ভারতের বন্ধু ইজরায়েলের ৭ মারণাস্ত্র দেখে নিন! কেঁদে কুল পাবেনা শত্রুরা!

Feature T&L

বিশ্ব রাজনীতিতে ইজরায়েল বরাবরই এক গুরুত্বপূর্ণ নাম। সীমিত ভূখণ্ড আর কম জনসংখ্যা সত্ত্বেও, ইজরায়েল গড়ে তুলেছে পৃথিবীর অন্যতম শক্তিশালী ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী। সন্ত্রাস হোক কিংবা পারমাণবিক হুমকি—যে কোনও পরিস্থিতিতে দ্রুত, নিখুঁত ও কার্যকর প্রতিক্রিয়া দিতে সক্ষম তারা। এই শক্তির মূল স্তম্ভ হয়ে উঠেছে তাদের কিছু ভয়ঙ্কর ও আধুনিক অস্ত্র প্রযুক্তি

আজকের প্রতিবেদনে জেনে নিন ইজরায়েলের সেরা (Israeli weapons) ৭টি অস্ত্র সম্পর্কে, যা শত্রুর ঘুম উড়িয়ে দেয় এবং প্রতিরক্ষায় এক নতুন দিগন্ত খুলে দিয়েছে।

১. Spike Drone (স্পাইক ড্রোন)

এটি একপ্রকার আত্মঘাতী ড্রোন। সেনারা সরাসরি যুদ্ধক্ষেত্রে এটি নিয়ন্ত্রণ করতে পারে। ড্রোনটি নজরদারির পাশাপাশি, প্রয়োজনে শত্রুপক্ষের ওপর গিয়ে নিজেই বিস্ফোরিত হয়। শহরের গলি কিংবা লুকিয়ে থাকা টার্গেটেও সহজে পৌঁছাতে পারে এই ছোট অথচ বিধ্বংসী ডিভাইস।

২. Active Protection System (APS)

ট্যাঙ্ক বা সাঁজোয়া যানকে রক্ষা করতে এটি এক অনন্য প্রযুক্তি। কোনও রকেট বা মিসাইল আকাশে ধেয়ে এলে, এই সিস্টেম সেটিকে চিহ্নিত করে সঙ্গে সঙ্গে ধ্বংস করে দিতে পারে। ইজরায়েলের Merkava Tank-এ এই প্রযুক্তি ব্যবহৃত হয়, এবং বর্তমানে USA-সহ বহু দেশ এটি গ্রহণ করেছে।

৩. Mossad

ইজরায়েলের সবচেয়ে গোপন এবং শক্তিশালী অস্ত্র বলতে গেলে এই গোয়েন্দা সংস্থার নাম উঠে আসে। বিশ্বের যেকোনো প্রান্তে নিখুঁত হামলা, গোপন হত্যা বা সাইবার অ্যাটাক—সব কিছুতেই Mossad-এর দক্ষতা ভয় ধরায় শত্রুদের মনে। রিয়েল-টাইম তথ্য সংগ্রহ ও এক্সিকিউশনে এর জুড়ি মেলা ভার।

৪. আক্রমণ ড্রোন: HaropHeron

ড্রোন নির্মাণে ইজরায়েল বিশ্বসেরা। Harop হলো কামিকাজে ড্রোন—নিজেই বিস্ফোরিত হয়ে শত্রুদের ধ্বংস করে। আর Heron Drone ব্যবহৃত হয় নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং টার্গেট লোকেট করতে। এই ড্রোনগুলি যুদ্ধক্ষেত্রে এক বড় সুবিধা এনে দেয়।

৫. Arrow Missile Defense System

Israel-USA যৌথভাবে তৈরি এই প্রতিরক্ষা ব্যবস্থা, মহাকাশেই ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে পারে। বিশেষ করে Iran-এর পারমাণবিক হুমকির বিরুদ্ধে এটি এক নির্ভরযোগ্য ঢাল। এর সর্বশেষ সংস্করণ Arrow-3, যা অতি উচ্চতায় শত্রুর মিসাইল ধ্বংসে সক্ষম।

৬. F-35I ‘Adir’ ফাইটার জেট

USA-র F-35 ফাইটার জেটকে নিজেদের প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করে F-35I ‘Adir’ তৈরি করেছে ইজরায়েল। এটি এক Stealth Technology-সম্পন্ন পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান, যা শত্রু বুঝে ওঠার আগেই আঘাত হানতে পারে। গোপনতা, গতি ও প্রযুক্তির এক অনন্য সংমিশ্রণ।

৭. পারমাণবিক অস্ত্রভাণ্ডার (অঘোষিত)

সরকারিভাবে ইজরায়েল পারমাণবিক অস্ত্র থাকার কথা স্বীকার না করলেও, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে তাদের কাছে ৮০-৯০টি Nuclear Bomb রয়েছে। এটি তাদের ‘লাস্ট লাইন অফ ডিফেন্স’।

টেকনোলজি-নির্ভর প্রতিরক্ষা ব্যবস্থায় ইজরায়েলের এই সাতটি অস্ত্র (Israeli weapons) বিশ্বজুড়ে চর্চার বিষয়। আধুনিক যুদ্ধক্ষেত্রে শুধু মারণক্ষমতা নয়, প্রয়োজন বুদ্ধিদীপ্ত প্রযুক্তি—আর তাতেই ইজরায়েল এগিয়ে।

এই মুহূর্তে

২০৩০ সালের মধ্যে বছরে ৫০টি AL-31FP ইঞ্জিন তৈরি করবে HAL, Su-30MKI বহরকে রাখবে সর্বদা প্রস্তুত

ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টারে যুক্ত হচ্ছে অত্যাধুনিক AI রাডার ও মাইক্রো-মিসাইল: ড্রোন যুদ্ধে নতুন দিগন্ত

Vivo X300e-এর প্রথম সেল শুরু, সঙ্গে Snapdragon 8 Gen 5 ও ৭২০০mAh ব্যাটারি

অ্যান্থ্রপিকের ক্লাউড এআই ব্রাচ: গোপনে পরীক্ষা চলাকালীন তিনটি সংস্থার সিস্টেমে হানা দিল এআই মডেল!