ভুলে যাবেন স্মার্টফোন, স্মার্ট ওয়াচ, Apple আনছে স্মার্ট চশমা! আছে ক্যামেরা-মাইক্রোফোন সহ একাধিক চোখ ধাঁধানো ফিচার

Feature T&L

Apple আবার প্রযুক্তি জগতে নতুন বিপ্লব আনতে চলেছে। এবার তারা তৈরি করছে এমন এক স্মার্ট চশমা (Smart Glasses), যা দেখতে হালকা ও আকর্ষণীয়, আর তাতে থাকছে ইন-বিল্ট ক্যামেরা, মাইক্রোফোন ও স্পিকার। মার্ক Gurman-এর Bloomberg রিপোর্ট অনুযায়ী, এই অত্যাধুনিক চশমা বাজারে আসতে পারে ২০২৬ সালেই।

এই চশমার মাধ্যমে ব্যবহারকারীরা হাত ছাড়াই বিভিন্ন কাজ করতে পারবেন—যেমন কথা বলা, ছবি তোলা, নেভিগেশন করা বা রিয়েল টাইমে টাস্ক ম্যানেজমেন্ট। Apple Vision Pro হেডসেট যেখানে কিছুটা ভারী ও সীমিত ব্যবহারে উপযোগী ছিল, সেখানে এই নতুন ডিভাইসটি হবে হালকা, সহজে পড়তে পারবেন এবং দৈনন্দিন ব্যবহারের জন্য উপযুক্ত।

Gurman-এর মতে, এই চশমা তুমি যা দেখো, তা দেখবে; তুমি যা শোনো, তা শুনবে এবং প্রয়োজন মতো সাহায্য করবে।” অর্থাৎ, এটি হবে সম্পূর্ণভাবে কনটেক্সট অ্যাওয়ার—যার মানে, পরিবেশ বুঝে রিয়েল টাইমে প্রতিক্রিয়া জানাবে। এই ফিচারটি অনেকটাই মিল রয়েছে Google I/O 2025-এ দেখানো Project Aura-র সঙ্গে—যা Android XR স্মার্ট গ্লাসের একটি প্রোটোটাইপ।

এই স্মার্ট গ্লাসে থাকবে Apple-এর নিজস্ব ডিজাইন করা একটি কাস্টম চিপ, যা শক্তিশালী পারফরম্যান্স এবং লম্বা ব্যাটারি লাইফ নিশ্চিত করবে। চলতি বছরের শেষ নাগাদ এর প্রোটোটাইপ প্রস্তুত হয়ে যেতে পারে বলেও রিপোর্টে জানানো হয়েছে।

রিপোর্টে আরও বলা হয়েছে, Apple হয়তো তাদের পরবর্তী Apple Watch-এ ক্যামেরা যুক্ত করার পরিকল্পনা বাতিল করেছে। কারণ, তারা এখন স্মার্ট চশমার ওপরেই বেশি গুরুত্ব দিচ্ছে, যা বাস্তব অভিজ্ঞতা আরও ভালভাবে ধরতে পারবে।

তবে এখনো Apple এই বিষয়ে অফিসিয়ালি কিছু ঘোষণা করেনি। কিন্তু Bloomberg মনে করছে, এই স্মার্ট গ্লাস হতে চলেছে তাদের ভবিষ্যৎ লক্ষ্য—একটি সম্পূর্ণ Augmented Reality (AR) চশমার দিকে এগিয়ে যাওয়ার প্রথম ধাপ। ঠিক যেমন iPhone একসময় ফোনের ধারণাকেই বদলে দিয়েছিল, তেমনি এই গ্লাসগুলোও ভবিষ্যতের প্রযুক্তি ব্যবহারের ধরণকেই বদলে দিতে পারে।

Gurman-এর রিপোর্ট সঠিক হলে, এই Apple Smart Glasses হতে পারে এমন এক যুগান্তকারী আবিষ্কার—যা আমাদের মোবাইল স্ক্রিন, স্মার্টওয়াচ সব কিছুকেই ছাপিয়ে চলে যাবে!

এই মুহূর্তে

ইয়ান লেকান অ্যানথ্রোপিকের ৫০% চাকরি হারানোর পূর্বাভাস খারিজ করলেন মেটার প্রধান এআই বিজ্ঞানী

AI Chatbot আত্মহত্যা: চ্যাটবটের পরামর্শে ব্যক্তির মৃত্যু, উঠছে গুরুতর প্রশ্ন

পশ্চিমবঙ্গ নির্বাচন ২০২৬: বাঁশের বেড়া থেকে এআই প্রযুক্তি, অভূতপূর্ব সুরক্ষা

Project বিষ্ণুর ET-LDHCM হাইপারসনিক মিসাইল: ভারত Mach 8 গতির পথে