্তার দিক থেকে অপরিহার্য।
- ৮ ঘণ্টা ব্যাটারি: একবার চার্জে চলবে ৮ ঘণ্টা, আর মাত্র ২০ মিনিটেই ৫০% চার্জ। চার্জিং কেসে ৪৮ ঘণ্টা ব্যাকআপ!
- IPX4 রেটিং: ঘাম বা হালকা বৃষ্টিতে কোনও সমস্যা নেই, তাই বর্ষার সময় বা জিমেও পরতে পারেন নিশ্চিন্তে।
দাম ও লঞ্চ ডেট
Oakley Meta HSTN গ্লাসের দাম শুরু ৩৯৯ ডলার (প্রায় ₹৩৪,৫০০) থেকে। Limited Edition মডেলটির দাম ৪৯৯ ডলার (প্রায় ₹৪৩,০০০) । ১১ জুলাই থেকে প্রি-অর্ডার শুরু। প্রথমে উত্তর আমেরিকা এবং ইউরোপে লঞ্চ হলেও ভারত, মেক্সিকো ও UAE-তে এটি আসবে বছরের শেষের দিকে।
বিখ্যাত ফুটবলার কিলিয়ান এমবাপ্পে এবং প্যাট্রিক মাহোমস-এর মতো তারকারা ইতিমধ্যেই এর প্রচারে নেমেছে। Fanatics Fest (20-22 June) এবং UFC International Fight Week (25-27 June)-এ প্রথমবার প্রদর্শিত হবে এই গ্লাস।
দৌড়ানোর সময় গান শোনা, রিয়েল-টাইমে আবহাওয়া জেনে নেওয়া, কিংবা মাঠে ম্যাচের ভিডিও রেকর্ড—সব কিছু একসঙ্গে করতে পারবেন এই একটি স্মার্ট গ্লাসে। Ray-Ban Meta Smart Glass-এর পর এটি হতে চলেছে মেটার পরবর্তী হিট গ্যাজেট।
Oakley Meta HSTN Smart Glass শুধু একটি স্টাইলিশ গ্যাজেট নয়, এটি প্রযুক্তি ও খেলাধুলার এক অসাধারণ সমন্বয়। AI ফিচার এবং Meta-র ইন্টেলিজেন্স মিলে এটিকে করে তুলেছে অত্যন্ত কার্যকরী। আপনি কি তৈরি এই নতুন স্মার্ট অভিজ্ঞতার জন্য?