ভারত ও ফ্রান্স একসাথে তৈরি করছে ‘AAROK UAV’ ড্রোন, আত্মনির্ভর ভারতের বড় সাফল্য

Feature T&L

প্যারিস এয়ার শো ২০২৫-এ এক ঐতিহাসিক ঘোষণায়, Bharat Forge Limited ও ফ্রান্সের Turgis Gaillard যৌথভাবে ঘোষণা করল একটি চুক্তি, যার মাধ্যমে নির্মাণ হবে অত্যাধুনিক AAROK UAV — একটি MALE (Medium Altitude Long Endurance) ড্রোন। এই উদ্যোগ ভারতের আত্মনির্ভর ভারতের লক্ষ্যের দিকে আরও এগিয়ে যেতে এবং দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে এক বড় সাফল্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

AAROK UAV কী এবং কেন গুরুত্বপূর্ণ?

AAROK হল এক আধুনিক ও শক্তিশালী Unmanned Aerial Vehicle, যা মূলত নজরদারি, গোয়েন্দাগিরি এবং আক্রমণাত্মক অভিযানের জন্য ব্যবহৃত হবে। এর কয়েকটি মূল বৈশিষ্ট্য:

  • ১০,০০০ থেকে ৩০,০০০ ফুট উচ্চতায় উড়তে সক্ষম — যা এটিকে শত্রুর নজর এড়িয়ে কাজ করতে সাহায্য করে।
  • ২৪-৪৮ ঘণ্টা একটানা আকাশে থাকার ক্ষমতা — দীর্ঘমেয়াদি নজরদারির জন্য আদর্শ।
  • ১.৫ টন অস্ত্র বহন করতে সক্ষম — যা এটিকে সরাসরি আক্রমণাত্মক কাজে ব্যবহারের সুযোগ করে দেয়।
  • উন্নত Electromagnetic SensorsRadar — শত্রুর গতিবিধি রিয়েল-টাইমে নজরে রাখা সম্ভব।
  • আধুনিক Command & Control Communication System — যুদ্ধক্ষেত্রে তাৎক্ষণিক তথ্য আদানপ্রদানের জন্য জরুরি।

ভারত ফোর্জের ভূমিকা

Bharat Forge, পুনের এই সংস্থা ইতিমধ্যেই ভারতের প্রতিরক্ষা ও অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিতে অন্যতম বড় নাম। চুক্তি অনুযায়ী, তারা ভারতে AAROK UAV-এর উৎপাদন লাইন গড়ে তুলবে। এর মাধ্যমে দেশের সেনাবাহিনী শুধু স্বয়ংসম্পূর্ণ হবে না, বরং রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্যও বাইরের দেশের ওপর নির্ভর করতে হবে না।

Turgis Gaillard কীভাবে সাহায্য করবে?

Turgis Gaillard মূলত AAROK-এর ডিজাইন ও প্রযুক্তিগত উন্নয়নের দায়িত্বে থাকবে। তারা অত্যাধুনিক প্রযুক্তিকে কম দামে ভারতীয় ধাঁচে গড়ে তুলতে সাহায্য করবে। এই সহযোগিতা Indo-French defence ties-এর এক নতুন দৃষ্টান্ত স্থাপন করছে।

এই ড্রোন শুধু ভারতের সশস্ত্র বাহিনীর নজরদারি ও আক্রমণ ক্ষমতাকে বাড়াবে না, বরং সমুদ্র, স্থল ও আকাশ—তিনটি ক্ষেত্রেই বহুমুখী কাজে ব্যাবহার করা যাবে। ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তি তৈরির পথ খুলে দেবে এই চুক্তি।

ভারত ফোর্জ ও টার্গিস গ্যালিয়ার্ডের এই চুক্তি শুধু একটি ড্রোন তৈরি নয় বরং ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার নতুন অধ্যায়। AAROK UAV ভারতের নিরাপত্তা, প্রযুক্তি উন্নয়ন এবং কর্মসংস্থানের দিক থেকে এক যুগান্তকারী পদক্ষেপ হতে চলেছে।

দেশীয় প্রযুক্তিতে গড়া ড্রোন, আন্তর্জাতিক মানের সহযোগিতা – আত্মনির্ভর ভারতের ডানা এবার আরও জোড়দার হবে!

এই মুহূর্তে

ভারত-মার্কিন যুগলবন্দী: সুরক্ষিত হচ্ছে সমুদ্রের তলদেশের কেবল, বিশ্ব ডিজিটাল হাবের পথে ভারত

লেনোভো গুগলবুক ১৫-এর স্পেকস ফাঁস: চড়া দামে আসছে নতুন ল্যাপটপ, ম্যাকবুককে টক্কর দেওয়ার প্রস্তুতি!

আইফোন ১৮-এর উন্মাদনার পর! অক্টোবর ২০২৬-এ অ্যাপলের ৭টি নতুন পণ্যের ঝড় আসছে?

Flipkart Big Billion Days Sale-এর তারিখ ফাঁস! জানুন অফার ও ডিসকাউন্টের খুঁটিনাটি