Techne And Logos

Mahindra Thar ROXX সিরিজের গাড়ি আরও বেশি নিরাপদ, মিলেছে Crash Test-এ 5 স্টার রেটিং

Feature T&L

সবার প্রিয় SUV প্রস্তুতকারী সংস্থা Mahindra & Mahindra Ltd তাদের নতুন মডেল Thar ROXX, XUV 3XO, এবং XUV400 এর জন্য Bharat New Car Assessment Programme (Bharat-NCAP) এর ক্র্যাশ টেস্টে 5 স্টার রেটিং অর্জন করেছে। এটি ভারতের সড়কে নিরাপত্তার একটি বড় দৃষ্টান্ত হিসেবে চিহ্নিত হচ্ছে।

Thar ROXX ভারতের প্রথম বডি-অন-ফ্রেম SUV, যা Bharat-NCAP এ 5 স্টার রেটিং পেয়েছে। এটি Adult Occupant Protection (AOP) এ 32-এর মধ্যে 31.9 এবং Child Occupant Protection (COP) এ 49-এর মধ্যে 45 স্কোর করে সর্বোচ্চ পয়েন্ট অর্জন করেছে।

Mahindra-র কমপ্যাক্ট SUV XUV 3XO-ও শক্তিশালী পারফরম্যান্স দেখিয়েছে, AOP এ 29.36/32 এবং COP এ 43/49 স্কোর অর্জন করে। অন্যদিকে, Mahindra-র বৈদ্যুতিক SUV XUV400 AOP এ 30.377/32 এবং COP এ 43/49 স্কোর করেছে, যা এটিকে ভারতের অন্যতম নিরাপদ বৈদ্যুতিক যানবাহন হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

Mahindra-র অটোমোটিভ টেকনোলজি ও প্রোডাক্ট ডেভেলপমেন্টের সভাপতি R Velusamy এই অর্জনের বিষয়ে বলেন, “Thar ROXX, XUV 3XO এবং XUV400 এর 5 স্টার রেটিং আমাদের বিশ্বমানের নিরাপদ SUV তৈরির লক্ষ্যে সহায়ক।” Mahindra 2011 সাল থেকে SUV-তে সিক্স এয়ারব্যাগ সংযোজনের নেতৃত্ব দিচ্ছে এবং এখন তারা সর্বাধিক 5 স্টার রেটেড যানবাহনের মালিক।

Thar ROXX মডেলটি নিরাপত্তার জন্য সিক্স এয়ারব্যাগ, তিন-পয়েন্ট সিটবেল্ট, Electronic Stability Control (ESC), Seatbelt Reminder (SBR), এবং Level 2 ADAS সহ উন্নত বৈশিষ্ট্য নিয়ে এসেছে। XUV 3XO মডেলটি উচ্চমানের স্টিল এবং সিক্স এয়ারব্যাগ, ৩-পয়েন্ট সিটবেল্ট, ISOFIX এবং 360 ডিগ্রি Blind View Monitor সহ তৈরি, যা এটিকে একটি নিরাপদ কমপ্যাক্ট SUV হিসাবে প্রতিষ্ঠিত করেছে।

অন্যদিকে, XUV400-এ নিরাপত্তার জন্য সিক্স এয়ারব্যাগ, ISOFIX এবং Adaptive Reverse Camera-সহ অন্যান্য আধুনিক প্রযুক্তি অন্তর্ভুক্ত।

এই মডেলগুলো XUV700 এবং Scorpio-N এর মতো Mahindra-র আরও বেশ কিছু 5 স্টার রেটেড SUV-র মধ্যে যুক্ত হয়েছে, যা Mahindra-র নিরাপত্তা প্রদানের অঙ্গীকারকে আরও শক্তিশালী করে তুলেছে।

এই মুহূর্তে

Hyundai Bayon-এর অন-রোড প্রাইস: বেঙ্গালুরুতে সর্বাধিক, চণ্ডীগড়ে সর্বনিম্ন!

ভারত মহাসাগরে চিনের ডুবোজাহাজ মোকাবিলায় ভারতীয় নৌসেনার দূরপাল্লার এয়ার-লঞ্চড টর্পেডো কিট তৈরির ভাবনা

৩৫ কোটি টাকা বিনিয়োগে IIT খড়গপুরে তৈরি হচ্ছে ভারতের প্রথম ফিজিক্যাল AI স্কুল!

৩০০ কিমি দূরে নিখুঁত আঘাত! ৩৭০ মিমি রকেট নিয়ে ভারতীয় সেনার হাতে আসছে Pinaka Mk4