‘Operation Sindoor’-এ ভারত বেছে নিল SCALP ও HAMMER ক্ষেপণাস্ত্র, কেন?

Feature T&L

পাহালগামে ২২শে এপ্রিল ঘটে যাওয়া জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ মানুষ, যাঁদের মধ্যে বেশিরভাগই পর্যটক ছিলেন, প্রাণ হারান। এরই প্রতিশোধ নিতে ঠিক ১৫ দিন পরই ভারত চালায় এক নিখুঁত এবং সুপরিকল্পিত বিমান হানা — ‘Operation Sindoor’। এই অভিযানে রাফাল যুদ্ধবিমানে বসানো হয়েছিল দুটি মারাত্মক অস্ত্র — SCALP এবং HAMMER

ভারতীয় সেনা ১টা ৪৪ মিনিটে এক বিবৃতি দিয়ে জানায়, “শুধুমাত্র জঙ্গি ঘাঁটি লক্ষ্য করেই আক্রমণ চালানো হয়েছে, কোনও সামরিক স্থাপনার ক্ষতি হয়নি।” এই অভিযান পরিচালিত হয় PakistanPakistan-Occupied Kashmir (POK)-এ অবস্থিত Jaish-e-Mohammed এবং Lashkar-e-Taiba-র সদর দপ্তরের মতো ঘাঁটিগুলির ওপর।

SCALP কী?

SCALP, যার আরেক নাম Storm Shadow, একটি ইউরোপীয় দূরপাল্লার air-launched cruise missile। এটি তৈরি করেছে MBDA Systems। এর পুরো নাম ‘Système de Croisière Autonome à Longue Portée’। এই ক্ষেপণাস্ত্রটির বিশেষত্ব হল—

  • Stealth Technology অর্থাৎ শত্রুপক্ষের রাডারে ধরা পড়ে না।
  • যে কোনও আবহাওয়াতে কাজ করতে সক্ষম।
  • অত্যন্ত নিখুঁত লক্ষ্যভেদে পারদর্শী।
  • এতে ব্যবহৃত হয়েছে INS, GPS, ও terrain referencing প্রযুক্তি, যা টার্গেটের কাছাকাছি পৌঁছে ইনফ্রারেড সিস্টেম দিয়ে চূড়ান্ত লক্ষ্য শনাক্ত করে ধ্বংস করে।

মূলত, শত্রুপক্ষের নিশ্ছিদ্র ঘেরাটোপে গভীরে থাকা লক্ষ্যবস্তু — যেমন command centres, airfields, বা বড় জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার জন্যই তৈরি SCALP।

HAMMER কী?

HAMMER-এর পুরো নাম Highly Agile Modular Munition Extended Range। এটি একটি glide bomb বা precision guided bomb। তৈরি করেছে ফ্রান্সের SAFRAN। এর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল—

  • 70 কিমি অবধি ধ্বংস-লীলা চালাতে সক্ষম।
  • 125, 250, 500 ও 1000 কেজি বোমার সঙ্গে সঙ্গতিপূর্ণ।
  • INS/GPS, laserIR-এর মতো বিভিন্ন গাইডেন্স সিস্টেমে চলে।
  • যেকোনও খারাপ পরিবেশেও কাজ করে।
  • শত্রুপক্ষের jamming প্রযুক্তি একে বাধা দিতে পারে না।

Close Air Supportdeep strike মিশনের জন্য আদর্শ। নিচু উচ্চতা থেকে উৎক্ষেপণযোগ্য হওয়ায় সহজে ধরা পড়ে না এবং মাটির নীচের, সুরক্ষিত ঘাঁটি, বাঙ্কারগুলিকে ধ্বংস করতে পারে।

কেন SCALP ও HAMMER-কে বেছে নিল ভারত?

এই দুটো অস্ত্রেরই সবচেয়ে বড় বৈশিষ্ট্য — নিখুঁত ভাবে লক্ষ্যবস্তুকে নিশানা করে গভীরে ঢুকে চরম আঘাত করার ক্ষমতা। SCALP ব্যবহার করা হয়েছে গভীরে থাকা বড় ঘাঁটিগুলিতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত করার জন্য। আর HAMMER ব্যবহৃত হয়েছে কম উচ্চতা থেকে চালানো সম্ভব তাতে জঙ্গি আস্তানাগুলি ধ্বংস করা সহজ।

ভারতের এই অপারেশন, পাকিস্তানে সন্ত্রাসবাদী ঘাঁটি ও সংগঠনগুলোর বিরুদ্ধে এক কার্যকরী বার্তা। আধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ এই অস্ত্রদুটি ভারতের প্রতিরক্ষা শক্তির আধুনিকীকরণের এক জ্বলন্ত উদাহরণ।

এই মুহূর্তে

সেমিকন ইন্ডিয়া ২০২৬: প্রধানমন্ত্রী মোদির হাতে দেশের সেমিকন্ডাক্টর বিপ্লবের সূচনা

Renault India September 2026 offers: বাম্পার ছাড় ডাস্টারে, অন্যান্য মডেলেও আকর্ষণীয় সুবিধা!

ভারতে এল কিয়া কার্নিভাল হাইব্রিড: বুকিং শুরু, প্রিমিয়াম MPV-তে নতুন চমক!

নতুন GE F404 ইঞ্জিনে তেজস মার্ক ১এ উৎপাদন গতি পেল, কিন্তু IAF-এর অপেক্ষা আরও দীর্ঘ