ভারতে লঞ্চ হল Huawei Watch GT 5 Pro: AMOLED স্ক্রিন, IP69K রেটিং এবং 14 দিনের ব্যাটারি ব্যাকআপ!

Feature T&L

Huawei তাদের নতুন স্মার্টওয়াচ Huawei Watch GT 5 Pro ভারতে লঞ্চ করেছে। গত সেপ্টেম্বরে বার্সেলোনার একটি ইভেন্টে প্রথমবারের মতো এটি উন্মোচিত হয়েছিল। অত্যাধুনিক প্রযুক্তি ও দারুণ ফিচার সমৃদ্ধ এই স্মার্টওয়াচটি 1.43-ইঞ্চি AMOLED স্ক্রিন, IP69K রেটিং, এবং 14 দিনের দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ সহ নিয়ে এসেছে।

দাম ও উপলব্ধতা

ভারতে Huawei Watch GT 5 Pro-এর দাম শুরু হচ্ছে স্পোর্টস এডিশন-এর জন্য 29,999 থেকে। এটি কালো সিলিকন স্ট্র্যাপ সহ পাওয়া যাবে। অন্যদিকে, ক্লাসিক এডিশন-এর দাম ₹39,999 যেখানে টাইটানিয়াম স্ট্র্যাপ রয়েছে। 46mm আকারের এই স্মার্টওয়াচটি, Flipkart এবং Amazon-এ কেনা যাবে।

ফিচার এবং স্পেসিফিকেশন

Huawei Watch GT 5 Pro-এর বিশেষত্ব হলো এর 1.43-ইঞ্চি AMOLED স্ক্রিন, যার রেজোলিউশন 466 x 466 পিক্সেল। স্ক্রিনটি সুরক্ষার জন্য সাফায়ার গ্লাস কোটিং সহ এসেছে। ভারতে শুধুমাত্র 46mm ভ্যারিয়েন্টটি উপলব্ধ, যা 5 ATM এবং IP69K রেটিং দ্বারা ধুলো ও জলের থেকে সুরক্ষিত।

এই স্মার্টওয়াচে রয়েছে Rotatable ক্রাউন, যা ব্যবহারকারীদের আরও স্মার্ট নেভিগেশন অভিজ্ঞতা দেয়। Huawei Watch GT 5 Pro-এ রয়েছে 100 টির বেশি প্রিসেট স্পোর্টস মোড। এছাড়াও এটি হার্ট রেট মনিটরিং, স্লিপ ট্র্যাকিং, এবং মেনস্ট্রুয়াল সাইকেল ট্র্যাকিং সহ আরও অনেক ফিচার দেবে। ডিভাইসটিতে রয়েছে অ্যাক্সিলরোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, ব্যারোমিটার, ডেপথ সেন্সর, জাইরোস্কোপ, ম্যাগনেটোমিটার এবং টেম্পারেচার সেন্সর

ব্যাটারি লাইফ এবং কানেক্টিভিটি

Huawei দাবি করেছে যে এই স্মার্টওয়াচটি একবার চার্জে 14 দিন পর্যন্ত চলতে পারে। Always-On Display ফিচার চালু থাকলে এটি 5 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেয়। কানেক্টিভিটি অপশন হিসেবে রয়েছে Wi-Fi, GPS, Bluetooth 5.2 এবং BR+BLE

এটি আরও উন্নত Sunflower Positioning System প্রযুক্তি ব্যবহার করে সুনির্দিষ্ট ট্র্যাকিং নিশ্চিত করে। ঘড়িটির আকার 46.3 x 46.3 x 10.9 mm, এবং ওজন মাত্র 53 gram

Huawei Watch GT 5 Pro শুধুমাত্র একটি ঘড়ি নয়; এটি একটি complete Health Device। অত্যাধুনিক ডিজাইন, উন্নত সেন্সর এবং দীর্ঘস্থায়ী ব্যাটারির কারণে এটি প্রযুক্তিপ্রেমীদের কাছে দ্রুতই জনপ্রিয় হবে বলে আশা করা যায়।

এই মুহূর্তে

১,০০১ হর্সপাওয়ারের Audi Nuvolari উন্মোচিত: V8 প্লাগ-ইন হাইব্রিড সুপারকার আনল অডি

বড় খবর! Samsung Galaxy Z Flip 8-এ ফিরছে Snapdragon, দেখা যেতে পারে ডুয়াল প্রসেসর মডেল

AMCA ও Tejas Mk2 ফাইটার জেটের উন্নয়নে জোর, ভারত জারি করল একাধিক গুরুত্বপূর্ণ টেন্ডার

অ্যাপলের প্রথম ওএলইডি ম্যাকবুক আলট্রা আসছে এই বছরই! টেক দুনিয়ায় নতুন ঝড় তোলার অপেক্ষায়