ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধের ইতিহাস বহু পুরনো। কিন্তু এবার যুদ্ধের রূপ পাল্টে যাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে। নানা স্তরে হামলার আশঙ্কা তৈরি হয়েছে। তবে এবার যুদ্ধের মুখ নয়, ভার্চুয়াল জগতে—সাইবার স্পেসে শুরু হতে পারে সংঘর্ষ।
ভারতের পদক্ষেপ: কূটনীতি না কি প্রতিশোধ?
ভারত বহু বছর ধরে শান্তির পথেই চলেছে। কিন্তু বারবার উস্কানি, সন্ত্রাসবাদী হামলা এবং নিরীহ মানুষের মৃত্যু এবার নতুন প্রশ্ন তুলছে—এবার কি প্রতিশোধ আসবে?
এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে Indus Water Treaty বাতিলের মতো কৌশলগত সিদ্ধান্ত নিয়ে।
সাইবার যুদ্ধ: ‘Bytes Before Bullets’
২০২০ সালে মহারাষ্ট্রের পাওয়ার গ্রিডে সাইবার হামলার ঘটনা নতুন মাত্রা যোগ করেছে। ভারতের ব্যাঙ্ক, স্বাস্থ্য পরিকাঠামো ও প্রতিরক্ষা বিভাগ এখন নিয়মিত হ্যাকারদের নিশানায়। ভারতের Aadhaar, UPI, Chandrayaan—সবই প্রযুক্তিনির্ভর। সেই সঙ্গে বাড়ছে হুমকিও। সরকার ইতিমধ্যে CERT-In, NCIIPC, DRDO-র সাইবার ইউনিটকে শক্তিশালী করছে।
স্যাটেলাইট আর AI: নতুন অস্ত্র
ভারতের ISRO, CARTOSAT ও RISAT স্যাটেলাইট এবং AI-চালিত ইমেজ অ্যানালিটিক্স প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন পথ খুলে দিয়েছে।
পরমাণু অস্ত্রের সুরক্ষা ও কোয়ান্টাম ঝুঁকি
ভারতের No First Use নীতি থাকলেও পাকিস্তানের সে রকম কোন স্পষ্ট অবস্থান নেই। কোয়ান্টাম কম্পিউটিং-এর যুগে ঢুকে পড়লে বর্তমান এনক্রিপশন ভেঙে পড়তে পারে, যার ফলে পারমাণবিক কমিউনিকেশন সিস্টেম ঝুঁকির মুখে পড়বে।