নতুন গাড়ি কেনার স্বপ্ন! আসছে এই ৫টি গাড়ি, বেছে নিন পছন্দ মত

Feature T&L

নতুন গাড়ি কেনার স্বপ্ন কে না দেখতে ভালোবাসে। বিশেষ দিনে, বিশেষ মুহূর্তে নতুন গাড়ি কিনে ঘরে আনার আনন্দটাই আলাদা। তাইতো সেই আনন্দ ভাগ করে নিতে আর নতুন গাড়ির স্বপ্ন পূরণের জন্য আগামী দিনে বাজারে আসছে বেশ কিছু অত্যাধুনিক গাড়ি। ইলেক্ট্রিক গাড়ি থেকে CNG গাড়ি সবই রয়েছে লিস্টে।

  • Maruti Suzuki Dzire (Next-Gen): Maruti Suzuki Dzire-এর নতুন জেনারেশনের গাড়ি আসছে নভেম্বর মাসে। এই গাড়িতে রয়েছে Sunroof, যা গাড়িকে আরও প্রিমিয়াম করে তুলবে। পাশাপাশি এই গাড়ির CNG ভার্সনও আসবে, যা প্রতি কিলোগ্রামে 32 কিলোমিটারের মতো মাইলেজ দেবে।
  • Hyundai Creta EV: Hyundai Creta EV হল Hyundai -এর প্রথম ইলেক্ট্রিক গাড়ি যা সাধারণের জন্য মার্কেটে আসছে। এই গাড়িতে 45 কিলোওয়াট/ঘণ্টার ব্যাটারি প্যাক এবং 138 BHP ইলেকট্রিক মোটর থাকবে।
  • Skoda Kushaq: Skoda Kushaq নামে একটি নতুন গাড়ি বাজারে আসছে। এই গাড়ির লঞ্চ হবে নভেম্বর 6 তারিখে। এই গাড়ি Tata Nexon এবং Mahindra Brezza-র সঙ্গে প্রতিযোগিতা করবে
  • Maruti Suzuki eVX: Maruti Suzuki eVX হল Maruti Suzuki -র প্রথম ইলেক্ট্রিক গাড়ি। এই গাড়ির রেঞ্জ প্রতি চার্জে প্রায় 500 কিলোমিটার হবে।
  • Honda Amaze (Third-Gen): Honda Amaze-এর তৃতীয় জেনারেশন বাজারে আসছে। এই গাড়িতে নতুন ডিজাইন এবং বেশ কিছু নতুন ফিচার থাকবে।

উৎসবের মরশুমে বাজারে আসছে নতুন নতুন গাড়ি। আপনার পছন্দের গাড়িটি বেছে নিন এবং নতুন গাড়ি কেনার স্বপ্ন পূরণ করে নিন।

 

এই মুহূর্তে

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে যুগান্তকারী সাফল্য: দেশীয় GaN চিপ প্রযুক্তিতে রাডার ও ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থার বিপ্লব

iQOO 16 আসছে দুরন্ত 2K 165Hz ডিসপ্লে নিয়ে: গেমিং ও মাল্টিমিডিয়াতে নতুন দিগন্ত!

শাওমি আনলো নতুন প্যাড ৯ এবং প্যাড ৯ প্রো: দুর্দান্ত ৩.২কে ডিসপ্লে ও শক্তিশালী স্ন্যাপড্রাগন চিপ

Oppo Find X10 Series-এর র‍্যাম, স্টোরেজ, রঙের বিস্তারিত ফাঁস, লঞ্চের আগেই উন্মোচিত ছবি!