Techne And Logos

১৫ মিনিটের চার্জে ৩২১ কিমি! Jaguar Type 00 কনসেপ্ট গাড়িটি ভারতে আসার আগেই শুরু উন্মাদনা

Feature T&L

Jaguar Type 00 কনসেপ্ট গাড়িটি এবার পা রাখতে চলেছে ভারটের মাটিতে। আগামী ১৪ই জুন এই গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে মুম্বাই–এ। এটি শুধু একটা নতুন মডেল নয়, বরং Jaguar ব্র্যান্ডের সম্পূর্ণ নতুন বৈদ্যুতিক গাড়ির পরিচয় সাড়া বিশ্বকে দিতে এসেছে। এই EV (Electric Vehicle) কনসেপ্ট গাড়িটি প্রথম বিশ্ববাসীর সামনে আনা হয়েছিল গত ডিসেম্বর  তারপর থেকেই এটি সারা বিশ্বে আলোড়ন ফেলেছে।

কী এমন আছে Jaguar Type 00-তে?

এই গাড়িটি নতুন ডিজাইন ও প্রযুক্তির মাধ্যমে Jaguar-এর ভবিষ্যৎ পথচলার দিশা দেখাচ্ছে। “Type 00“-এর নামেই লুকিয়ে রয়েছে এর তাৎপর্য — ’00’ মানে zero emission এবং একটি সম্পূর্ণ নতুন সূত্রপাত। অর্থাৎ, পরিবেশবান্ধব, প্রযুক্তিগত বিবর্তনের এক নতুন অধ্যায়।

এই গাড়ির উপর ভিত্তি করে তৈরি হচ্ছে একেবারে নতুন একটি EV আর্কিটেকচার, যার নাম JEA (Jaguar Electric Architecture)। এই প্ল্যাটফর্ম-এর উপর ভিত্তিক করেই আসবে Jaguar-এর আগামী দিনের সব বৈদ্যুতিক মডেল।

কেমন দেখতে এই Type 00?

জানা গেছে, Jaguar ইতিমধ্যেই UK-তে একটি 4-ডোর Electric GT প্রোটোটাইপ গাড়ি টেস্ট করছে। ছবিতে দেখা গেছে, গাড়িটির লম্বা বনেট, পিছনের দিকে বের করা কেবিন, এবং কুপে–স্টাইলের ঢালু ছাদ রয়েছে। ছোট, চ্যাপ্টা বুট লিড ও upright নাকের আকৃতি, বড় টায়ার, সব মিলিয়ে এটি একটি অত্যাধুনিক ডিজাইনের ইঙ্গিত দিচ্ছে।

পারফরম্যান্স ও রেঞ্জ?

Jaguar Electric Architecture (JEA) প্ল্যাটফর্মের উপর নির্মিত এই প্রোডাকশন গাড়িটির WLTP সাইকেলে টার্গেটেড রেঞ্জ ৭৭০ কিমি, অর্থাৎ একবার চার্জে প্রায় ৭৭০ কিমি চলবে। আরও চমকপ্রদ বিষয় হলো, মাত্র ১৫ মিনিট চার্জ দিয়ে এটি ৩২১ কিমি পর্যন্ত যেতে পারবে।

ভারতে কবে আসছে?

বিশ্ববাজারে এটি ২০২৫–এর শেষের দিকে লঞ্চ হবে, প্রথমে UK ও USA-তে। ভারতের বাজারে এটি আসবে দ্বিতীয় ধাপে, অর্থাৎ ২০২৬–এর শেষ বা ২০২৭–এর শুরুতে। এই 4-door GT গাড়িটি হবে Jaguar-এর প্রিমিয়াম সেগমেন্টের অংশ। পরে আরও কমদামি EV মডেলও বাজারে আনা হবে বলে জানা গেছে।

প্রথমে Miami, তারপর Paris, এখন Monaco, এরপর যাবে Munich ও Tokyo। অবশেষে আসছে ভারতের মুম্বাইতে। Jaguar Type 00 শুধু একটা গাড়ি নয়, এক নতুন যুগের সূত্রপাত। ডিজাইন, প্রযুক্তি, এবং পরিবেশসচেতনতার এক অনন্য মেলবন্ধন হতে চলেছে এটি।

এই মুহূর্তে

নভেম্বর ২০২৬-এ হুন্ডাই গাড়ির বাম্পার অফার! ১.২০ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পাওয়ার সুযোগ।

ভারতে এল Sony FX5 ক্যামেরা: সিনেমাটোগ্রাফির নতুন দিগন্ত, দাম ও বিশেষত্ব জানুন

ভারতে এল গুগল ড্রিমবিনস অ্যাপ: AI-এর জাদু, ব্যক্তিগত গল্পের নতুন ঠিকানা

অক্টোবরের AnTuTu র‍্যাঙ্কিংয়ে Honor Win 2-এর জয়জয়কার: ১০,০০০mAh ব্যাটারি সহ সেরা পারফরম্যান্স