ভারতের অন্যতম জনপ্রিয় দুই চাকার গাড়ি নির্মাতা TVS Motor Company এবার ইলেকট্রিক স্কুটারপ্রেমীদের জন্য নিয়ে আসছে নতুন চমক। সম্প্রতি একটি নতুন ইলেকট্রিক স্কুটারের ডিজাইন পেটেন্ট ইন্টারনেটে ফাঁস হয়েছে, যা দেখে স্পষ্ট — TVS iQube-এর থেকেও আলাদা কিছু আসছে বাজারে!
কী রয়েছে ডিজাইনে?
এই ফাঁস হওয়া ডিজাইন দেখে বোঝা যাচ্ছে, নতুন স্কুটারটি দেখতে আধুনিক ও আকর্ষণীয়। সামনে রয়েছে LED DRL (Daytime Running Lights) এবং LED Turn Indicators, যা দিচ্ছে একেবারে প্রিমিয়াম লুক। পিছনের দিকে রয়েছে স্লিক LED টেললাইট, স্প্লিট রিয়ার গ্র্যাব রেল, টেল টিডি, এমনকি একটা উইন্ডস্ক্রিন পর্যন্ত, যা সাধারণত লং ড্রাইভের জন্য বেশি উপযোগী।
তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় — কিছু ডিজাইন ফিচার দেখে মনে হচ্ছে এটি হয়তো ICE (Internal Combustion Engine) স্কুটারও হতে পারে। কিন্তু TVS যেহেতু ইদানীং ইলেকট্রিকেই বেশি জোর দিচ্ছে, তাই এটা নতুন EV (Electric Vehicle) হওয়ার সম্ভাবনাই বেশি।
টিভিএস-এর পরিকল্পনা কী?
TVS Motor-এর Managing Director সুদর্শন বেনু সম্প্রতি জানিয়েছেন, ২০২৬ সালের মধ্যে তারা একাধিক নতুন ইলেকট্রিক স্কুটার বাজারে আনবেন, যার মধ্যে থাকবে TVS X এবং iQube-এর উন্নত সংস্করণ। তাহলে কি এই ফাঁস হওয়া স্কুটারটি সেই TVS X? এই ধারনাটা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
বর্তমানে TVS iQube ভারতের ইভি স্কুটার মার্কেটের প্রায় ২৫% শেয়ার ধরে রেখেছে। আর নতুন এই স্কুটারটি সম্ভবত iQube-এর কম রেঞ্জে আসবে, অর্থাৎ আরও কম দামে, যার ফলে এটি Ola, Ather Energy এবং Bajaj Chetak-এর মতো ব্র্যান্ডকে জোড় চ্যালেঞ্জ দিতে পারে।
ফিচার কী হতে পারে?
যদিও ফাঁস হওয়া ডিজাইনে powertrain সম্পর্কে বিস্তারিত নেই, তবে ধারণা করা যায়, এতে থাকতে পারে mid-mounted electric motor, যা hub-mounted motor-এর থেকে বেশি শক্তিশালী এবং পারফরম্যান্সে ভালো। এছাড়াও থাকতে পারে ১৪ ইঞ্চির স্পোর্টি চাকা এবং উন্নত সাসপেনশন সিস্টেম, যা নতুন প্রজন্মের রাইডারদের নজর কাড়বেই।
বাজারে প্রভাব কেমন হবে?
ভারতের ইভি বাজার প্রতিদিনই বাড়ছে। সেই জায়গায় TVS-এর নতুন এই অফার যদি কম দামে ভালো ফিচার দেয়, তাহলে এটি সহজেই শহরাঞ্চলের যাত্রী থেকে শুরু করে কলেজ পড়ুয়া তরুণ-তরুণীদের কাছে হট ফেভারিট হয়ে উঠতে পারে। যদি এটি TVS X নামে লঞ্চ হয়, তাহলে এটি শুধুমাত্র ভারতেই নয়, আন্তর্জাতিক বাজারেও লঞ্চ হতে পারে।
কবে আসবে বাজারে?
TVS এখনো এই স্কুটারের নাম বা লঞ্চ ডেট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। তবে অনুমান করা হচ্ছে, এটি ২০২৬ সালের মধ্যেই ভারতের বাজারে চলে আসবে। দাম হতে পারে iQube-এর চেয়ে কিছুটা কম, যেটি এখন ₹1.38 লক্ষ থেকে ₹1.61 লক্ষ টাকার মধ্যে বিক্রি হয়।
আধুনিক ডিজাইন, উন্নত ফিচার এবং প্রতিযোগিতামূলক দাম — সব মিলিয়ে এটি হতে চলেছে একটি game changer!