Google আবার ফিরল তাদের স্মার্ট গ্লাস প্রযুক্তি নিয়ে। এবারে থাকছে আরও উন্নত AI ও বাস্তব জীবনের ভ্রমণ সহায়ক! সম্প্রতি Google I/O ডেভেলপার সম্মেলনে, এই স্মার্ট গ্লাসের ব্যাপারে বিস্তারিত ঘোষণা করা হয়েছে। এই ডিভাইস হবে Ray-Ban Meta স্মার্ট গ্লাসের সরাসরি প্রতিযোগী, যেটিও লাইভ অনুবাদ ও ট্যুর গাইড ফিচার নিয়ে বাজারে এসেছে।
এই গ্লাসে থাকবে ক্যামেরা, মাইক্রোফোন, স্পিকার ও ফোন কানেকশন সিস্টেম। চাইলে লেন্সের ভেতরেই প্রাইভেট ডিসপ্লে দেখা যাবে। এটি পরিচালিত হবে Android XR অপারেটিং সিস্টেমে, যা Samsung ও Qualcomm-এর সঙ্গে যৌথভাবে তৈরি। গ্লাসে যুক্ত থাকবে Gemini AI অ্যাসিস্ট্যান্ট, যার সাহায্যে আপনি কণ্ঠস্বরের মাধ্যমে নির্দেশ দিতে পারবেন, এমনকি চোখের সামনে যা দেখছেন তা নিয়ে প্রশ্নও করতে পারবেন।
লাইভ ভাষা অনুবাদ
এক ব্যবহারকারী Hindi-তে কথা বললেন, আর অপরজন Farsi-তে। উভয়েই তাদের বলা কথা চোখের লেন্সে English অনুবাদ হিসেবে ফুটে উঠবে। যদিও ডেমোর মাঝপথে AI কিছুটা hang করে, তবে Google-এর হাতে এখনো সময় আছে এই সমস্যা গুলি ঠিক করার।
শহর ঘুরে দেখার সহজ উপায়
Google-এর প্রোডাক্ট ম্যানেজার Nishtha Bhatia লাইভ ডেমোতে দেখান, কীভাবে এই স্মার্ট গ্লাস পড়ে শহর ঘোরা যায়।
- তিনি জিজ্ঞাসা করলেন, “Gemini, what was the name of the coffee shop on the cup I had earlier?”
- Gemini উত্তর দিল, “That might have been Bloomsgiving on Castro Street।”
- তিনি ছবি দেখতে চাইলেন, Gemini দেখাল Google Maps-এর লিস্টিং।
- তারপর বললেন, “Show me what it would take to walk there।”
- গ্লাস দেখাল 3D Map-এ হাঁটার পথ এবং সময়।
- এরপর বললেন, “Send Dieter an invite to get coffee at 3 p.m. today।”
- Gemini সেটিও করে ফেলল Calendar-এর মাধ্যমে।
ভবিষ্যতের ট্র্যাভেল পার্টনার: Project Moohan XR Headset
Samsung Project Moohan নামের একটি নতুন XR headset আনতে চলেছে, যা চলবে Android XR-এ। এটি ভার্চুয়াল ও অগমেন্টেড রিয়ালিটি মিলিয়ে তৈরি করা হয়েছে যা প্রতিদ্বন্দ্বিতা করবে Apple Vision Pro ও Meta Quest-এর সঙ্গে।
যেমন, এক ব্যবহারকারী যদি বলে, “Can you take me to Florence?” তখন Google Maps ভার্চুয়ালি তাকে সেই শহরে নিয়ে যাবে। অথবা যদি বলে, “Show immersive videos of this place”, তখন একসঙ্গে YouTube, Map ও Blog ভেসে উঠবে স্ক্রীনে।
এমনকি অ্যাপে, লাইভ খেলা দেখা যাবে ও একই সঙ্গে Gemini-এর সঙ্গে সেই খেলা নিয়ে আলোচনাও করা যাবে।
এই স্মার্ট গ্লাস ও হেডসেট ভবিষ্যতের ভ্রমণ, ভাষা অনুবাদ ও ভার্চুয়াল অভিজ্ঞতার ধারণাকে এক নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে। Gentle Monster ও Warby Parker ব্র্যান্ড এই প্রযুক্তি বাজারে আনবে।
এটি শুধুমাত্র একটি স্মার্ট গ্যাজেট নয়, বরং আপনার পার্সোনাল AI সহায়ক, অনুবাদক, গাইড ও মেমোরি রেকর্ডার। ঘুরতে গেলে বা ঘরে – এই ডিভাইস হতে পারে আপনার পরবর্তী স্মার্ট সঙ্গী।