ভারত-পাকিস্তান যুদ্ধের আবহেই চীনকে চাপে রাখতে জাপানের সঙ্গে স্বাক্ষরিত হল প্রতিরক্ষা প্রযুক্তি চুক্তি

ভারতজাপানের সম্পর্ক এখন আর শুধু বাণিজ্য বা কূটনীতিতে সীমাবদ্ধ নেই। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা প্রযুক্তিতে অভূতপূর্ব সহযোগিতার এক নতুন দিগন্ত খুলে গেল ২০২৫ সালে। সম্প্রতি উভয় দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছে এক যুগান্তকারী চুক্তি—যার আওতায় যৌথভাবে তৈরি হবে অত্যাধুনিক “Unicorn Mast” প্রযুক্তি।

কী এই “Unicorn Mast” প্রযুক্তি?

“Unicorn Mast” হলো এক ধরনের স্টিলথ অ্যান্টেনা সিস্টেম, যা যুদ্ধজাহাজের রাডার সিগনেচার কমিয়ে ফেলে, অর্থাৎ শত্রুদের কাছে সনাক্ত হওয়ার সম্ভাবনা অনেক কমিয়ে দেয়। এর ফলে Indian Navy-র জাহাজগুলো হবে আরও সুরক্ষিত ও আধুনিক। এটি কেবল একটি প্রযুক্তি নয়—ভারত-জাপান কৌশলগত সম্পর্কের এক নতুন দিক।

দ্বিপাক্ষিক প্রতিরক্ষা অংশীদারিত্বের নতুন অধ্যায়

এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জাপানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল নাকাতানি-র সাম্প্রতিক বৈঠকে। বৈঠকে আলোচনা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), স্বয়ংক্রিয়তা (Automation), এবং Cyber Security-র মতো ভবিষ্যতের যুদ্ধ-নির্ভর প্রযুক্তিগুলিতে যৌথভাবে কাজ করার বিষয়ে।

এছাড়াও অত্যাধুনিক যুদ্ধবিমান, Tank ইঞ্জিন এবং Aircraft Engine-এর মতো উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি ভারতেও উৎপাদনের পরিকল্পনাও আছে।

ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য এর গুরুত্ব কতটা?

চীনের আগ্রাসী কৌশলের প্রেক্ষাপটে, ভারত ও জাপান একসঙ্গে ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে স্থিতিশীল ও স্বাধীন রাখার লক্ষ্যেই এগোচ্ছে। এই চুক্তি সেই বৃহৎ কৌশলেরই অংশ, যেখানে রয়েছে যৌথ Military Drill, Space Collaboration, এবং গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদানের মত পদক্ষেপ।

জাপান অনেকদিন ধরে তাদের প্রতিরক্ষা নীতি অনেকটা সংযত রেখেছিল, কিন্তু বর্তমানে তারা নিজেদের High-End Military Technology রপ্তানি করতে আগ্রহী হয়েছে। উদাহরণস্বরূপ, Submarine Technology-তে ভারতকে সাহায্যের ইচ্ছা প্রকাশ করেছে জাপান, যা আগে ভাবাই যায়নি।

ভারতের প্রতিরক্ষা শিল্প ও ‘আত্মনির্ভর ভারত’

ভারত আজ নিজস্ব Defense Industry-কে শক্তিশালী করে তুলছে, যা ‘Atmanirbhar Bharat’ অভিযানের গুরুত্বপূর্ণ অংশ। রাজনাথ সিং বলেছেন, ভারত এখন ট্যাঙ্ক, এয়ারক্রাফ্ট ইঞ্জিন এবং Advanced Military Components-এ উৎপাদন ক্ষমতা অর্জন করেছে। জাপানের সঙ্গে এই সহযোগিতা ভারতকে আরও প্রযুক্তিগতভাবে শক্তিশালী ও আত্মনির্ভর করে তুলবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র আগামী জাপান সফর এই প্রতিরক্ষা ও অর্থনৈতিক মেলবন্ধনকে আরও দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে। আগামী India-Japan Summit-এ আরও আলোচনা হবে বাণিজ্য, পরিকাঠামো, বিনিয়োগ এবং প্রযুক্তিতে।

উল্লেখযোগ্যভাবে, জাপান ইতিমধ্যেই ভারতে আগামী ৫ বছরে ৫ ট্রিলিয়ন ইয়েন (প্রায় ৩৭ বিলিয়ন ডলার) বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।

দুই দেশের এই বন্ধুত্ব গোটা Asia-Pacific অঞ্চলকে দেবে এক নতুন নিরাপত্তার আশ্বাস।

এই মুহূর্তে

AI Chatbot আত্মহত্যা: চ্যাটবটের পরামর্শে ব্যক্তির মৃত্যু, উঠছে গুরুতর প্রশ্ন

পশ্চিমবঙ্গ নির্বাচন ২০২৬: বাঁশের বেড়া থেকে এআই প্রযুক্তি, অভূতপূর্ব সুরক্ষা

Project বিষ্ণুর ET-LDHCM হাইপারসনিক মিসাইল: ভারত Mach 8 গতির পথে

ভারতে ভিনফাস্ট VF MPV 7 লঞ্চ হল: দাম ২৪.৪৯ লক্ষ টাকা