Mitsubishi 7-সিটার SUV কনসেপ্টের টিজার প্রকাশ্যে! কবে আসবে ভারতে?

Feature T&L

Mitsubishi খুব শীঘ্রই তাদের নতুন 7-সিটার SUV বাজারে আনতে চলেছে। ফিলিপাইন মোটর শো, যা কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে, সেখানে এই গাড়িটি প্রথমবারের মতো জনসাধারণের সামনে আনা হবে। যদিও Mitsubishi এখন ভারতে সরাসরি ব্যাবসায় করছে না, তবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে তাদের SUV গুলির ভালো চাহিদা রয়েছে।

XForce-এর বেস মডেলে তৈরি নতুন SUV

  1. এই 7-সিটার SUV তৈরি হচ্ছে Mitsubishi-র XForce মডেলের উপর ভিত্তি করে।
  2. এতে থাকবে 1.5-লিটার 4-সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন
  3. গাড়িটিতে থাকবে একাধিক ড্রাইভ মোড, তবে 4WD বিকল্প থাকবে না।

SUV-এর ডিজাইন এবং বৈশিষ্ট্য 

টিজারে দেখা গেছে, নতুন এই SUV দেখতে XForce-এর বর্ধিত সংস্করণের মতো। বর্তমানে XForce SUV বিক্রি হচ্ছে ফিলিপাইন, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডসহ আরও কয়েকটি এশিয়ার দেশে। XForce সেখানে Hyundai Creta-র প্রতিযোগী, আর এই নতুন 7-সিটার SUV হবে Hyundai Alcazar-এর প্রতিদ্বন্দ্বী।

SUVটির ইন্টেরিয়রে XForce-এর অনেক বৈশিষ্ট্য একই থাকবে, তবে কয়েকটি নতুন ফিচারও যোগ করা হবে। XForce-এ রয়েছে 12.3 ইঞ্চি Touch Screen Infotainment সিস্টেম, 8 ইঞ্চি Digital Instrument Cluster এবং Yamaha-র সহযোগিতায় তৈরি 8 স্পিকারের সাউন্ড সিস্টেম। এছাড়া, গাড়িটির সেন্টার কনসোলে একাধিক USB পোর্ট, স্মার্টফোন হোল্ডার এবং একটি ওয়্যারলেস চার্জারও রয়েছে। SUV-এর পিছনের সীটগুলোকে রিক্লাইন করেও বসানো যায়।

ইঞ্জিন ও ড্রাইভ মোড

এই নতুন SUV-এ XForce-এর মতোই 1.5 লিটার 4 সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন থাকবে, যা 105 HP শক্তি এবং 141 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। এতে CVT গিয়ারবক্স দেওয়া হবে, যা স্বয়ংক্রিয়ভাবে গতিশক্তি নিয়ন্ত্রণ করবে। গাড়িটিতে থাকবে চারটি ড্রাইভ মোডNormal, Wet, Gravel এবং Mud

ভারতীয় বাজারে কবে আসবে? 

Mitsubishi বর্তমানে ভারতের বাজারে ফিরবে কিনা, তা নিয়ে এখনও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায় নি। তারা মূলত ভিয়েতনাম, ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডের মতো ক্রমবর্ধমান বাজারগুলিতে মনোনিবেশ করছে। তবে Mitsubishi-র পার্টনার ব্র্যান্ড Renault এবং Nissan ইতিমধ্যেই ভারতে সফলভাবে ব্যবসা করছে, যেমন Renault Kiger, Triber এবং Nissan Magnite

প্রসঙ্গত আগামী বছর ভারতে, সম্পূর্ণ নতুন রূপে Renault Duster-এর সংস্করণ এবং Nissan-এর নতুন মডেল বাজারে আসার কথা রয়েছে, পাশাপাশি 7-সিটার ভ্যারিয়েন্টও লঞ্চ হবে।

এই মুহূর্তে

ইয়ান লেকান অ্যানথ্রোপিকের ৫০% চাকরি হারানোর পূর্বাভাস খারিজ করলেন মেটার প্রধান এআই বিজ্ঞানী

AI Chatbot আত্মহত্যা: চ্যাটবটের পরামর্শে ব্যক্তির মৃত্যু, উঠছে গুরুতর প্রশ্ন

পশ্চিমবঙ্গ নির্বাচন ২০২৬: বাঁশের বেড়া থেকে এআই প্রযুক্তি, অভূতপূর্ব সুরক্ষা

Project বিষ্ণুর ET-LDHCM হাইপারসনিক মিসাইল: ভারত Mach 8 গতির পথে