আসছে ভারতের ১১,০০০ কিমি গতির Hypersonic Missile, শত্রুপক্ষের ঘুম ছুটবে!

Feature T&L

ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে আরেকটি যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে। DRDO-র গোপন প্রকল্প ‘Project Vishnu’-র অধীনে তৈরি Extended Trajectory-Long Duration Hypersonic Cruise Missile (ET-LDHCM) শীঘ্রই পরীক্ষামূলক উৎক্ষেপণের মুখে।

এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রটি ঘণ্টায় প্রায় 11,000 কিমি (Mach 8) গতিতে উড়তে সক্ষম — মানে প্রতি সেকেন্ডে ৩ কিমি অতিক্রম করতে পারে! এর কার্যক্ষমতা প্রায় ১৫০০ কিলোমিটার, এবং এটি 1,000 থেকে 2,000 কেজি ওজনের conventional বা nuclear বহন করতেও সক্ষম।

প্রযুক্তির মুকুটে নতুন পালক

ET-LDHCM-এর সবচেয়ে চমকপ্রদ দিক হল এর Scramjet Engine। এটি পরিবেশের অক্সিজেন ব্যবহার করে জ্বালানি দহন করে, ফলে দীর্ঘ সময় ধরে Hypersonic Speed বজায় রাখতে পারে। DRDO ইতিমধ্যেই এই ইঞ্জিনের 1,000-second ground test সফলভাবে সম্পন্ন করেছে — যা ভারতের জন্য একটি বিশাল টেকনোলজিক্যাল সাফল্য।

মিসাইলের স্ট্রাকচারও বিশেষভাবে তৈরি — এমন heat- oxidation-resistant materials ব্যবহার করা হয়েছে, যা 2000°C-এর বেশি তাপমাত্রা সহ্য করতে পারে।

Ballistic নয়, আরও ভয়ঙ্কর

ET-LDHCM কোনো সাধারণ Ballistic Missile নয়। এটি নিচু উচ্চতায় ভূখণ্ড অনুসরণ করে উড়ে যেতে পারে এবং মাঝ আকাশে দিক পরিবর্তনের ক্ষমতাও রাখে। ফলে শত্রুর Radar Air Defense Systems দিয়ে একে ধরা প্রায় অসম্ভব। এর মাধ্যমে চিন পাকিস্তানের গভীরে থাকা গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতেও নির্ভুল আঘাত হানা সম্ভব হবে।

সব ক্ষেত্রেই ব্যবহারযোগ্য

এই মিসাইলটি land-based launchpad, aircraft বা naval vessel — যেকোনো জায়গা থেকে লঞ্চ করা সম্ভব। এর ফলে ভারতের প্রতিরক্ষা বাহিনী একাধিক ক্ষেত্রে ব্যবহার করতে পারবে এই অস্ত্রটিকে।

বিশ্বমঞ্চে ভারতের নতুন পরিচিতি

আমেরিকা, চিনরাশিয়ার পর ভারত এই Hypersonic অস্ত্রের গর্বিত নির্মাতা হতে চলেছে। শুধু প্রতিরক্ষা নয়, এটি ভারতের কৌশলগত প্রতিরোধ ক্ষমতাindigenous missile development-এরও এক নতুন অধ্যায় সূচিত করবে।

‘Project Vishnu’-র অধীনে এই পরীক্ষামূলক লঞ্চিং ভারতকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে – যেখানে আত্মনির্ভর প্রযুক্তি আর বিশ্বমানের সামরিক ক্ষমতা একসঙ্গে হাত মেলাবে।

এই মুহূর্তে

আর্মেনিয়ার প্রতিরক্ষা ব্যবস্থায় ভারতীয় অস্ত্রের নতুন পরিচয়: ‘আকাশ’ এখন ‘লুসান’, ‘পিনাকা’ ‘শান্ত’

আর্থিক জটিলতায় পাকিস্তানে J-10CE যুদ্ধবিমান সরবরাহ স্থগিত করল চীন

ভারতের মেগা রাফাল চুক্তি: ফ্রান্সকে LoR পাঠাল দিল্লি, ₹৩.২৫ লক্ষ কোটি টাকায় ৯৪টি যুদ্ধবিমান তৈরি হবে ভারতেই

Ai+ Chinese links controversy: নীরবতা ভাঙল Ai+, অভিযোগ এড়িয়ে ‘শিখছি’ বলল সংস্থা