Skoda -র নতুন চমক Enyaq: ইলেকট্রিক SUV-তে আরও বেশি রেঞ্জ এবং আধুনিক ডিজাইন

Feature T&L

Skoda Auto তাদের সম্পূর্ণ ইলেকট্রিক SUV Skoda Enyaq-এর ফেসলিফ্ট সংস্করণ লঞ্চ করেছে। নতুন Skoda Enyaq SUV এবং Coupe-SUV উভয় সংস্করণেই এসেছে বাহ্যিক এবং অভ্যন্তরীণ নানা আপডেট। আধুনিক ডিজাইন ও উন্নত প্রযুক্তির এই গাড়ি পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে গ্রাহকদের নতুন অভিজ্ঞতা দেবে।

বাহ্যিক ডিজাইনে নতুনত্ব

নতুন Skoda Enyaq-এ ব্র্যান্ডের Modern Solid ডিজাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে। সামনের অংশে নতুন “SKODA” লেটারিং, চার-সেগমেন্ট LED DRL-সহ বিভক্ত LED হেডলাইট এবং C-Shaped LED টেললাইট যুক্ত করা হয়েছে। এ ছাড়া, বাম্পারের নিচের অংশে অ্যারোডাইনামিক গাড়ির কর্মক্ষমতা আরও বাড়িয়েছে।

Coupe-SUV সংস্করণেও একই ধরনের পরিবর্তন আনা হয়েছে। তবে এই সংস্করণে বিশেষভাবে যুক্ত হয়েছে ঢালু ছাদ, বডি-রঙের সাইড স্কার্ট এবং 19-21 ইঞ্চি Alloy Wheel

আরামদায়ক ইন্টেরিয়র ও প্রযুক্তি

গাড়ির ভিতরে Skoda Enyaq ফেসলিফ্টে যুক্ত হয়েছে বেশ কিছু আধুনিক ফিচার। 13-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, 5 ইঞ্চি ডিজিটাল ড্রাইভারের ডিসপ্লে এবং অপশনাল হেড-আপ ডিসপ্লে-এর সঙ্গে SKODA লেটারিংযুক্ত স্টিয়ারিং হুইল একটি নতুন মাত্রা যোগ করেছে।

এছাড়া, প্যানোরামিক সানরুফ, বৈদ্যুতিকভাবে নিয়ন্ত্রিত এবং হিটেড সামনের আসন, 3 zone ক্লাইমেট কন্ট্রোল এবং পরিবেশবান্ধব উপাদান দিয়ে তৈরি ইন্টেরিয়র গাড়ির Comfort level বাড়িয়েছে।

শক্তিশালী পারফরম্যান্স ও বাড়তি রেঞ্জ

Skoda Enyaq SUV এবং Coupe-SUV আগের পাওয়ারট্রেন অপশনই বহন করছে, তবে নতুন সংস্করণে তা উন্নত করে আরও বেশি রেঞ্জ দেওয়া হয়েছে।

  • Enyaq 85 SUV (77 কিলোওয়াট ব্যাটারি): রেঞ্জ এখন 588 কিমি
  • Coupe-SUV (77 কিলোওয়াট ব্যাটারি): রেঞ্জ বেড়ে 597 কিমি
  • ছোট ব্যাটারি (59 কিলোওয়াট) সংস্করণ:
    • SUV: 431 কিমি
    • Coupe-SUV: 439 কিমি

নতুন Skoda Enyaq শুধু আধুনিক ডিজাইনেই নয়, বরং উন্নত রেঞ্জ এবং আরামদায়ক অভিজ্ঞতার মাধ্যমে ইলেকট্রিক গাড়ির জগতে নতুন মাইলফলক স্থাপন করেছে। পরিবেশবান্ধব প্রযুক্তি এবং অত্যাধুনিক ফিচারের কারণে এটি বৈদ্যুতিক গাড়ি প্রেমীদের জন্য হতে পারে একটি আদর্শ পছন্দ।

এই মুহূর্তে

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে যুগান্তকারী সাফল্য: দেশীয় GaN চিপ প্রযুক্তিতে রাডার ও ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থার বিপ্লব

iQOO 16 আসছে দুরন্ত 2K 165Hz ডিসপ্লে নিয়ে: গেমিং ও মাল্টিমিডিয়াতে নতুন দিগন্ত!

শাওমি আনলো নতুন প্যাড ৯ এবং প্যাড ৯ প্রো: দুর্দান্ত ৩.২কে ডিসপ্লে ও শক্তিশালী স্ন্যাপড্রাগন চিপ

Oppo Find X10 Series-এর র‍্যাম, স্টোরেজ, রঙের বিস্তারিত ফাঁস, লঞ্চের আগেই উন্মোচিত ছবি!