বিনা ছুঁয়েই প্রেমিক প্রেমিকা জানাতে পারবে প্রেম! এল বিশ্বের প্রথম ইন্টার‌্যাক্টিভ কাপল রিং

ইন্টার‌্যাক্টিভ কাপল রিং

বর্তমান যুগে প্রযুক্তি আর স্মার্টগ্যাজেট যখন আমাদের জীবনের অঙ্গ হয়ে উঠেছে। ঠিক তখনই Darry Ring নিয়ে এল এক যুগান্তকারী আবিষ্কার – বিশ্বের প্রথম ইন্টার‌্যাক্টিভ কাপল রিং সিরিজ: Frisson Collection। শুধুমাত্র প্রেমের প্রতীক নয়, এই রিং-গুলো প্রযুক্তির ছোঁয়ায় হয়ে উঠেছে বাস্তবসম্মত অনুভূতির বাহক।

দূরত্ব থেকেও থাকবে স্পর্শের অনুভূতি

Frisson Ring ব্যবহারকারীরা এক টাচেই তাঁদের সঙ্গীর হাতে থাকা রিং-এ পৌঁছে দিতে পারবেন এক বিশেষ কম্পন। এই হ্যাপটিক কমিউনিকেশন সম্পূর্ণ ব্যক্তিগত, নিরব এবং তাৎক্ষণিক – যেন এক নিঃশব্দ “ভালোবাসা” পাঠানো। শুধু তাই নয়, এই রিংগুলো Darry Ring অ্যাপ-এর মাধ্যমে লং ডিস্ট্যান্সেও কাজ করে, ফলে দূরে থেকেও সম্পর্ক থাকে স্পর্শযোগ্য।

নিজের মতো করে “ভালোবাসার ভাষা” তৈরি করে নিন

এই রিং শুধু হৃদস্পন্দন শেয়ার করে না – আপনি চাইলে আলাদা আলাদা কম্পন-প্যাটার্ন সেট করতে পারেন। অর্থাৎ, একটা ট্যাপ মানে “মনে পড়ছে”, আরেকটা মানে “ভালোবাসি” – এইভাবে তৈরি করা যায় নিজেদের ইন্টার‌্যাকশন ল্যাঙ্গুয়েজ

অ্যাপে দেখা যাবে “ভালোবাসার টাইমলাইন”

Darry Ring অ্যাপ আপনার সমস্ত রিং-আধারিত যোগাযোগের একটি টাইমলাইন তৈরি করে, যেখানে দেখা যায় আপনি কতবার সঙ্গীর সঙ্গে ইন্টার‌্যাক্ট করেছেন। রিং-এর আলো যদি ধীরে ধীরে ফিকে হয়, বুঝতে হবে – ইন্টার‌অ্যাকশন কমছে! ফলে বুঝতে হবে আর একটু বেশি একে অপরকে মনে করতে হবে।

বায়োমেট্রিক ডেটাও শেয়ার করা যায়

এই স্মার্ট রিংগুলোতে রয়েছে হার্ট রেট, শরীরের তাপমাত্রা ও পালস সেন্সর – যা রিয়েল-টাইমে সঙ্গীর রিং-এ শেয়ার হয়। যদিও এটি মেডিকেল ব্যবহারের জন্য নয়, কিন্তু ভালোবাসার একজনের শরীরের সামান্য পরিবর্তনও যেন জানান দেয় অন্যজনকে।

Frisson Collection-এর রিংগুলো দেখতে মিনিমাল ডিজাইনের, হালকা ওয়েট এবং সারাদিন পড়ে থাকা যায়। চার্জ দেওয়ার ঝামেলাও নেই, এবং এটি iOS ও Android উভয় ক্ষেত্রেই কাজ করে।

সম্পর্কের ডিজিটাল প্রতিশ্রুতি

এই রিং শুধু প্রেমের প্রতীক নয় – এটি একটি ডেটা-ড্রিভেন কমিটমেন্ট ডিভাইস। আপনি যত বেশি সঙ্গীর সঙ্গে সংযোগে থাকবেন, রিং-এর আলো ততই উজ্জ্বল হবে ঠিক যেন ভালোবাসার ডিজিটাল থার্মোমিটার!

Darry Ring এর Frisson Collection আধুনিক যুগের যুগলদের জন্য নিঃসন্দেহে এক অসাধারণ আবিষ্কার।

এই মুহূর্তে

Google Pixel 11 Pro: লঞ্চের আগেই ফাঁস হল ডিজাইন, রং ও দামের সমস্ত তথ্য!

OnePlus 16 আসছে! গেমিং দুনিয়ায় নতুন বিপ্লব আনতে পারে এই ফোন?

Vivo S2 Pro-এর বদলে আসছে Vivo S2 FE, চমক S-সিরিজে!

পুরোনো অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ: বন্ধ হচ্ছে YouTube অ্যাপ!