itel Alpha 2 Pro: এত কমে স্মার্টওয়াচ তাও আবার AMOLED ডিসপ্লে আর Bluetooth Calling –এর সাথে!

Feature T&L

ভারতের বাজারে নতুন চমক দিল itel! সংস্থার নতুন স্মার্টওয়াচ itel Alpha 2 Pro এখন পাওয়া যাবে মাত্র ₹২,১৯৯ টাকায়। গত বছরের জনপ্রিয় Alpha Pro-এর উত্তরসূরি এই নতুন মডেলটি ভারতীয় ব্যবহারকারীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে, যারা একসঙ্গে স্টাইল, টেকসই আর আধুনিক স্মার্ট ফিচার চায় তাদের জন্যও।

কী কী ফিচার থাকছে itel Alpha 2 Pro-এ?

এই স্মার্টওয়াচে রয়েছে 1.96 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন 466×466 পিক্সেল এবং ব্রাইটনেস পৌঁছায় 1000 নিট পর্যন্ত। মানে রোদে দাঁড়িয়েও আপনি দিব্যি স্ক্রিন দেখতে পারবেন। রয়েছে Always-On Display ফিচার আর সঙ্গে প্রিমিয়াম metallic frame, যা একে দেয় একটা ক্লাসি আর টেকসই লুক।

যারা এক্সারসাইজ করতে ভালোবাসেন তাদের জন্য এতে রয়েছে 100টি আলাদা sports modes, যাতে আপনার প্রতিদিনের ওয়ার্কআউট ট্র্যাক করা আরও সহজ হয়। আর রয়েছে 150-র বেশি স্টাইলিশ watch faces, যাতে আপনার পছন্দমতো ঘড়ির লুক বদলানো যায়।

ঘড়ির মধ্যে রয়েছে 300mAh ব্যাটারি, যা একবার চার্জে 12 থেকে 15 দিন পর্যন্ত standby time দিতে সক্ষম। আরও আছে Bluetooth calling ফিচার, যার মাধ্যমে আপনি কল রিসিভ করতে পারবেন, recent call history দেখতে পারবেন, এমনকি একটি বিল্ট-ইন dial pad থেকেও কল করতে পারবেন।

এই ঘড়ি IP68 সার্টিফায়েড, অর্থাৎ জল ও ধুলো প্রতিরোধে সক্ষম। ঘামেও এই স্মার্টওয়াচ ব্যাবহার নিরাপদ। মানে আপনি নিশ্চিন্তে এটি ব্যবহার করতে পারবেন রোজকার ব্যবহারে বা আউটডোর অ্যাক্টিভিটিতে।

দাম ও রঙের অপশন

itel Alpha 2 Pro এখন ভারতের সমস্ত রিটেইল দোকানে পাওয়া যাচ্ছে ₹২,১৯৯ টাকায়। আপনি পেয়ে যাবেন তিনটি দারুন রঙে—Midnight Blue, Copper Gold এবং Dark Chrome

কম দামে এত ফিচার? নিঃসন্দেহে itel Alpha 2 Pro হয়ে উঠতে পারে আপনার পরবর্তী স্মার্ট সঙ্গী!

এই মুহূর্তে

সেমিকন ইন্ডিয়া ২০২৬: প্রধানমন্ত্রী মোদির হাতে দেশের সেমিকন্ডাক্টর বিপ্লবের সূচনা

Renault India September 2026 offers: বাম্পার ছাড় ডাস্টারে, অন্যান্য মডেলেও আকর্ষণীয় সুবিধা!

ভারতে এল কিয়া কার্নিভাল হাইব্রিড: বুকিং শুরু, প্রিমিয়াম MPV-তে নতুন চমক!

নতুন GE F404 ইঞ্জিনে তেজস মার্ক ১এ উৎপাদন গতি পেল, কিন্তু IAF-এর অপেক্ষা আরও দীর্ঘ