লঞ্চ হল JioPC, মাত্র ₹৪০০-তে মেইনটেনেন্স ফ্রি AI-Ready কম্পিউটার!

JioPC

Reliance Jio ভারতে এক অভিনব ডিজিটাল উদ্যোগ নিয়েছে – JioPC, যা একটি AI-ready cloud PC service, অর্থাৎ সম্পূর্ণরূপে ক্লাউড-ভিত্তিক ভার্চুয়াল কম্পিউটার। এখন থেকে শুধুমাত্র একটি Jio Set-Top Box (STB), JioFiber বা Jio AirFiber সংযোগ, একটি কিবোর্ড, মাউস এবং মনিটর/টিভি স্ক্রিন থাকলেই আপনি একটি পুরোপুরি ফাংশনাল কম্পিউটার ব্যবহার করতে পারবেন – আর তাও মাসে মাত্র ৪০০ খরচে!

কীভাবে কাজ করে JioPC?

আপনাকে প্রথমে MyJio অ্যাপ, Jio.com, Reliance Digital, JioMart Digital, বা নিকটবর্তী Jio Store থেকে একটি JioPC সাবস্ক্রিপশন নিতে হবে।
তারপর ৫,৪৯৯ মূল্যের Jio STB-তে JioPC অ্যাপ ওপেন করে, একটি কিবোর্ড ও মাউস প্লাগ ইন করতে হবে।
এরপর আপনার Jio নম্বর দিয়ে সাইন ইন করলেই খুলে যাবে আপনার নতুন ভার্চুয়াল কম্পিউটার!

স্পেসিফিকেশন ও ফিচার:

  • Operating System: Linux-ভিত্তিক Ubuntu OS
  • CPU: ৪-কোর প্রসেসর
  • RAM: ৮GB
  • Cloud Storage: ১০০GB (৫১২GB পর্যন্ত আপগ্রেডযোগ্য)
  • Security: নেটওয়ার্ক-লেভেল সুরক্ষা
  • সফটওয়্যার বোনাস: ফ্রি Adobe Express, AI টুলস, ১-মাসের ট্রায়ালে Jio Workspace ও ব্রাউজার ভার্সনে Microsoft Office

কারা ব্যবহার করতে পারেন JioPC?

  • ছাত্রছাত্রী
  • বাড়িতে সাধারণ ব্যবহারকারী
  • ছোট ব্যবসার মালিক ও অফিস কর্মী
    যারা হালকা ওয়েব-ভিত্তিক কাজ করেন, স্কুল প্রজেক্ট বানান বা ডকুমেন্ট টাইপ করেন, তাদের জন্য আদর্শ।

তবে, এটি গেমিং বা ভিডিও এডিটিং-এর মতো হেভি টাস্কের জন্য নয় এবং সম্পূর্ণ ইন্টারনেট কানেকশন নির্ভর

কেন JioPC গুরুত্বপূর্ণ?

Reliance Jio এর ডিজিটাল ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার কৌশলের অংশ এটি। যেমন JioTVJioCinema কনটেন্টের মাধ্যমে ইউজার বেস তৈরি করেছিল, তেমনই এখন তারা প্রোডাক্টিভিটি ও AI টুলস অফার করছে ক্লাউডের মাধ্যমে।

এটি এমন একটি সাবস্ক্রিপশন-ভিত্তিক, নো-নারশিপ মডেল, যা দেশের টিয়ার-২ ও গ্রামীণ এলাকায় ডিজিটাল অ্যাকসেস আরও সহজ করবে।

বিশ্বে কোথায় কোথায় এই পরিষেবা রয়েছে?

Microsoft, Google এবং Amazon ইতিমধ্যেই এই ধরণের ক্লাউড পিসি সার্ভিস দিয়ে থাকে মূলত ব্যবসায়িক ও শিক্ষাক্ষেত্রে। কিন্তু JioPC ভারতের সাধারণ পরিবারের জন্য এমন পরিষেবা প্রথমবার নিয়ে এল অত্যন্ত সুলভ মূল্যে।

যদি ইন্টারনেট কানেকশন ভালো থাকে, তাহলে JioPC হতে পারে ভবিষ্যতের “কম্পিউটার”! কম খরচে, মেইনটেনেন্স ফ্রি, AI সহায়ক এই ভার্চুয়াল ডেস্কটপ পরবর্তী প্রজন্মের জন্য ডিজিটাল ইন্ডিয়ার এক বড় হাতিয়ার হয়ে উঠতে চলেছে।

এই মুহূর্তে

ইয়ান লেকান অ্যানথ্রোপিকের ৫০% চাকরি হারানোর পূর্বাভাস খারিজ করলেন মেটার প্রধান এআই বিজ্ঞানী

AI Chatbot আত্মহত্যা: চ্যাটবটের পরামর্শে ব্যক্তির মৃত্যু, উঠছে গুরুতর প্রশ্ন

পশ্চিমবঙ্গ নির্বাচন ২০২৬: বাঁশের বেড়া থেকে এআই প্রযুক্তি, অভূতপূর্ব সুরক্ষা

Project বিষ্ণুর ET-LDHCM হাইপারসনিক মিসাইল: ভারত Mach 8 গতির পথে