Mercedes-AMG G 63: হাইব্রিড এই গাড়ির দুরন্ত আত্ম প্রকাশ!

Feature T&L

Mercedes-Benz সম্প্রতি তাদের iconic G-Class-এর নতুন সংস্করণ Mercedes-AMG G 63 উন্মোচন করেছে। এই মডেলে এসেছে উন্নত হাইব্রিড পাওয়ারট্রেন এবং অত্যাধুনিক অফ-রোড টেকনোলজি

এই নতুন G 63-তে রয়েছে একটি 4.0-liter V8 biturbo engine, যা 48-ভোল্টের ইলেকট্রিক সিস্টেম এবং ইন্টিগ্রেটেড স্টার্টার জেনারেটরের সহায়তায় চলে। ইঞ্জিনটি 430 কিলোওয়াট শক্তি এবং 850 NM টর্ক উৎপন্ন করতে পারে। হাইব্রিড সিস্টেম অতিরিক্ত 15 কিলোওয়াট বুস্ট প্রদান করে। গাড়িটি মাত্র 4.3 সেকেন্ডে ০-১০০ কিমি/ঘণ্টা গতিতে পৌঁছাতে পারে এবং এর সর্বোচ্চ গতি 240 কিমি/ঘণ্টায় সীমাবদ্ধ।

G 63-র সাসপেনশন সিস্টেম সম্পূর্ণরূপে পুনরায় ডিজাইন করা হয়েছে, যেখানে AMG Active Ride Control সিস্টেম রয়েছে। এতে ঐতিহ্যবাহী mechanical anti-roll bar-এর পরিবর্তে হাইড্রোলিক স্ট্যাবিলাইজার যুক্ত করা হয়েছে, যা গাড়ির হ্যান্ডলিং এবং আরামদায়ক যাত্রা নিশ্চিত করে।

গাড়ির বাইরের দিকে G-Class-এর চেনা আকৃতিকে ধরে রাখার পাশাপাশি নতুন লম্বাটে লুভার এবং AMG crest যুক্ত করা হয়েছে। ইন্টেরিয়রেও চমক রয়েছে—দুটি 12.3 ইঞ্চির ডিসপ্লে এবং augmented reality navigation। এর নতুন “ট্রান্সপারেন্ট হুড” ফিচার ড্রাইভারদের কঠিন রাস্তায় আরও ভালো নিয়ন্ত্রণে সহায়তা করে।

এ ছাড়া, অ্যাক্টিভ ব্রেক অ্যাসিস্ট এবং লেন-কিপিং সিস্টেমের মতো আধুনিক নিরাপত্তা ফিচারগুলো গাড়িটিকে আরও উন্নত করেছে। 31 রকমের আসনের অপশন এবং 29 টি কালার অপশনে কাস্টমাইজেশনের সুযোগও দিচ্ছে ম্যানুফ্যাকচার।

সন্তোষ আয়ার, Mercedes-Benz ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর ও সিইও, বলেছেন, “নতুন AMG G 63 ভারতের বিলাসবহুল গাড়ির অনুরাগীদের জন্য ‘সবচেয়ে প্রতিক্ষীত’ গাড়ির প্রতিশ্রুতি পূরণ করছে। এর পারফরম্যান্স এবং অতুলনীয় কারিগরির মিশ্রণ নজর কাড়বে।”

এই নতুন মডেলটি বিলাসিতা এবং অফ-রোড পারফরম্যান্সের মধ্যে নিখুঁত ভারসাম্য এনে দিয়েছে, যা গাড়িপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণীয় হবে।

এই মুহূর্তে

iQOO 16 আসছে দুরন্ত 2K 165Hz ডিসপ্লে নিয়ে: গেমিং ও মাল্টিমিডিয়াতে নতুন দিগন্ত!

শাওমি আনলো নতুন প্যাড ৯ এবং প্যাড ৯ প্রো: দুর্দান্ত ৩.২কে ডিসপ্লে ও শক্তিশালী স্ন্যাপড্রাগন চিপ

Oppo Find X10 Series-এর র‍্যাম, স্টোরেজ, রঙের বিস্তারিত ফাঁস, লঞ্চের আগেই উন্মোচিত ছবি!

Honor Play 11 আসছে ৮,৩০০ mAh ব্যাটারি, ১২০Hz ডিসপ্লে ও IP69K সুরক্ষায় ভরপুর