ভারতের আকাশের অতন্দ্র প্রহরী: S-400 “সুদর্শন চক্র”

Feature T&L

পাকিস্তানের সঙ্গে সীমান্ত উত্তেজনার পরিস্থিতিতে ভারত যে S-400 Air Defence System মোতায়েন করেছে, তাকে অনেকেই এখন আধুনিক যুগের “সুদর্শন চক্র” বলছে — যেমনটা পুরাণে বর্ণিত আছে। ভগবান বিষ্ণু অশুভ শক্তিকে বিনাশ ও বিশ্বে শৃঙ্খলা ফেরাতে সুদর্শন চক্রকে ব্যাবহার করতেন। আজকের দিনে এই অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি ভারতের আকাশ নিরাপত্তার এক অন্যতম অঙ্গ হয়ে উঠেছে।

S-400: এক আধুনিক বিস্ময়

রাশিয়াAlmaz-Antey নির্মিত S-400 Triumph এখন বিশ্বের অন্যতম সেরা long-range surface-to-air missile system হিসেবে পরিচিত। এর কিছু চমকপ্রদ বৈশিষ্ট্য আছে:

  • একসঙ্গে ৩৬টি লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে সক্ষম।
  • ৬০০ কিমি দূর পর্যন্ত শত্রুকে লক্ষ্য করে শনাক্ত করতে পারে।
  • সর্বোচ্চ ৪০০ কিমি দূরের টার্গেটেও আঘাত হানতে পারে।
  • প্রস্তুত হতে সময় লাগে মাত্র ৫ মিনিট
  • বিমান, cruise missile, এমনকি ballistic missile-কেও ধ্বংস করতে সক্ষম।
  • চার ধরণের missile ব্যবহার করে:
    40N6 – (400 কিমি রেঞ্জ), বিশেষভাবে AWACS aircraft ধ্বংসে কার্যকর।
    9M96E ও 9M96E2 – দ্রুতগতিসম্পন্ন fighter jet গুলিকে লক্ষ্য করে মাটিতে আছড়ে ফেলতে পারে।

S-400-এর তিনটি মূল অংশ—Missile Launcher, শক্তিশালী Radar, এবং Command Center—একসঙ্গে কাজ করে অবিশ্বাস্যভাবে সঠিক এবং দ্রুত প্রতিক্রিয়া সুনিশ্চিত করে। এটি একসঙ্গে ১৬০টি লক্ষ্য ট্র্যাক করতে পারে এবং ৭২টি লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে, এমনকি যদি লক্ষ্যগুলি ১৭,০০০ কিমি/ঘণ্টা গতিতেও চলে।

ভারতের হাতে S-400 এল কিভাবে?

২০১৮ সালে ভারত Russia-র সঙ্গে $5 Billion-এর চুক্তি করে S-400-এর পাঁচটি ইউনিট কেনে। বর্তমানে এই ইউনিটগুলি সীমান্ত এলাকায় মোতায়েন করা হয়েছে, যা ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে বহুগুণে শক্তিশালী করেছে। ভারতীয় সেনার সদস্যরা একে ভালোবেসে নাম দিয়েছেন “সুদর্শন চক্র“, যেটা এর ধ্বংস ও রক্ষা উভয় চরিত্রের প্রতীক।

Operation Sindoor-এ S-400 এর অবদান

Operation Sindoor চলাকালীন, পাকিস্তানের ড্রোন ও মিসাইল হানার মোকাবিলায় S-400 ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক লক্ষ্যভেদ এবং অসাধারণ সফলতা—সব মিলে এই ব্যবস্থা শত্রু হামলা ঠেকাতে বড় ভূমিকা পালন করেছে। একাধিক বেসামরিক ও সামরিক ঘাঁটি এই কারণে রক্ষা পেয়েছে।

ভারতের প্রতিরক্ষা শুধু S-400-এর ওপর নির্ভর করে না। দেশীয় Akash missile system এবং Israel-এর Barak-8 missile সিস্টেম মিলে এক multi-layered defence গঠন করেছে। এর ফলে আকাশপথে শত্রুর যেকোনও ধরনের হানার সামনে ভারত এখন অনেক বেশি প্রস্তুত ও শক্তিশালী।

S-400সুদর্শন চক্র“, আজ ভারতীয় প্রতিরক্ষা কৌশলের একটি অঙ্গ। তার প্রযুক্তিগত ক্ষমতা এবং অপারেশন Sindoor-এর মতো বাস্তব পরিস্থিতিতে সফল প্রয়োগ প্রমাণ করে দেয় — ভারত কেবল প্রতিক্রিয়া জানাতে পারে না, প্রয়োজন হলে সে আত্মরক্ষার জন্যও সদা প্রস্তুত।

এই মুহূর্তে

ইয়ান লেকান অ্যানথ্রোপিকের ৫০% চাকরি হারানোর পূর্বাভাস খারিজ করলেন মেটার প্রধান এআই বিজ্ঞানী

AI Chatbot আত্মহত্যা: চ্যাটবটের পরামর্শে ব্যক্তির মৃত্যু, উঠছে গুরুতর প্রশ্ন

পশ্চিমবঙ্গ নির্বাচন ২০২৬: বাঁশের বেড়া থেকে এআই প্রযুক্তি, অভূতপূর্ব সুরক্ষা

Project বিষ্ণুর ET-LDHCM হাইপারসনিক মিসাইল: ভারত Mach 8 গতির পথে