ধুলো-ময়লার হাত থেকে মুক্তি দিতে ভারতে এল Dreame Mova K10 Pro ভ্যাকুয়াম ক্লিনার, তাও বাজেটের মধ্যে

Feature T&L

ভারতের স্মার্ট হোম ডিভাইসের বাজারে এক নতুন সংযোজন ঘটালো Dreame Technology। তাদের নতুন স্মার্ট ওয়েট অ্যান্ড ড্রাই ভ্যাকুয়াম ক্লিনার Mova K10 Pro এখন থেকে পাওয়া যাবে ভারতে, আর দাম মাত্র ₹19,999! আপনি এটি কিনতে পারবেন সরাসরি Amazon India থেকে।

এই অত্যাধুনিক ভ্যাকুয়াম ক্লিনার আপনার বাড়ির পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজকে আরও সহজ, দ্রুত ও কার্যকরী করে তুলবে। চলুন জেনে নেওয়া যাক এর দারুন ফিচারগুলো।

কী কী বৈশিষ্ট্য থাকছে?

হালকা ওজনের ডিজাইন: এর ওজন মাত্র ৩.৮ কেজি, ফলে একতলা থেকে চারতলা যেখানেই যান না কেন, সহজেই বহনযোগ্য। বিশেষ করে যারা ফ্ল্যাটে থাকেন, তাদের জন্য এটি খুবই উপযোগী।

শক্তিশালী সাকশন পাওয়ার: এতে রয়েছে 120,000 RPM এর মোটর, যা 15,000 Pa suction power প্রদান করে। এর ফলে ধুলো, ময়লা, এমনকি ছোট ছোট কণা পর্যন্ত অনায়াসে পরিষ্কার হয়।

স্মার্ট সেন্সর টেকনোলজি: এই ক্লিনারে স্মার্ট সিস্টেম আছে যা ময়লার পরিমাণ অনুযায়ী সাকশন পাওয়ার নিয়ন্ত্রণ করে। এক কথায়, যত ময়লা তত শক্তি!

দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ: একবার চার্জে চলে ৩০ মিনিট, এবং একবারে পরিষ্কার করতে পারে প্রায় ২০০ বর্গমিটার এলাকা—মানে একটি মাঝারি সাইজের ফ্ল্যাট একবারেই ঝকঝকে।

Twin Scraper System: শুকনো ও ভেজা—দুই ধরনের ময়লা পরিষ্কারে সক্ষম, ফলে আলাদা করে ঝাঁট বা মপের দরকার নেই।

Voice Prompt LED Display: এটি রিয়েল-টাইমে ব্যাটারি লেভেল, সাকশন মোড এবং ক্লিনিং স্ট্যাটাস বলে দেয়—একেবারে স্মার্ট সহকারী যেন!

কেন এটি আলাদা?

Dreame Mova K10 Pro-এর সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এর Self-Propelled Traction Technology, যা ক্লিনারটিকে নিজে থেকে চালাতে সাহায্য করে—মানে আপনাকে টেনে নিয়ে যাওয়ার দরকার পড়বে না! এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে ঘরের প্রত্যেক কোণায় পৌঁছে যাবে অনায়াসে

আরোও ভালো খবর হলো, Dreame ভারতের ১৬৫টি শহরে After Sale পরিষেবা দিচ্ছে। রয়েছে ১ বছরের ওয়ারেন্টি, সাথে pick-up, drop-off এবং on-site repair এর সুবিধাও।

কোথা থেকে কিনবেন?

এই দুর্দান্ত ভ্যাকুয়াম ক্লিনার এখন কিনতে পারবেন সরাসরি Amazon India থেকে। যারা একটি স্মার্ট, শক্তিশালী এবং স্টাইলিশ ক্লিনিং সলিউশন খুঁজছেন, তাদের জন্য Mova K10 Pro নিঃসন্দেহে হতে পারে সেরা পছন্দ।

এই মুহূর্তে

১,০০১ হর্সপাওয়ারের Audi Nuvolari উন্মোচিত: V8 প্লাগ-ইন হাইব্রিড সুপারকার আনল অডি

বড় খবর! Samsung Galaxy Z Flip 8-এ ফিরছে Snapdragon, দেখা যেতে পারে ডুয়াল প্রসেসর মডেল

AMCA ও Tejas Mk2 ফাইটার জেটের উন্নয়নে জোর, ভারত জারি করল একাধিক গুরুত্বপূর্ণ টেন্ডার

অ্যাপলের প্রথম ওএলইডি ম্যাকবুক আলট্রা আসছে এই বছরই! টেক দুনিয়ায় নতুন ঝড় তোলার অপেক্ষায়