৩ মাস পর প্রতিশোধ! সেনার ‘Operation Mahadev’-এ নিহত পহেলগাঁও হামলার ৩ পাকিস্তানি জঙ্গি

Operation Mahadev

পহেলগাঁও-এর বিভীষিকাময় হামলার তিন মাস পর অবশেষে সফল হল প্রতিশোধের অভিযান। Operation Mahadev’ নামক অভিযানে সেনা, জম্মুকাশ্মীর পুলিশCRPF-এর যৌথ বাহিনী মাউন্ট মহাদেব-এর কাছে লিডওয়াস অঞ্চলে তিন সন্দেহভাজন পাকিস্তানি জঙ্গিকে খতম করেছে বলে সূত্রের খবর

প্রসঙ্গত, গত মে মাসে বৈসরন ভ্যালি-তে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ মানুষ প্রাণ হারান। ‘মিনি সুইজারল্যান্ড’ নামে পরিচিত এই পর্যটনস্থলে পিকনিক করতে আসা সাধারণ পর্যটকদের উপর বর্বরোচিত হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, জঙ্গিরা মূলত পুরুষ ও অমুসলিমদের টার্গেট করেই হত্যা করেছিল। এই হামলার দায় স্বীকার করেছিল পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্করতইবার শাখা The Resistance Front (TRF)

কীভাবে শুরু হল ‘Operation Mahadev’?

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, দাচিগাম জঙ্গলে সন্দেহজনক রেডিও কমিউনিকেশন ধরা পড়ে প্রায় দুই দিন আগে। এর পর থেকেই গোয়েন্দা তৎপরতা শুরু হয়। স্থানীয় বাকরিওয়াল (nomad) সম্প্রদায়ের লোকজনও জঙ্গিদের গতিবিধি সম্পর্কে তথ্য দেন। সেই তথ্য অনুযায়ী লিডওয়াস এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়।

অবশেষে, শনিবার সকালে যৌথ বাহিনী এলাকা ঘিরে ফেলে। শুরু হয় গুলির লড়াই। বেশ কিছুক্ষণ গোলাগুলির পর তিনজন জঙ্গিকে নিষ্ক্রিয় করা হয়। এখনও অভিযান চলছে, কারণ আরও কেউ ওই এলাকায় লুকিয়ে আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সংসদে আলোচনা, বিরোধীদের চাপ

এই ঘটনার দিনই সংসদে পাহেলগাম হামলা ও ভারতের প্রতিক্রিয়া ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। বিরোধীরা বারবার দাবি করে আসছিলেন, হামলাকারীদের খুঁজে বের করতে সরকার ব্যর্থ। সেই প্রেক্ষিতেই এই সফল অভিযানে সরকার কিছুটা হলেও চাপমুক্ত হল বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।

এই অভিযানে ভারতের সুরক্ষা বাহিনীর গোয়েন্দা দক্ষতা, তৎপরতা ও স্থানীয়দের সহযোগিতা—সব মিলিয়ে বড় সাফল্য অর্জন করল বলে মনে করছেন প্রতিরক্ষা বিশারদরা।

 

এই মুহূর্তে

Vivo S2 Pro-এর বদলে আসছে Vivo S2 FE, চমক S-সিরিজে!

পুরোনো অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ: বন্ধ হচ্ছে YouTube অ্যাপ!

অ্যামাজনে Samsung Galaxy S25 সিরিজের দামে বিরাট পতন: ₹৩৮,০০০ সাশ্রয়ের সুযোগ!

ইউপিআই পেমেন্টে আসছে বড় পরিবর্তন: এবার ফোন নম্বর গোপন রাখবে এনপিসিআই, বাড়বে গোপনীয়তা