AirPods ও Apple Watch-এও ক্যামেরা! 2027 সালে আসছে: দাবি রিপোর্টের

Feature T&L

Apple এবার তার জনপ্রিয় AirPods এবং Apple Watch-এ আনতে চলেছে চমৎকার পরিবর্তন। 2027 সালের মধ্যে এই ডিভাইসগুলিতে ছোটো ক্যামেরা যুক্ত করে প্রযুক্তির দুনিয়ায় নতুন অধ্যায় সূচনা করতে চলেছে Apple, বলে জানিয়েছেন Bloomberg-এর বিশিষ্ট সাংবাদিক Mark Gurman এবং জনপ্রিয় বিশ্লেষক Ming-Chi Kuo

কি ধরনের ক্যামেরা থাকছে?

এই ক্যামেরাগুলি কোনো সাধারণ ফটোগ্রাফি বা ভিডিও কলের (যেমন FaceTime) জন্য নয়। বরং, এতে থাকবে AI-ভিত্তিক Visual Intelligence সিস্টেম, যা বিভিন্ন বস্তু চিনে সেগুলোর বর্ণনা দিতে পারবে, অনেকটা নতুন iPhone-গুলির মত। এতে থাকবে on-device AI, যা আরও বুদ্ধিমান ও পরিবেশ অনুযায়ী কাজ করতে পারবে।

Apple Watch-এ কী থাকবে?

Bloomberg জানাচ্ছে, Apple Watch-এর জন্য তৈরি হচ্ছে একটি বিশেষ চিপ যার কোডনাম “Nevis”। এই চিপটি স্ক্রিনে অথবা Digital Crown-এর পাশে ক্যামেরা সেট করা হবে। সম্ভবত এটি আসন্ন Apple Watch Ultra মডেলেই প্রথম দেখা যাবে।

AirPods-এর নতুনত্ব কী?

AirPods-এর জন্য আলাদা একটি চিপ তৈরি হচ্ছে যার নাম “Glennie”। এই ডিভাইসে থাকতে পারে infrared camera, যা একাধারে Vision Pro-র সাথে জুড়ে spatial audio উন্নত করবে এবং ব্যবহারকারী হাত নাড়িয়ে ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারবেন (in-air gesture control) । বিশ্লেষক Ming-Chi Kuo বলছেন, এই infrared camera যুক্ত AirPods ২০২৬ সালেই mass production-এ যেতে পারে।

Apple-এর পরবর্তী লক্ষ্য: Smart Glasses

Gurman আরও জানিয়েছেন, Apple বর্তমানে নিজস্ব Smart Glasses তৈরি করছে যাতে থাকবে ক্যামেরা, মাইক্রোফোন এবং AI ইন্টিগ্রেশন, অনেকটা Meta Ray-Ban চশমার মতো। এর জন্য একটি নতুন চিপও তৈরি হচ্ছে, যা Apple Watch-এর low-power প্রযুক্তিকে অনুসরণ করছে। এর ফলে ব্যাটারির আয়ু বেশি হবে, সাথে real-time AI কাজ করতেও সুবিধা হবে।

2027: এক বিপ্লবের বছর

যদিও ঠিক কোন মডেলে এই ক্যামেরা প্রযুক্তি আসবে তা এখনো স্পষ্ট নয়, তবে এটা পরিষ্কার যে Apple তার wearable প্রোডাক্টগুলিকে আরও স্মার্ট ও ডেডিকেটেড করে তুলতে চলেছে। যদি সবকিছু পরিকল্পনা মতো চলে, তাহলে 2027 সাল হতে পারে Apple-এর next-generation wearables-এর ইতিহাসে এক স্মরণীয় বছর।

এই মুহূর্তে

আসছে Redmi K100 সিরিজ, Geekbench-এ দেখা মিলল ‘Snapdragon 8 Elite Gen 5’ প্রসেসরের!

ভারতে আসছে Realme 16x 5G: চমক হিসেবে থাকছে ৭,০০০mAh ব্যাটারি!

এবার হোয়াটসঅ্যাপ ওয়েবেও মিলবে ভয়েস ও ভিডিও কল! মোবাইল অ্যাপের সব সুবিধা ব্রাউজারে

আসছে Oppo A7-series! লঞ্চের আগেই ফাঁস হল সম্পূর্ণ স্পেসিফিকেশন