আকাশে উড়বে বাইক! ট্রাফিকের ঝামেলা থেকে মুক্তি দিতে এল Skyrider X6

Feature T&L

একটা সময় কল্পবিজ্ঞানেই যেটা সম্ভব ছিল, এখন সেটা বাস্তবে রূপ নিচ্ছে। চিনের অত্যাধুনিক প্রযুক্তি সংস্থা Kuickwheel সম্প্রতি লঞ্চ করেছে তাদের প্রথম ফ্লাইং বাইকSkyrider X6। শুধু রাস্তায় নয়, এই তিন চাকার ইলেক্ট্রিক মোটরবাইক এখন উড়তে পারবে আকাশেও! ডিজাইন ও নির্মাণে সহায়তা করেছে Rictor। বাইকটি চিনে pre-booking-এর জন্য অনলাইন মার্কেটপ্লেসে ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে, যার দাম প্রায় ¥498,800 অর্থাৎ ভারতীয় টাকায় প্রায় ₹59.87 লক্ষ

দুই মোডে চলবে Skyrider X6:

Skyrider X6-এর সবচেয়ে চমকপ্রদ বৈশিষ্ট্য হলো এর Dual Mode Configuration — এটি রাস্তায় যেমন চলবে, তেমনি আকাশেও উড়বে।

  • Ground Mode:
    রাস্তায় এটি একটি Reverse Trike, অর্থাৎ সামনের দিকে দুটি চাকা ও পেছনে একটি। এটি সর্বোচ্চ 70 km/h গতিতে চলতে পারে এবং একবার চার্জে যেতে পারে 200 কিমি পর্যন্ত।
  • Flight Mode:
    এই বাইকটি আকাশে উড়তে ব্যবহারে করে 6-axis, 6-rotor Electric Propulsion System। এতে সর্বোচ্চ 72 km/h গতিতে উড়তে পারবে এবং ব্যাটারির ওপর নির্ভর করে 20-40 মিনিট পর্যন্ত আকাশে থাকতে পারবে।

শক্তপোক্ত কিন্তু হালকা ডিজাইন

Skyrider X6 তৈরি হয়েছে কার্বন ফাইবার কম্পোজিট এবং এভিয়েশন-গ্রেড অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে। এর ডিজাইন অত্যাধুনিক, একেবারে Sci-Fi সিনেমার মত!

ব্যাটারি ও চার্জিং অপশন

এতে রয়েছে দুটি ব্যাটারি ভ্যারিয়েন্ট:

  1. 10.5 kWh ব্যাটারি: 1 ঘণ্টায় চার্জ, উড়তে পারবে 20 মিনিট
  2. 21 kWh ব্যাটারি: 30 মিনিটে 80% চার্জ, ফ্লাইট টাইম 40 মিনিট

স্মার্ট ফিচার্স

Skyrider X6-এ রয়েছে আধুনিক প্রযুক্তির একগুচ্ছ ফিচার:

  • স্বয়ংক্রিয় Take-off & Landing
  • রুট প্ল্যানিং সিস্টেম
  • Joystick দিয়ে ম্যানুয়াল কন্ট্রোল
  • রিডানড্যান্ট মোটর এবং জরুরি প্যারাসুট

কোথায় ব্যবহার হবে?

Kuickwheel জানাচ্ছে, এই ফ্লাইং বাইক ব্যবহার হবে মূলত:

  • জরুরি চিকিৎসা-তে
  • ব্যাস্ত শহরের যানজট এড়িয়ে চলতে
  • দুর্গম এলাকার প্রবেশ করতে

উদাহরণস্বরূপ, সাংহাই-তে যেখানে গাড়িতে যেতে লাগে ৯০ মিনিট, সেখানে Skyrider X6 আকাশপথে মাত্র ১৫ মিনিটে পৌঁছে যেতে পারে।

চ্যালেঞ্জও আছে কিছু

স্বপ্নপূরণের পথে বাধাও কম নয়:

  • Airspace Rules: ২০০ মিটারের নিচ থেকে ওড়ার নিয়ম এখনও স্পষ্ট নয়।
  • License Requirement: Light-Sport Aircraft License নিতে খরচ প্রায় ¥50,000 (≈ $6,900)
  • Maintenance & Running Cost: ফ্লাইট মোডে প্রতি কিমিতে খরচ ₹34, এবং বছরে ₹2.37-3.56 লক্ষ মেইনটেনেন্স খরচ।

আজ যদিও এটি একটি বিলাসবহুল যান, তবে ভবিষ্যতে শহরের ট্রাফিকের সমস্যা মেটাতে বড় ভূমিকা নিতে পারে। প্রযুক্তি সহজলভ্য হলে এবং আকাশসীমা নিয়ন্ত্রণ আরও নমনীয় হলে এমন ফ্লাইং বাইক আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে উঠতে পারে।

Kuickwheel Skyrider X6 কেবল একটি মোটরসাইকেল নয়, বরং ভবিষ্যতের পরিবহণ ব্যবস্থার এক ঝলক। দাম ও নিয়মের কিছু বাধা থাকলেও, এটি আমাদের স্বপ্নকে বাস্তব করে তুলতে প্রস্তুত।
আপনি কি আকাশে ওড়া বাইকে চড়তে চান? জানাতে ভুলবেন না!

এই মুহূর্তে

ইয়ান লেকান অ্যানথ্রোপিকের ৫০% চাকরি হারানোর পূর্বাভাস খারিজ করলেন মেটার প্রধান এআই বিজ্ঞানী

AI Chatbot আত্মহত্যা: চ্যাটবটের পরামর্শে ব্যক্তির মৃত্যু, উঠছে গুরুতর প্রশ্ন

পশ্চিমবঙ্গ নির্বাচন ২০২৬: বাঁশের বেড়া থেকে এআই প্রযুক্তি, অভূতপূর্ব সুরক্ষা

Project বিষ্ণুর ET-LDHCM হাইপারসনিক মিসাইল: ভারত Mach 8 গতির পথে