শুধু বন্দুক বা ট্যাংক নয়, যুদ্ধের নিয়ম বদলে দিচ্ছে Artificial Intelligence (AI)

Feature T&L

তীর-ধ্নুক, ঢাল-তলোয়ার, গোলা-কামান, যুগ পাল্টেছে তার সাথে পাল্লা দিয়ে অস্ত্রেরও বিবর্তন ঘটেছে। তেমনি, আধুনিক যুদ্ধের ময়দানে এখন আর শুধু বন্দুক বা ট্যাংক নয়, যুদ্ধের নিয়ম বদলে দিচ্ছে Artificial Intelligence (AI)। তার জ্বলন্ত উদাহরণ হল ভারতের সাম্প্রতিক Operation Sinoor, যেখানে ভারতের সেনাবাহিনী HaropHeron নামের AI-চালিত ড্রোন ব্যবহার করে সফলভাবে সামরিক কৌশল পরিচালনা করেছে। এই প্রযুক্তি শুধু ভারত নয়, গোটা বিশ্বকে দেখিয়ে দিল—AI যুদ্ধের এক নতুন অধ্যায় শুরু হয়েছে

অপারেশনের নায়ক Harop ও Heron ড্রোন

Harop একটি Loitering Munition ড্রোন, যার বৈশিষ্ট্য হলো এটি টার্গেটের উপর ঘুরপাক খেতে পারে এবং একেবারে নির্ভুল সময়ে হামলা চালাতে পারে। এটি স্বয়ংক্রিয়ভাবে শত্রুর রেডার বা নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম।

অন্যদিকে, Heron হল একটি MALE UAV (Medium Altitude Long Endurance Unmanned Aerial Vehicle) । এর কাজ মূলত নজরদারি, তথ্য সংগ্রহ এবং দীর্ঘ সময় ধরে যুদ্ধক্ষেত্র বিশ্লেষণ করা। এই ড্রোন দীর্ঘক্ষণ আকাশে থাকতে পারে এবং সেনাবাহিনীকে গুরুত্বপূর্ণ তথ্য জোগাতে সাহায্য করে।

এই দুই ড্রোনের মিলিত ব্যবহারে ভারতীয় সেনা Operation Sindoor-এ AI-চালিত স্ট্র্যাটেজির এক সফল দৃষ্টান্ত স্থাপন করেছে।

বিশ্বজুড়ে AI যুদ্ধের বিস্তার

ভারত একা নয়, গোটা পৃথিবীজুড়ে AI Warfare-এর ব্যবহার বেড়েই চলেছে:

  • ইউক্রেন-রাশিয়া যুদ্ধে FPV ড্রোন ব্যবহার করা হচ্ছে, যা AI অ্যালগরিদমের মাধ্যমে পরিচালিত।
  • ইসরায়েলগাজায়, The Gospel এবং Lavender নামক AI সিস্টেম ব্যবহার করেছে লক্ষ্যবস্তু নির্ধারণে।
  • লিবিয়া‘র ২০২০ সালের যুদ্ধে Turkey‘র Kargu-2 ড্রোন সম্ভবত প্রথম স্বয়ংক্রিয়ভাবে আক্রমণ চালিয়েছিল।

চিন ইতিমধ্যেই তাদের সামরিক কৌশলে Intelligentized Warfare-এর ধারণা গ্রহণ করেছে, যা বোঝায় ভবিষ্যতের যুদ্ধ হবে পুরোপুরি AI-নির্ভর

AI যুদ্ধের নৈতিকতা ও উদ্বেগ

AI ব্যবহারের কিছু গুরুত্বপূর্ণ নৈতিক প্রশ্ন আছে:

  • মানব নিয়ন্ত্রণের অভাব দুর্ঘটনাজনিত যুদ্ধ শুরু করতে পারে।
  • ভুল সিদ্ধান্তের দায় কে নেবে—মানুষ না কি মেশিন?
  • Drone Warfare‘র ঝুঁকি: মানুষ ছাড়াই যুদ্ধ শুরু হয়ে যেতে পারে।

এই সমস্যাগুলি মোকাবিলায় তিন স্তরের মানব নিয়ন্ত্রণ পদ্ধতি চিহ্নিত হয়েছে:

  1. Human-in-the-loop: মানুষের সরাসরি নিয়ন্ত্রণে
  2. Human-on-the-loop: মানুষের নজরদারিতে, তবে চালাবে AI
  3. Human-out-of-the-loop: পুরোপুরি AI স্বয়ংক্রিয় ভাবে চালাবে

AI যুদ্ধের সুবিধাগুলি কী?

সব দিকেই যেমন ঝুঁকি থাকে, তেমনি সুযোগও—

  • মানব হতাহত কমে: যেমন ২০২০ সালে Nagorno-Karabakh যুদ্ধে Azerbaijan ড্রোন ব্যবহার করে বিজয় লাভ করে।
  • নির্ভুলতা বাড়ে: বেসামরিক ক্ষয়ক্ষতি কম হয়।
  • ডেটা লগিং-এর মাধ্যমে Accountability বৃদ্ধি পায়।

অনেকে এমনকি MAIM (Mutual Assured AI Malfunction) নামের প্রতিরোধ ব্যবস্থার প্রস্তাব দিয়েছেন, যা যুদ্ধের সম্ভাবনাকে কমাতে পারে।

Operation Sindoor-এর মাধ্যমে ভারত বুঝিয়ে দিল যে AI এখন আর ভবিষ্যতের বিষয় নয়—এটি বর্তমানে পরিণত হয়েছে। কিন্তু প্রশ্ন রয়ে গেল—AI কি যুদ্ধকে আরও নিরাপদ, নাকি আরও বিপজ্জনক করে তুলবে? এই উত্তরের জন্য চাই আন্তর্জাতিক আলোচনা, গবেষণা এবং সর্বোপরি- স্বচ্ছ নৈতিকতা।

এই মুহূর্তে

গোপনীয়তার সুরক্ষায় আপোষ নয়! অ্যাপলের স্মার্ট গ্লাস আসতে বিলম্ব, মেটার ভুল থেকে শিক্ষা নিচ্ছে সংস্থা

খাদ্য সরবরাহ শিল্পে প্রবেশ করছে ফ্লিপকার্ট! জোম্যাটো, সুইগি-র কপালে চিন্তার ভাঁজ?

অ্যানথ্রপিক-এর স্যামসাং ও এসকে হাইনিক্স-এর সাথে বড় AI চিপ চুক্তি, কাস্টম চিপের দৌড়ে নতুন মোড়

র‍্যামের দাম আকাশছোঁয়া, iPhone 18 Pro Max-এর OLED ডিসপ্লেতে খরচ কমাতে মরিয়া Apple