সবচেয়ে দ্রুতগতির ই-স্কুটার নিয়ে এলো Ola! স্পিড ও রেঞ্জ জানলে চমকে যাবেন

Ola S1 Pro Sport

ভারতের ইলেকট্রিক টু-হুইলার দুনিয়ায় ফের নতুন চমক দিল Ola Electric। সংস্থার নতুন মডেল Ola S1 Pro Sport এখন অফিসিয়ালি লঞ্চ হয়ে গিয়েছে। ট্যাগলাইনেই পরিষ্কার— “All Rounder. All Sport.” অর্থাৎ এই স্কুটার একইসঙ্গে স্পোর্টি, প্রতিদিনের ব্যাবহারের জন্যও একেবারে পারফেক্ট।

কী বিশেষত্ব আছে নতুন Ola S1 Pro Sport-এ?

নতুন স্কুটারটির ডিজাইনে আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন। এর এয়ারোডাইনামিক স্ট্রাকচার, নতুন স্পোর্টি লুক, আর কার্বন ফাইবার গ্র্যাব হ্যান্ডল একে করেছে আরও প্রিমিয়াম।

সবচেয়ে বড় আপগ্রেড এসেছে এর ইঞ্জিন সেকশনে। Ola Electric দিয়েছে নিজেদের তৈরি 13kW Ferrite মোটর, যা থেকে পাওয়া যায় 16kW পিক পাওয়ার ও 71Nm টর্ক। এর ফলে স্কুটারটি ঘণ্টায় সর্বোচ্চ 152km/h স্পিড তুলতে পারে, আর মাত্র 2 সেকেন্ডে 0 থেকে 40km/h স্পিডে পৌঁছে যায়

চার্জিং ও ব্যাটারি

এতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী 5.2kWh ব্যাটারি প্যাক, যা একবার ফুল চার্জে চলতে পারে প্রায় 320km (IDC রেঞ্জ অনুযায়ী)। অর্থাৎ লং রাইড হোক বা রোজকার যাতায়াত—এ স্কুটার আপনাকে নিরাশ করবে না।

টেক-ফ্রেন্ডলি ফিচার

রাইডারদের সুবিধার জন্য এতে থাকছে 7-ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লে, যেখানে দেখা যাবে নেভিগেশন, এলার্টস, পারফরম্যান্স সহ নানা তথ্য। আরও রয়েছে অপশনাল AR Helmet সাপোর্ট, যেটা রিয়েল-টাইম রেসিং লাইন দেখাবে।

সেফটির জন্যও রাখা হয়েছে হাই-টেক সিস্টেম— সামনে ADAS ক্যামেরা, যা কোলিশন অ্যালার্ট ও ব্লাইন্ড স্পট ডিটেকশন করতেও সক্ষম।

দাম ও ভ্যারিয়েন্ট

নতুন Ola S1 Pro Sport বাজারে এসেছে দুই ভ্যারিয়েন্টে—

  • 4kWh মডেলের দাম ₹1.5 লক্ষ (ex-showroom)
  • 2kWh মডেলের দাম ₹1.65 লক্ষ (ex-showroom)

এখনই প্রি-বুকিং শুরু হয়ে গিয়েছে Ola-র অফিসিয়াল ওয়েবসাইটে। স্কুটারটি 2026 সালের জানুয়ারি মাস থেকে বাজারে আসবে।

রঙের অপশন

এই ই-স্কুটারটি পাওয়া যাবে একাধিক আকর্ষণীয় রঙে – Porcelain White, Jet Black, Silver, Passion Red, Stellar Blue এবং Midnight Blue

সব মিলিয়ে, ভারতের ইলেকট্রিক স্কুটারের দুনিয়ায় Ola S1 Pro Sport একেবারে গেম-চেঞ্জার হয়ে উঠতে চলেছে। গতি, রেঞ্জ আর টেকনোলজির মেলবন্ধনে এটি নিঃসন্দেহে দেশের Z জেনারেশনের প্রথম পছন্দ হয়ে উঠবে।

এই মুহূর্তে

আগস্ট ২০২৬-এ আসছে Google Pixel 11, Vivo S2 সহ ৫টি সেরা smartphones launching in August 2026: সম্পূর্ণ তালিকা!

Hugging Face প্ল্যাটফর্মে ভয়ঙ্কর AI Deepfake-এর রমরমা: নারী ও শিশুদের টার্গেট করে তৈরি হচ্ছে অশালীন ছবি

ভারতীয় বিমান বাহিনী চালু করলো ‘সংকল্প-২০২৬’: রুশ যুদ্ধবিমানের দেশীয়করণে নতুন দিগন্ত

মহাকাশে আত্মনির্ভর ভারত: নভোচারী প্রযুক্তির দেশীয় উন্নয়নে জোরালো পদক্ষেপ