Edifier লঞ্চ করেছে X3 Pro TWS ইয়ারবাডস: দাম মাত্র $20!

Feature T&L

Edifier তাদের নতুন TWS ইয়ারবাডস X3 Pro চীনের বাজারে লঞ্চ করেছে। মাত্র ১৪৯ ইউয়ান (প্রায় 20 ডলার) মূল্যের এই ইয়ারবাডস এখন JD.com-এ পাওয়া যাচ্ছে। চলুন জেনে নিই এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো।

Edifier X3 Pro:স্পেসিফিকেশনস
সাউন্ড কোয়ালিটি
X3 Pro-তে রয়েছে কম্পোজিট ডায়াফ্রাম এবং উন্নতমানের ভয়েস কয়েল, যা অসাধারণ অ্যাকুস্টিক অভিজ্ঞতা প্রদান করে। এর Bluetooth V5.4 কানেক্টিভিটি নিশ্চিত করে শক্তিশালী এবং স্থিতিশীল সিগনাল।

নয়েজ ক্যান্সেলেশন ও AI এর সুবিধা
ইয়ারবাডসে Active Noise Cancellation (ANC) প্রযুক্তি রয়েছে, যা বাহ্যিক শব্দ কমাতে কার্যকর। এছাড়াও, এতে আছে AI-যুক্ত ভয়েস কল নয়েজ রিডাকশন, যা কলের সময় আসেপাশের শব্দ দূর করে স্পষ্ট ভয়েস কোয়ালিটি নিশ্চিত করে।

দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ
এটি এক চার্জে 7 ঘণ্টা এবং চার্জিং কেস সহ 23 ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যায়। এক ঘণ্টার মধ্যে এটি সম্পূর্ণ চার্জ হয়ে যায়, যা ব্যস্ত জীবনের জন্য আদর্শ।

ডিজাইন
এই ইয়ারবাডস 99.9% অ্যান্টিব্যাকটেরিয়াল আপনার কানের সুরক্ষার জন্য আদর্শ। IP54 ডাস্ট ও ওয়াটার রেসিস্ট্যান্স থাকার কারণে এটি ঘাম এবং ধুলোর সমস্যা থেকে সুরক্ষিত, যা আউটডোর অ্যাক্টিভিটির জন্য উপযোগী।

ব্যক্তিগতকরণের সুবিধা
একটি কাস্টমাইজেবল অ্যাপের মাধ্যমে ইকুয়ালাইজার এবং টাচ কন্ট্রোল সেটিংস পরিবর্তন করা যায়। এর পাশাপাশি, এটি A2DP, AVRCP এবং HSP প্রোটোকল Support করে, যা বিভিন্ন ডিভাইসের সঙ্গে সহজে কানেক্ট হতে সাহায্য করে।

কালার অপশনস
X3 Pro-এর কালার অপশনগুলো যথাক্রমে Cloud Rock White, Misty Pinkএবং Midnight Blue

এই মুহূর্তে

AI technology trends 2026: সংক্ষিপ্ত Overview

আর্মেনিয়ার প্রতিরক্ষা ব্যবস্থায় ভারতীয় অস্ত্রের নতুন পরিচয়: ‘আকাশ’ এখন ‘লুসান’, ‘পিনাকা’ ‘শান্ত’

আর্থিক জটিলতায় পাকিস্তানে J-10CE যুদ্ধবিমান সরবরাহ স্থগিত করল চীন

ভারতের মেগা রাফাল চুক্তি: ফ্রান্সকে LoR পাঠাল দিল্লি, ₹৩.২৫ লক্ষ কোটি টাকায় ৯৪টি যুদ্ধবিমান তৈরি হবে ভারতেই