Royal Enfield প্রেমীদের জন্য সুখবর, আসছে হিমালয়ান ইলেকট্রিক

Feature T&L

রয়্যাল এনফিল্ড প্রেমীদের জন্য আসছে নতুন চমক! আগামী বছরগুলোতে রয়্যাল এনফিল্ড একের পর এক নতুন মডেল ও ফেসলিফট বাইক বাজারে আনছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত হতে চলেছে রয়্যাল এনফিল্ডের প্রথম ইলেকট্রিক বাইক। আসুন, নজর রাখি আসন্ন নতুন মডেলগুলোর দিকে।

১. রয়্যাল এনফিল্ড ইলেকট্রিক বাইক

Royal Enfield-র প্রথম ইলেকট্রিক বাইক “ইলেকট্রিক ০১ কনসেপ্ট”-এর উপর ভিত্তি করে তৈরি হতে চলেছে। এর ডিজাইনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ফ্লাইং ফ্লিয়া বাইকের ছোঁয়া রয়েছে। এর গোলাকার হেডল্যাম্প, ক্রোম অ্যাকসেন্ট, এবং কমপ্যাক্ট বডি শহরের রাস্তায় চলাচলের জন্য বিশেষভাবে উপযোগী।

২. হিমালয়ান ইলেকট্রিক

রয়্যাল এনফিল্ড তার জনপ্রিয় হিমালয়ান ৪৫০ বাইকের একটি ইলেকট্রিক ভার্সন আনতে চলেছে। বর্তমানে এটি পরীক্ষাধীন অবস্থায় রয়েছে এবং ২০২৫ সালে বাজারে আসার সম্ভাবনা রয়েছে।

৩. ইন্টারসেপ্টর বেয়ার ৬৫০

৫ নভেম্বর উন্মোচিত হবে রয়্যাল এনফিল্ডের প্রথম স্ক্র্যাম্বলার বাইক “ইন্টারসেপ্টর বেয়ার ৬৫০”। এর হালকা ডিজাইন, গোল্ডেন ফিনিশ ইউএসডি ফর্ক এবং ডুয়াল-পারপাস টায়ার মডেলটিকে বিশেষভাবে আলাদা করে তুলেছে।

৪. ক্লাসিক ৬৫০

ক্লাসিক ৬৫০-এ থাকবে ডুয়াল টোন কালার অপশন, টুইন এক্সহস্ট, এবং নতুন লোগো। জনপ্রিয় ক্লাসিক ৩৫০-এর মতো এই মডেলও ব্যবহারকারীদের মন জয় করতে পারবে কিনা, সেটাই এখন দেখার বিষয়।

৫. বুলেট ৬৫০ টুইন

বুলেট ৬৫০ টুইন মডেলটি মধ্য ২০২৫ সালে বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে। এটি রয়্যাল এনফিল্ডের ৬৫০ সিসি সেগমেন্টের অন্যতম সাশ্রয়ী বাইক হবে।

এই বাইকগুলোর পাশাপাশি রয়্যাল এনফিল্ড হিমালয়ান ৬৫০, ইন্টারসেপ্টর ৬৫০ ও কন্টিনেন্টাল জিটি ৬৫০-এর নতুন সংস্করণ আনতে যাচ্ছে, যা বাজারে প্রতিযোগিতা আরও বাড়াবে।

প্রথমবারের মতো ইলেকট্রিক বাইক নিয়ে আসায় Royal Enfield-র এই উদ্যোগ ভারতীয় বাইকপ্রেমীদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

এই মুহূর্তে

ইয়ান লেকান অ্যানথ্রোপিকের ৫০% চাকরি হারানোর পূর্বাভাস খারিজ করলেন মেটার প্রধান এআই বিজ্ঞানী

AI Chatbot আত্মহত্যা: চ্যাটবটের পরামর্শে ব্যক্তির মৃত্যু, উঠছে গুরুতর প্রশ্ন

পশ্চিমবঙ্গ নির্বাচন ২০২৬: বাঁশের বেড়া থেকে এআই প্রযুক্তি, অভূতপূর্ব সুরক্ষা

Project বিষ্ণুর ET-LDHCM হাইপারসনিক মিসাইল: ভারত Mach 8 গতির পথে