Matter Aera: মাত্র ২৫ পয়সায় চলুন ১ কিমি, ১৭২ কিমি রেঞ্জ! লঞ্চ হল দেশের প্রথম গিয়ার যুক্ত ইলেক্ট্রিক বাইক

Feature T&L

ভারতের ইলেকট্রিক যানবাহন জগতে এক নতুন অধ্যায়ের সূচনা করল Matter। দেশের প্রথম গিয়ারযুক্ত ইলেকট্রিক মোটরসাইকেল Matter Aera অফিসিয়ালি লঞ্চ হল দিল্লিতে। ১,৯৩,৮২৬ (এক্স-শোরুম) মূল্যে এই বাইক এখন Matter-এর অফিসিয়াল ওয়েবসাইটে বুকিংয়ের জন্য পাওয়া যাচ্ছে।

ডিজাইন আর টেকনোলজির সংমিশ্রণ

Matter Aera বাইকটি দেখতে যেমন আকর্ষণীয়, তেমনই ফিচার-প্যাকড। তরুণ প্রজন্মের কথা মাথায় রেখেই বাইকটির ডিজাইন এবং টেক ফিচার তৈরি হয়েছে। থাকছে:

  • 7 ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লে – নেভিগেশন, মিউজিক, কল কন্ট্রোল সব কিছুই হাতের মুঠোয়।
  • হাইপারশিফট 4-স্পিড গিয়ারবক্স – দেশের প্রথম ইলেকট্রিক বাইকে ম্যানুয়াল গিয়ার, একেবারে পেট্রোল বাইকের মতো ফিল।
  • Matterverse অ্যাপ কানেক্টিভিটি – রিমোট লক/আনলক, লাইভ লোকেশন ট্র্যাকিং, জিও-ফেন্সিং, রাইড অ্যানালিটিক্স।
  • স্মার্ট keykeyless অপারেশন – স্মার্ট পার্কিং অ্যাসিস্টের সুবিধা সহ।
  • ABS সহ ডুয়াল ডিস্ক ব্রেক এবং ডুয়াল সাসপেনশন – আরও সুরক্ষা ও নিয়ন্ত্রণের জন্য।

পারফরম্যান্সে পাওয়ারফুল

এই বাইকে রয়েছে 5kWh ব্যাটারি, যা ফুল চার্জে 172 কিমি রেঞ্জ দিতে সক্ষম। 0-40 কিমি/ঘণ্টা স্পিড তোলে মাত্র 2.8 সেকেন্ডে! তিনটি রাইডিং মোড – Eco, City এবং Sport মিলিয়ে পাওয়া যায় 12টি গিয়ার-মোড কম্বো। তাপমাত্রা ও রাস্তাকে মাথায় রেখে এতে রয়েছে লিকুইড-কুল্ড পাওয়ারট্রেন

খরচ কম, সাশ্রয় বেশি

Matter দাবি করেছে, প্রতি কিমি মাত্র 25 পয়সা খরচ হয়! শহরে চলাচলের জন্য এই বাইক 3 বছরে ₹1 লাখ পর্যন্ত সাশ্রয় করতে সাহায্য করতে পারে। পরিবেশবান্ধব এবং দূষণমুক্ত যাতায়াতের জন্য আদর্শ।

Matter-এর Founder ও Group COO অরুণ প্রতাপ সিং বলেন, দিল্লি দেশের ভবিষ্যৎ গড়ে তোলে। আমরা গর্বিত যে এখানেই দেশের প্রথম গিয়ারযুক্ত ইলেকট্রিক বাইক লঞ্চ করছি। এই বাইক ২২শ শতকের প্রতীক।”

আহমেদাবাদের এই স্টার্টআপ আগামী দিনে ভারতের ৬০টি শহরে ডিলারশিপ খোলার পরিকল্পনা করেছে, যার বেশিরভাগ থাকবে দক্ষিণ ভারতে। এছাড়াও, আগামী তিন বছরে তিনটি নতুন মডেল লঞ্চ করার পরিকল্পনাও রয়েছে।

কেন Matter Aera আলাদা?

এই বাইকটা শুধু একটা বাইক নয়, ভবিষ্যৎ আর ট্র্যাডিশনাল বাইকিং অভিজ্ঞতার এক দুর্দান্ত মেলবন্ধন। তরুণদের জন্য এটা একটা পারফরম্যান্স-ওরিয়েন্টেড, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব অপশন। তাই আপনি যদি এবারের উৎসবে নিজেকে বা আপনার প্রিয়জনকে উপহার দিতে চান, তবে এখনই চলে যান Matter-এর অফিসিয়াল ওয়েবসাইটে – বুকিং চালু আছে!

এই মুহূর্তে

ইয়ান লেকান অ্যানথ্রোপিকের ৫০% চাকরি হারানোর পূর্বাভাস খারিজ করলেন মেটার প্রধান এআই বিজ্ঞানী

AI Chatbot আত্মহত্যা: চ্যাটবটের পরামর্শে ব্যক্তির মৃত্যু, উঠছে গুরুতর প্রশ্ন

পশ্চিমবঙ্গ নির্বাচন ২০২৬: বাঁশের বেড়া থেকে এআই প্রযুক্তি, অভূতপূর্ব সুরক্ষা

Project বিষ্ণুর ET-LDHCM হাইপারসনিক মিসাইল: ভারত Mach 8 গতির পথে